এক্সপ্লোর

Poll :হারের জন্য অভিষেকই সবচেয়ে বেশি দায়ী, বলছেন কল্যাণ, মানুষও কি একমত? Poll-এ চমকপ্রদ প্রতিক্রিয়া

। তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে 'হুইসেল ব্লোয়ার' যদি কাউকে বলা যায় তিনি হলেন এই কল্য়াণ বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : ভোটে গোহারা হারার পর, যখন একে একে সব নেতা-সাংসদ-বিধায়করা পাশ থেকে সরে যাচ্ছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন দু-জন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ। দুই সলতের মধ্যে, একটি কার্যত নিভু নিভু। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘আল্টিমেটাম’ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। আর কার্যত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন কুণাল ঘোষ। তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে 'হুইসেল ব্লোয়ার' যদি কাউকে বলা যায় তিনি হলেন এই কল্য়াণ বন্দ্যোপাধ্যায়। দু-হাজার বাইশের তেরোই জানুয়ারি তিনি বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমি কাউকে নেতা বলে মানি না। সাংগঠনিক জায়গায় যে যাকে ইচ্ছে বসাতে পারে, আমার নেত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়।' তৃণমূলের অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উল্টোমত ছিল কল্য়াণ বন্দ্যোপাধ্যায়ের। দু-হাজার তেইশের এগারোই ডিসেম্বর তিনি বলেছিলেন, 'রাজনীতিতে নিঃসন্দেহে ম্যাচিওরিটির দরকার আছে। তুমি যদি বলো যে না চলবে না, তাহলে ম্যাচিওর লোক থাকবে না। নেব না।' অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন তৃণমূলের লোকসভার দলনেতা হন, সেদিনই তৃণমূলের চিফহুইপের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  

আর বৃহস্পতিবার,  ক্ষোভ উগরে দিয়ে  কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বললেন, অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের অভব্য আচরণ সব কিছু ধ্বংস করে দিয়েছে। কয়েকদিন আগেও যিনি অভিষেকের উপর হামলার প্রতিবাদে পথে নেমেছিলেন। CID-র অভিযানের খবর পেয়ে ছুটে গিয়েছিলেন কালীঘাটে। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই এবার অভিষেকের সব মামলা থেকে সরে দাঁড়ালেন। এই আবহে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের 'পোল' সেগমেন্টে তুলে ধরা হল এই সংক্রান্ত একাধিক প্রশ্নে মানুষের প্রতিক্রিয়া।    

অনলাইন জনমত সমীক্ষা (Poll) য়  প্রশ্ন ছিল—

"কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, হারের জন্য তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ই সবচেয়ে বেশি দায়ী। এই দাবি ঠিক বলে আপনি মনে করেন?"

দেখা গিয়েছে ভোটদাতাদের বিপুল অংশ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন।

সমীক্ষার ফলাফল

বিকল্প ভোটের শতাংশ
হ্যাঁ ৯১%
না ৭%
জানি না / বলতে পারব না ২%

সংক্ষিপ্ত বিশ্লেষণ

  • সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৯১ শতাংশ মনে করেন, দলের হারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী—কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই দাবি সঠিক।
  • মাত্র ৭ শতাংশ ভোটার এই দাবির সঙ্গে একমত নন।
  • ২ শতাংশ উত্তরদাতা এ বিষয়ে কোনও মত দিতে চাননি বা নিশ্চিত নন।  

    পোল-এর প্রশ্নগুলি  আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ( @sangesuman2025 )  । একই ভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। প্রশ্নের উত্তর দেন দর্শকরা। মাল্টিপল চয়েজ থাকে। তার মধ্যে একটি বাছতে হয়।   সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয় ঘণ্টাখানেক সঙ্গে   সুমন অনুষ্ঠানের পোল সেগমেন্টে। এখন প্রত্যেকে জানেন, ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড, সবজায়গায় তারা মন্তব্য পাঠাতে পারেন।  

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Advertisement

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget