এক্সপ্লোর

Suvendu Adhikari: 'নিজের ভোট নিজে দিন, ইভিএমে বদলা নিন' হুঙ্কার শুভেন্দুর

Loksabha Election 2024: এদিন উদয়নারায়ণপুরে ফের ইভিএমে বদলার হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী।

কলকাতা: নজরে লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। ভোটের আর এক মাসও বাকি নেই, প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে সব পক্ষ। এদিন উদয়নারায়ণপুরে ফের ইভিএমে বদলার হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী।

কী বললেন শুভেন্দু?

এদিন রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “এবার ভোটে চটি পুলিশ থাকবে না, থাকবে কেন্দ্রীয় বাহিনী। এতদিন ভোটের নামে প্রহসন হয়েছে, এবার হবে না। নিজের ভোট নিজে দিন, ইভিএমে বদলা নিন।তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা।’’ দুর্নীতি ইস্যুতেও তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। এদিন উদয়নারায়ণপুরের সভা থেকে তিনি বলেন, 'গোয়ালঘর দেখিয়ে আবাসের টাকা লুঠ করেছে তৃণমূল।তৃণমূল মানে চোর, শুধু ভোট নয়, সরকারি পরিষেবাও চুরি করেছে।কেন্দ্রের দেওয়া চালের বস্তায় নিজেদের স্ট্যাম্প সেঁটে চালাচ্ছে তৃণমূল সরকার।রেশনের চাল-আটা সব চুরি করেছে জ্যোতিপ্রিয় মল্লিক। কেন্দ্রের প্রকল্পের নাম বদল ছাড়া আর কিছুই করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।বেকাররা রাস্তায়, অথচ মমতার সরকার ভুয়ো শিক্ষকদের চাকরি জন্য আদালতে গিয়েছে। শিল্প নেই রাজ্যে, কাজ নেই, বাধ্য হয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে যুবকদের।'

আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন। সাত দফায় নির্বাচন শেষ হবে আগামী ১ জুন। জোরকদমে চলছে প্রচার পর্ব। এদিন হাওড়ার সভা থেকে চাঁচাছোলা ভাষায় তৃণমূলকের আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন শুভেন্দু বলেন, 'সবে তো মাফলার গেছে, এবার হাওয়াই চটির পালা। মোদিজির ওপর ভরসা রাখুন। দুর্নীতিগ্রস্ত পরিবারবাদীদের তছনছ করে দিয়েছেন মোদিজি। 'অনেক বিড়ালকে নেংটি ইঁদুর বানিয়ে দিয়েছি। ছোট ছোট কেষ্ট মণ্ডল, জ্যোতিপ্রিয়, শাহজাহানদের বলব ভদ্র হয়ে যান। বিজেপির সঙ্গে সম্পর্ক না রাখলে, সুদে-আসলে কোথায় যে যাবে, রাস্তা পাবেন না।'

এদিকে ভোট ঘোষণা হতেই দিকে দিকে অশান্তির ছবি। ভোটের আগে পিংলায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। বাড়ি থেকে কিছুটা দূরে ধানখেতের মধ্যে পড়েছিল দেহ। নিহত বিজেপি কর্মীর নাম শান্তনু ঘড়ুই। পরিবারের অভিযোগ, নিহত বিজেপি কর্মীর মুখে রক্ত এবং পেটে ছেঁকার দাগ ছিল। বিজেপি করায়, বছর ৩২-এর ওই যুবককে মেরে হাত-পা মেরে দেওয়ার হুমকি দিয়েছিল তৃণমূল, তারাই খুন করেছে বলে নিহতের পরিবারের অভিযোগ। অন্যদিকে, ক্যানিংয়ে বিজেপির কর্মিসভায় হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় বিজেপির মণ্ডল সভাপতি-সহ আহত বেশ কয়েকজন হন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: পুরুলিয়ার পর কোচবিহারেও প্রার্থী ঘোষণা কংগ্রেসের, বাম-কংগ্রেস জোটে আরও জটিলতা

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
BJP News: 'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget