এক্সপ্লোর

Mamata Banerjee: 'দিল্লির কুকুর হওয়ার থেকে র‍য়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচুন', মমতার মন্তব্য নিয়ে শুভেন্দুকে পাল্টা দিলেন অভিষেক

Mamata Banerjee, Suvendu Adhikari: শনিবার গাজোলের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' এখানে আপনাদের সুরক্ষায় আমি রয়েল বেঙ্গল টাইগার আছি'। 

আশাবুল হোসেন, দীপক ঘোষ ও অনির্বাণ বাগচী, কলকাতা: মালদার (Malda) নির্বাচনী প্রচার (Election) সভা থেকে ফের সিএএ (CAA), এনআরসি (NRC) ইস্যুতে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) সঙ্গে তুলনা করে সিএএ, এনআরসি করতে দেবেন না বলে ফের হুঙ্কার দেন তিনি। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূল নেত্রীকে কটাক্ষ করেছে সিপিএমও। পাল্টা আক্রমণ অভিষেকেরও। 

শুরু হয়ে গেছে লোকসভা ভোটের মহারণ। তাপমাত্রার পারদের সঙ্গে পাল্লা দিয়ে বঙ্গে তুঙ্গে উঠেছে রাজনীতির পারদও। ভোট প্রচারে শনিবার সিএএ-এনআরসি ইস্যুতে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মালদার সভা থেকে নিজেকে রয়্য়াল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করে ফের একবার হুঙ্কার দেন মমতা।                                                                  

শনিবার গাজোলের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এখানে সিএএ এআরসি করতে দেব না। ওদের একটাই নেতা। একটাই সংসকৃতি চালু করতে চাইছে। কে কি খাবে, পড়বে সে টাও ঠিক করে দিতে চাইছে। বাংলায় কিছু করতে পারছে না কারণ। এখানে আপনাদের সুরক্ষায় আমি রয়েল বেঙ্গল টাইগার আছি'। 

আরও পড়ুন, আহত তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে দিলীপ ঘোষ, কথা পরিবারের সঙ্গেও

তৃণমূল নেত্রীর আক্রমণের জবাব দিতে সময় নেয়নি বিজেপিও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'উনি এখন বলছেন, NRC করতে দেব না, CAA করতে দেব না। তুমি কে হরিদাস পাল? সংবিধান পাল্টাবে? ৪৫ কেন্দ্রে প্রার্থী দিয়ে? বিজেপি ক্ষমতায় এলে মমতাকে মিথ্যাশ্রী পুরস্কার দেবে।'
 
পাশাপাশি মমতার এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন মহম্মদ সেলিম। তিনি বলেন, 'বাংলার মানুষকে যখন ভয় দেখায়, তখন টাইগার টাইগার ভাব দেখায়। আর যখন ভাইপোকে বাঁচাতে হয়, তখন আরএসএসের কাছে গিয়ে ভেজা বিড়াল হয়ে যায়।' 

পাল্টা আক্রমণ অভিষেকেরও। দিল্লির কুকুর হওয়ার থেকে র‍য়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচুন। উত্তর দিনাজপুরে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'আমাদের এত ভয় দেখিয়েছে, ধমকেছে, চমকেছে, ED-CBI, ঘর-পরিবার-মা-বাচ্চা-বিবি কাউকে ছাড়েনি। তারপরও আজ মাথা উঁচু করে লড়ছি। দিল্লির কুকুর হওয়ার থেকে র‍য়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচুন, মাথা উঁচু করে বাঁচুন।' 

সব মিলিয়ে আক্রমণ-পাল্টা আক্রমণে তপ্ত হল বঙ্গ রাজনীতিও।                                                      

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget