এক্সপ্লোর

Rachana Banerjee: রচনার সমর্থনে তৃণমূলের সভায় কোন্দল, মনোরঞ্জনের মন্তব্যে ফের অস্বস্তি মমতা শিবিরে

Hooghly News, TMC: বিধায়কের কথায়,  দলে বার বার অপমানিত হচ্ছি। দল সব জানে কিন্তু কারও কোন হেলদোল নেই।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি:  ভোটের মুখে ফের দলের অস্বস্তি বাড়ালেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। দল আমাকে চেয়ার দিলেও ক্ষমতা দেয়নি, শোপিস করে রেখে দিয়েছে, বিস্ফোরক মন্তব্য মনোরঞ্জন ব্যাপারীর। রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তৃণমূলের সভায় এবার এই কোন্দল প্রকাশ্যে আসতেই অস্বস্তি বাড়ল তৃণমূলের। 

বলাগড়ের তৃণমূল বিধায়কের অভিযোগ, হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গতকাল তাঁর বিধানসভা এলাকায় নির্বাচনী সভায় CAA-NRC নিয়ে বলার সময়, আচমকাই তাঁকে থামিয়ে দেন মঞ্চে উপস্থিত তৃণমূল নেতারা। এরপর সভা ছেড়ে জিরাটে নিজের MLA অফিসে চলে যান মনোরঞ্জন। লোকসভা ভোটে বলাগড় বিধানসভায় তৃণমূলের ফল নিয়েও সংশয় প্রকাশ করেছেন শাসকদলের বিধায়ক। 


বিধায়কের কথায়,  দলে বার বার অপমানিত হচ্ছি। দল সব জানে কিন্তু কারও কোন হেলদোল নেই। আমি বহিরাগত আমি অনুপ্রবেশকারী এসব বিজেপি সিপিএম বলছে না বলছে আমার দলের লোকেরাই। আমি সব কথা মমতা বন্দ্যোপাধ্যায় কে জানাতে যাব কেন স্থানীয় নেতারা যখন আছেন। যেভাবে কমিটি তৈরি হয়েছে সেখানে তাদের মন মত লোককে রাখা হয়েছে আমার একটা লোককেও রাখা হয়নি। চেয়ারম্যানের নিজের পছন্দের দুটো লোক থাকতে পারবে না কমিটিতে? তৃণমূলের ফল বলাগড়ে কী হবে আমি জানিনা। আমি নিজের মতো একা গাড়ি করে প্রচার করে বেড়াচ্ছি। ফল কি হবে দল বলতে পারবে। আমার নিজস্ব টিম আছে। দু-দশজন নেতা কি বলল কিছু যায় আসেনা।' 

তিনি আরও বলেন, দিদির আদেশে তৃণমূল দলটাকে শক্তিশালী করতে চেয়েছি গত তিন বছরে আমি সাধ্যমত সেটা করেছি। স্থানীয় নেতাদের সেটা ভাল লাগে না।' 

এদিকে , ভোটের আগে দলীয় কোন্দল নিয়ে বিতর্ক এড়িয়েছেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা বলেন, 'কারও সঙ্গে মনোমালিন্য হতে পারে। কিছুটা মতবিরোধ থাকতে পারে তবে আমার মনে হয় না কেউ কাউকে কোণঠাসা করতে চায়। তবে দিনের শেষে সব কিছু ভুলে আমরা একসঙ্গে কাজ করব এটাই হওয়া উচিত। ওখানে কি হয়েছে আমি জানিনা। কারণ ওখানে আমি ছিলাম না। তাই বলতে পারব না কী হয়েছে।' 

বলাগরের বিধায়ক এর সঙ্গে বলাগরের তৃণমূল নেতৃত্বের বিরোধ এর আগেও বারংবার প্রকাশ্যে এসেছে। বিধায়কের অফিস ভাঙচুর থেকে কাদা ছোড়াছুড়ি অনেক হয়েছে। বিধায়কের এহেন বক্তব্য ভোটের আগে বলাগড়ে তৃণমূলকে অস্বস্তিতে রাখবে সন্দেহ নেই।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget