এক্সপ্লোর

Messi Ticket: মেসিকে দেখা হয়নি, ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ! এবার কি টিকিটের টাকা এবার ফেরত দেওয়া হবে? কী জানা গেল?

ঘটনার পর কেটে গেছে ৩ দিন। টিকিটের টাকা আদৌ ফেরত পাওয়া যাবে কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা।

কলকাতা: তিন হাজার আটশো পয়ত্রিশ টাকা থেকে শুরু করে, সর্বোচ্চ চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ টাকা। শনিবার যুবভারতীতে মেসির ইভেন্টের টিকিটের দামের স্ল্যাব ছিল এটাই। আর হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে না পেয়ে, টিকিটের মূল্য ফেরত দেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে। যেকোনও উপায়ে রিফান্ড চাইছেন মেসি-ভক্তরা। 

হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। ইচ্ছে ছিল ফুটবলের শহরে ফুটবলের রাজপুত্রকে একঝলক দেখা। কিন্তু কোথায় কী? নেতা-মন্ত্রী-ভিভিআইপিদের ছেলে-মেয়েদের ভিড়ে মুখ ঢেকে গেছে মেসির। আর এই নিয়ে বেজায় ক্ষুব্ধ ভক্তরা। 

ঘটনার পর কেটে গেছে ৩ দিন। টিকিটের টাকা আদৌ ফেরত পাওয়া যাবে কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা। ইভেন্টের আয়োজক সংস্থার কর্ণধার শতদ্রু দত্ত পুলিশ হেফাজতে। টাকা ফেরত নিয়ে রাজ্য সরকারের তরফেও নির্দিষ্ট করে এখনও কিছু জানানো হয়নি। এই পরিস্থিতিতে ক্রমশ ধৈর্যের বাধ ভাঙছে দর্শকদের। 

দমদমের সিঁথির বাসিন্দা শুভ্রজিৎ গুপ্ত। তথ্যপ্রযুক্তি সেক্টরে কর্মরত শুভ্রজিৎ মেসির ইভেন্টের টিকিট কেটেছিলেন ৫ হাজার টাকা দিয়ে। মেসিকে দেখতেও পাননি। টাকা ফেরত পাবেন কি না, তাও জানেন না। তাঁর কথায়, 'কোথাও রিফান্ড নিয়ে কেউ আলোচনা করছে না। যেভাবে হোক রিফান্ড চাই।' 

শুভ্রজিৎ গুপ্ত-র মতোই বহু টাকা খরচ করে শনিবারের অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন তেঘরিয়ার বাসিন্দা, আইটি কর্মী ধ্রুবজ্যোতি মণ্ডল। সাড়ে ৭ হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসি দর্শন হয়নি। তিনি বলেন, 'ভেবেছিলাম কম দামী টিকিটে ভাল দেখতে পাব না তাই সাড়ে সাত হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। এত শাস্তি দিচ্ছে এতে কি ড্যামেজ কন্ট্রোল হবে? সদিচ্ছা থাকলে অনলাইনে রিফান্ড দেওয়াটা কোনও ব্যাপার না।'

৪ হাজার আটশো টাকার টিকিট কেটেছিলেন চিংড়িহাটার বাসিন্দা ঋতম নায়েক। টাকা ফেরতের দাবি করেছেন তিনিও। 

চাপের মুখে টাকা ফেরতের ব্যাপারে শনিবার আশ্বাস শোনা পাওয়া গেছিল রাজ্য পুলিশের শীর্ষ স্তর থেকে। রাজ্য পুলিশের DG রাজীব কুমার বলেন, 'সরকার একটি কমিটি তৈরি করে দিয়েছে। উদ্যোক্তাদের তরফে কোনও অব্যবস্থা ছিল কি না, তারা সব দিক দেখবে। যে সব টিকিট বিক্রি হয়েছে, সেই টাকা ফেরত দেওয়া হবে। আমরা ইতিমধ্যেই উদ্যোক্তাকে আটক করেছি।'

কিন্তু এরপর আর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি কোনও তরফেই। তবে মুখ্যসচিব ও তদন্ত কমিটির সদস্য মনোজ পন্থ জানিয়েছেন, 'যেটা আমরা পুলিশ থেকে খবর পেয়েছি,ওর উপরে আমরা আরও ওদের কাছে থেকে ডিটেলস চেয়েছি যে কীভাবে ওরা একটা পরিকল্পনা নিচ্ছে, কীভাবে করবে'। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় বলেন, 'ওটাতে একটু সময় লাগবে' । 

জলে গেছে মেসির ইভেন্ট। জলে গেছে টিকিটের টাকাও। মেসিকে তো দেখা হল না। এবার কি অন্তত টিকিটের টাকা ফেরতের ব্যবস্থা কেউ করবে? প্রশ্ন অসংখ্য মেসি-ভক্তর!

সেরা শিরোনাম

Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
West Bengal Latest News Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
Mamata Banerjee:
"আমরা ছাড়ব না, ওরা বাংলা লুঠ করেছে", দিল্লি থেকে বিজেপিকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়, "উনি যা ইচ্ছা বলুন", পাল্টা বিজেপি
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget