এক্সপ্লোর

জল্পনা নয়, এবার প্রকাশ্যে তৃণমূলের ১৯ জন বিদ্রোহী সাংসদের সই! রয়েছে কার কার নাম

রাজ্যসভা থেকে একের পর তৃণমূল সাংসদের ইস্তফার মধ্যেই, এবার সামনে এল, NDA-তে যুক্ত হয়ে চেয়ে লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদ ব্লকের ১৯ জনের সই। 

বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি:  ভোটে ভরাডুবির পর তছনছ তৃণমূল। সংসদীয় দলে তীব্র হচ্ছে ভাঙন। রাজ্যসভা থেকে একের পর তৃণমূল সাংসদের ইস্তফার মধ্যেই, এবার সামনে এল, NDA-তে যুক্ত হয়ে চেয়ে লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদ ব্লকের ১৯ জনের সই। গত সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে 'INDI' জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর সেখান থেকে মেরেকেটে ১ কিলোমিটার দূরে, ৯ মতিলাল নেহরু মার্গে নরেন্দ্র মোদি সরকারের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেছিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। ওই দিনই বিদ্রোহী ব্লকের নেতৃত্বে থাকা কাকলি ঘোষ দস্তিদার জানিয়ে দেন, তাঁদের রাশ এখন আর মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতে নয়! তাঁরা এবার থেকে বিজেপি জোটকে সমর্থন করবেন! বসতেও চান লোকসভায় অন্য় জায়গায়! অর্থাৎ এনডিএ-সাংসদের সঙ্গে!

কোন কোন সাংসদের নাম সামনে এসেছে?

ক্রম সাংসদের নাম
১ কাকলি ঘোষ দস্তিদার
২ শতাব্দী রায়
৩ বাপি হালদার
৪ শর্মিলা সরকার
৫ প্রসূন বন্দ্যোপাধ্যায়
৬ জগদীশ বর্মা বাসুনিয়া
৭ অসিত মাল
৮ অরূপ চক্রবর্তী
৯ রচনা বন্দ্যোপাধ্যায়
১০ সায়নী ঘোষ
১১ খলিলুর রহমান
১২ আবু তাহের খান
১৩ ইউসুফ পাঠান
১৪ মিতালি বাগ
১৫ মালা রায়
১৬ কালীপদ সোরেন
১৭ দেব (দীপক অধিকারী)
১৮ জুন মালিয়া
১৯ পার্থ ভৌমিক

দিল্লিতে বৈঠকের পরই বাড়ল জল্পনা

সূত্রের দাবি, গত ৯ জুন দিল্লির ৯ মতিলাল নেহরু মার্গে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের একাংশ সাংসদ।

জানা গিয়েছে, ওই বৈঠকের দিনই ১৪ জন সাংসদ NDA-তে যোগদানের পক্ষে সই করেন। পরে আরও পাঁচ সাংসদ সই করেন বলে দাবি। তাঁদের মধ্যে রয়েছেন মালা রায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং রচনা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলে কি বাড়ছে অস্বস্তি?

রাজনৈতিক মহলের একাংশের মতে, যদি এই দাবি সত্যি হয়, তাহলে তা তৃণমূল কংগ্রেসের জন্য বড় ধাক্কা হতে পারে। কারণ লোকসভায় দলের সাংসদদের একটি বড় অংশের অবস্থান নিয়ে প্রশ্ন উঠবে।

অন্যদিকে এই নিয়ে এখনও তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে রাজনৈতিক মহল এখন নজর রাখছে দলীয় নেতৃত্বের পরবর্তী অবস্থানের দিকে।

নজরে দিল্লি-কলকাতা রাজনৈতিক সমীকরণ

১৯ সাংসদের সই সামনে আসার দাবি ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। NDA-র সঙ্গে তৃণমূল সাংসদদের সম্ভাব্য যোগাযোগ এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।  

আরও পড়ুন : 

Poll :হারের জন্য অভিষেকই সবচেয়ে বেশি দায়ী, বলছেন কল্যাণ, মানুষও কি একমত? Poll-এ চমকপ্রদ প্রতিক্রিয়া

 

সেরা শিরোনাম

South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
West Bengal News LIVE: ''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Weather Update: ভোরে হিমেল বাতাস, ৩ দিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি | ABP Ananda
Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda
Santanu Sinha Biswas | শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget