এক্সপ্লোর

BJP: নতুন ভোটারদের জন্য প্রধানমন্ত্রীর বার্তার সরাসরি সম্প্রচার, মিলল না পুলিশের অনুমতি, প্রতিবাদে বিক্ষোভ

Kolkata News: বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিন লাগিয়ে সম্প্রচারের উদ্যোগ বিজেপির। অনুমতি নেই জানিয়ে শ্যামবাজার, জোড়াসাঁকো, বাগুইআটি, চুঁচুড়ায় বাধা পুলিশের।

কলকাতা: নতুন ভোটারদের জন্য প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) বার্তা সরাসরি সম্প্রচারে মিলল না পুলিশের অনুমতি। আর তা সরাসরি সম্প্রাচারের উদ্যোগ নিয়েছিল বিজেপি। বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিন লাগিয়ে সম্প্রচারের উদ্যোগ নেয় গেরুয়া শিবির। যদিও রাজ্যের বেশ কিছু জায়াগায় অনুমতি নেই বলে বাধা দেয় পুলিশ। শ্যামবাজার থেকে জোড়াসাঁকো, বিজেপির যুব মোর্চার সদস্যদের সঙ্গে পুলিশের বচসা হয়। ভিআইপি রোড ও  হুগলির ব্যান্ডেলেও প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচারের অনুমতি পেল না বিজেপির যুব মোর্চা। প্রতিবাদে বিক্ষোভ দেখান তাঁরা।

কলকাতায় বিক্ষোভ: উত্তর কলকাতায় প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার নিয়ে দফায় দফায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে। গণেশ টকিজে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সম্প্রচারের ব্যবস্থা করে বিজেপি যুব মোর্চা। পুলিশ আপত্তি জানানোয়, এরপর তারাসুন্দরী পার্কে সম্প্রচারের ব্যবস্থা করা হয়। সেখানে হাজির ছিলেন অগ্নিমিত্রা পাল, বিজেপি কাউন্সিলর বিজয় ওঝারা। পুলিশ বাধা দেওয়ায় বিজেপি নেতা-নেত্রীদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। বিজেপির দাবি, প্রথমে বড়বাজারের সত্যনারায়ণ পার্কে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। পুলিশের অনুমতি না মেলায়, সরিয়ে নেওয়া হয় গণেশ টকিজে। সেখানেও আপত্তি জানায় পুলিশ। একইভাবে পুলিশের অনুমতি না মেলায়, শ্যামবাজারে বিজেপি যুব মোর্চা বিক্ষোভ দেখায়। মেট্রো স্টেশনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি যুব মোর্চার কর্মীরা। পুলিশ সূত্রে খবর, গতকালই লালবাজারের তরফে অনুমতি দেওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। এরপর পুলিশি অনুমতি ছাড়াই শ্যামবাজার পাঁচমাথার মোড়ে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সম্প্রচারের উদ্যোগ নিলে বিজেপি যুব মোর্চার কর্মীদের বাধা দেয় শ্যামপুকুর থানার পুলিশ। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। 

ব্যান্ডেলেও ধুন্ধুমার: হুগলির ব্যান্ডেল স্টেশনেও প্রধানমন্ত্রীর বার্তা সম্প্রচারে পুলিশি বাধার মুখে পড়ল বিজেপি যুব মোর্চা। ঘটনাস্থলে হাজির হন চুঁচুড়া থানার IC। অনুমতি নিয়েই রেলের জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল, দাবি বিজেপি যুব মোর্চার। রেলের জায়গায় কর্মসূচি কীভাবে আটকাতে পারে পুলিশ, প্রশ্ন বিজেপির। ব্যান্ডেল স্টেশনে যাওয়ার রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তাঁরা।                      

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Weather Update: কুয়াশার চাদরে মোড়া একাধিক জেলা, ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Firhad Hakim: 'ছোট লালবাড়ির সংঘাত', মেয়র বনাম পুর কমিশনারের লড়াই, হার মেনেই কি ইস্তফা ফিরহাদের ?
'ছোট লালবাড়ির সংঘাত', মেয়র বনাম পুর কমিশনারের লড়াই, হার মেনেই কি ইস্তফা ফিরহাদের ?
News Live Update : স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বেরোতে শুরু করেছে জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভ
স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বেরোতে শুরু করেছে জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভ
TMC News : TMC-র বিদ্রোহী সাংসদরা কি বিজেপিতে যোগ দেবেন, নাকি 'আসল' আখ্যা নিয়ে মমতার থেকে সরে যাবেন ? বিশেষজ্ঞরা বলছেন...
TMC-র বিদ্রোহী সাংসদরা কি বিজেপিতে যোগ দেবেন, নাকি 'আসল' আখ্যা নিয়ে মমতার থেকে সরে যাবেন ? বিশেষজ্ঞরা বলছেন...
TMC - Congress : এবার তৃণমূলের ঘর ভাঙল কংগ্রেস ! কংগ্রেসে যোগ মেখলিগঞ্জের পুরপ্রধানের, একই পথে বাকি কাউন্সিলররাও?
এবার তৃণমূলের ঘর ভাঙল কংগ্রেস ! কংগ্রেসে যোগ মেখলিগঞ্জের পুরপ্রধানের, একই পথে বাকি কাউন্সিলররাও?

ভিডিও

Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget