এক্সপ্লোর

Kolkata News: হাঁসফাঁস গরমের মধ্যেই লোডশেডিং শহরের নানা প্রান্তে, নাজেহাল স্থানীয়রা

বেলেঘাটা থেকে হরিদেবপুর, যোধপুর পার্ক থেকে পূর্বাচল, জ্বালাপোড়া গরমের মধ্য়ে কলকাতার বিভিন্ন অংশে লোডশেডিং।

কলকাতা: তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বাংলার। এরইমধ্য়ে কলকাতার বিভিন্ন প্রান্তে দফায় দফায় লোডশেডিং। রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। এই পরিস্থিতিতে, CESC-র সঙ্গে মিটিং করলেন বিদ্য়ুৎমন্ত্রী। কন্ট্রোলরুম চালু করল WBSEDCL।

বিভিন্ন প্রান্তে দফায় দফায় লোডশেডিং: বেলেঘাটা থেকে হরিদেবপুর, যোধপুর পার্ক থেকে পূর্বাচল জ্বালাপোড়া গরমের মধ্য়ে কলকাতার বিভিন্ন অংশে লোডশেডিং।ফ্য়ান ছাড়া যেখানে এক সেকেন্ডও থাকা যাচ্ছে না, সেখানে শহরের বিভিন্ন এলাকায় গত ৩-৪ দিন ধরে শুরু হয়েছে চরম বিদ্য়ুৎ ভোগান্তি। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। যেমন, বেলেঘাটার গান্ধীপাড়া, আলোছায়া মোড়, জয়শ্রী সহ একটা বিস্তীর্ণ এলাকা। শনিবার থেকে এখানে দফায় দফায় চলছে লোডশেডিং। প্রচণ্ড গরমের মধ্য়ে দিনের একটা বড় সময় কারেন্ট থাকছে না। সারারাতও প্রায় একই অবস্থা। এই অবস্থায় চরম সমস্য়ায় দিন কাটছে এই এলাকার বাসিন্দাদের। এদিকে রবিবার সকালে একটি ট্রান্সফর্মারে আগুন লাগে। ফলে, দুর্ভোগ চরমে ওঠে। একটা জেনারেটর এনে অবস্থার সামাল দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। এদিকে, লোডশেডিংয়ে হয়রানি-ভোগান্তির জেরে, মঙ্গলবার সকালে বেলেঘাটার আলোছায়া-মোড়ের কাছে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।                             

একই ছবি হরিদেবপুরেও। স্থানীয়দের দাবি, সোমবার রাত ১২টা থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে মহাত্মা গাঁধী রোডের বিস্তীর্ণ এলাকা। প্রতিবাদে হরিদেবপুর পোস্ট অফিসের সামনে মঙ্গলবার সকাল থেকে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তী। তাঁর আশ্বাসে অবরোধ ওঠে। স্থানীয়দের দাবি, জেনারেটর পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।                         

লোডশেডিং ভোগান্তির মধ্য়েই মঙ্গলবার, CESC-র আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন বিদ্য়ুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। সূত্রের খবর, এই পরিস্থিতিতে, CESC-কে বিদ্য়ুৎমন্ত্রীর নির্দেশ,পর্যাপ্ত ট্রান্সফর্মারের ব্যবস্থা করতে হবে। উচ্চ ক্ষমতাসম্পন্ন ডি জি সেটের ব্যবস্থা রাখতে হবে।সর্বত্র সর্বক্ষণ বিদ্যুৎ কর্মীদের প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি, কোথাও বিদ্য়ুৎ সরবরাহ সংক্রান্ত কোনও সমস্য়া হলে, তা জানানোর জন্য় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে WBSEDCL। কন্ট্রোল রুমের নম্বর-89007 93503 ও 89007 93504। 

আরও পড়ুন: Weather Update: গরম থেকে এখনই নেই মুক্তি, ৫ জেলায় প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget