এক্সপ্লোর

Locket Chatterjee: 'চড় মারলে আপনারাও ছাড়বেন না, চার-পাঁচটা আপনারাও দিন' হুঙ্কার লকেটের

‘চড় দেওয়ার দরকার আছে, টাকা লুট করবে আবার চড়ও মারবে। আমি সামনে থাকলে তো চারটে থাপ্পড় মারতাম।' মন্তব্য লকেটের।

কলকাতা: দত্তপুকুরে দিদির দূতকে অভিযোগ জানাতে গিয়ে, তৃণমূলকর্মীর হাতে সপাটে চড় খেয়েছেন বিজেপি নেতা (BJP Leader)। এই ঘটনা ঘিরে বিতর্কের ঝড় সর্বত্র। এবার তা নিয়ে সুর চড়ালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। 'কথা শুনতে না চাইলে ঘরের মধ্যে বেঁধে রেখে অভিযোগ শোনান। চড় মারলে আপনারাও ছাড়বেন না, ধরে চার-পাঁচটা আপনারাও দিন।’ হুঙ্কার হুগলির বিজেপি সাংসদের। ‘চড় দেওয়ার দরকার আছে, টাকা লুট করবে আবার চড়ও মারবে। আমি সামনে থাকলে তো চারটে থাপ্পড় মারতাম। কেউ ভয় পাবেন না, সবাই এগিয়ে চলুন।' হঙ্কার লকেটের।                                

তৃণমূলকর্মীর হাতে সপাটে চড়: গতকাল দত্তপুকুরে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি চলাকালীন রাস্তা নিয়ে অভিযোগ জানাতে গিয়ে তৃণমূলকর্মীর হাতে সপাটে চড় খেয়েছেন বিজেপি নেতা। দত্তপুকুরের এই ঘটনার পর বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে, বিরোধী হলে কি দিদির দূতেদের কাছে অভিযোগ জানানো যাবে না? বিরোধীরা অভিযোগ জানাতে গেলে কি এরকম চড় জুটবে? চড় মারার ঘটনাটি ঘটে খাদ্য়মন্ত্রী রথীন ঘোষের উপস্থিতিতেই। বিতর্কের মুখে ড্য়ামেজ কন্ট্রোলের জন্য় তিনি বিজেপি নেতার কাঁধ চাপড়ে কথা বলেন। যদিও, পরে তাঁর গলায় শোনা যায় অন্য় সুর। যে তৃণমূলকর্মীকে চড় মারতে দেখা গেছে, তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। যদিও, এই ঘটনার পর ওই তৃণমূল কর্মীর স্ত্রী দাবি করেন, তাঁদেরকেই হুমকি দেওয়া হচ্ছে।

এদিন হুগলির জিরাটে এক সভা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, "মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুর্নীতিগ্রস্থ হচ্ছে দিদির দূত। তারা আবার মানুষের কাছে যাচ্ছে কী অসুবিধা হচ্ছে দেখতে। অসুবিধা তো দিদির দূতেরা। আবার চড় থাপ্পড় মারছে। চড় থাপ্পড় মারলে আপনারা ছেড়ে দেবেন না। আপনারাও চার-পাঁচটা দিন। মানুষের টাকা লুঠ করবে আবার চড় মারবে এটা তো হয় না। কথা না শুনলে ঘরের মধ্যে বেঁধে রেখে অভিযোগ শোনান। সরকার তাদের, পঞ্চায়েত তাদের,  তাহলে তারা কেন কাজ করবে না? আবার অভিযোগ বলতে এলে থাপ্পড় মারা! আমি সামনে থাকলে তো চারটে থাপ্পড় মারতাম।'' 

আরও পড়ুন: Joydev Kenduli Mela 2023: সংক্রান্তিতে অজয় নদে পুণ্যস্নান, বীরভূমে শুরু জয়দেব-কেঁদুলি মেলা

সেরা শিরোনাম

Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
Malda: রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ
রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ

ভিডিও

Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার
Rahul Gandhi |
Tejashwi Yadav |
INDI Alliance | ৬ অক্টোবর নির্বাচন সদন অভিযান করবে বিরোধী সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget