এক্সপ্লোর

Kolkata Metro: হঠাৎ অন্ধকার একের পর এক স্টেশন, মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে বেরোলেন যাত্রীরা! ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়

Kolkata Metro Load shedding: আজ সন্ধের দিকে হঠাৎ নোয়াপাড়া থেকে বিমানবন্দর যাওয়ার মেট্রো রুটে ধরা পড়ে বিভ্রাট।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বছরের শেষ সপ্তাহে মেট্রো বিভ্রাট, যাত্রীদের অন্ধকারে দুর্ভোগ।
  • নোয়াপাড়া-বিমানবন্দর রুটে বিদ্যুৎ বিভ্রাট, স্তম্ভিত যাত্রীরা।
  • যশোর রোড, ক্যান্টনমেন্ট, বিমানবন্দর স্টেশনে আলোহীনতা, আতঙ্কিত যাত্রী।
  • কর্তৃপক্ষ ও যাত্রীদের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের সময়কাল নিয়ে বিতর্ক।

কলকাতা: বছরের হাতে গোটা মাত্র আর কয়েকটা দিন বাকি। এই সময়ে রাস্তাঘাটের ভিড়ের ছবিটা একটু হলেও বদলে যায়। রাস্তায় ভিড় হয় বটে, তবে অধিকাংশটাই ঘুরতে যাওয়ার ভিড়। এই সময়টা অধিকাংশ মানুষই ছুটির মেজাজে থাকেন। কোথাও দেখা যায় খুদেদের হাত ধরে বাবা মা ভিড় জমিয়েছেন চিড়িয়াখানায় তো কোথাও ধরা পড়ে ময়দানে নিছক আড্ডার ছবি। ছুটি সফরে কলকাতার বুকে ঘোরাফেরা করার জন্য সাধারণ মানুষের অন্যতম ভরসা মেট্রো। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাওয়াকে অনেকটাই সহজ করে দিয়েছে মেট্রো। পাশাপাশি, চলতি বছরে একাধিক মেট্রো লাইন জুড়ে যাওয়ার ফলে আরও বেশ কিছু জায়গায় যাতায়াত সহজ হয়েছে। তবে মেট্রো জাল বিস্তার করলেও এড়াতে পারছে না বিভ্রাট! আজ, শুক্রবার ফের বড়সড় বিভ্রাট কলকাতা মেট্রোয়!

আজ সন্ধের দিকে হঠাৎ নোয়াপাড়া থেকে বিমানবন্দর যাওয়ার মেট্রো রুটে ধরা পড়ে বিভ্রাট। নাহ, ট্রেন বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা নয়, বরং আচমকাই অন্ধকারে ঢেকে যায় একাধিক মেট্রো স্টেশন। যাত্রীরা স্বভাবতই বিভ্রান্ত হয়ে পড়েন। যাঁরা স্টেশনে নামছিলেন, তাঁরা আলোর কোনও রেখাই কার্যত দেখতে পাচ্ছিলেন না। বিমানবন্দর স্টেশনে ছিলে ঘুটঘুটে অন্ধকার। বাধ্য হয়েই মোবাইলের টর্চ জ্বেলে বেরোলেন যাত্রীরা। এরপরে জানা যায়, যশোর রোড, ক্যান্টনমেন্ট এবং বিমানবন্দর, তিনটি স্টেশনেই বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এর ফলে, এসক্যালেটর, লিফট-সহ প্ল্যাটফর্মের সব বৈদ্যুতিক যন্ত্রপাতিই বিকল হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য।

যাত্রীদের দাবি, সন্ধে ৭.৩৫ থেকে শুরু হয়েছে এই বিভ্রাট। রাত ৯.১৮-র শেষ মেট্রোর আগেও বিদ্যুৎ ফেরেনি। আচমকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপত্তি, জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তাঁদের তরফ থেকে দাবি করা হয়েছে, বিদ্যুৎ বিভ্রাট হলেও মেট্রো চলাচল স্বাভাবিক ছিল। ৭.২৭ নাগাদ এই বিভ্রাট হয় ও ৮টা নাগাদ তা আবার স্বাভাবিক ও হয়ে যায় বলে দাবি কর্তৃপক্ষের। তবে মেট্রো পরিষেবার ওপর ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। এই সময়টায় অনেকেই অফিস থেকে ফেরেন। পাশাপাশি, যাঁরা বিমানবন্দরে করে দূর থেকে আসেন, তাঁরা প্রচুর জিনিসপত্র নিয়েই মেট্রো সফর করেন। গোটা স্টেশন চত্বর অন্ধকারে ঢেকে যাওয়ায় বিভ্রাটে পড়েছিলেন তাঁরা। তবে পরিস্থিতি স্বাভাবিক করার যাবতীয় চেষ্টা করেছে মেট্রো কর্তৃপক্ষ। অল্পক্ষণের মধ্যেই স্টেশনে বিদ্যুৎ ফিরিয়ে আনা সম্ভব হয় বলে জানানো হয়েছে।

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget