এক্সপ্লোর

Murshidabad: মর্মান্তিক! লরি ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত ২ মুর্শিদাবাদে

Murshidabad News: পুলিশ সূত্রে খবর, বহরমপুরগামী টোটোতে ছিলেন চার যাত্রী। হরিহরপাড়া আমতলা রাজ্য সড়কে উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: সাতসকালে দুর্ঘটনা (Raod Accident)। লরির সঙ্গে টোটোর (lorry toto collision) মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু হল টোটো চালক সহ ২ জনের। আহত আরও ২ জন।

রবিবারের সকালে দুর্ঘটনায় মৃত্যু

রবিবার সাতসকালে টোটো ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। ভোর সাড়ে ৫টা নাগাদ মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ায় চোয়াবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, বহরমপুরগামী টোটোতে ছিলেন চার যাত্রী। হরিহরপাড়া আমতলা রাজ্য সড়কে উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালক ও এক যাত্রীর। লরি চালক পলাতক।

কোচবিহারে দুর্ঘটনা

গতকাল ভর সন্ধেয় বাজার ভরিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। শনিবারের বারবেলায় কেনাকাটার সময় এরকম মর্মান্তিক পরিণতি হবে, সেটা ভাবতেও পারেননি মারুগঞ্জের বাসিন্দারা। ভর সন্ধেয় ভিড়ে ঠাসা বাজারে বেপরোয়া ডাম্পার ঢুকে পড়ে প্রাণ কেড়ে নিল একাধিকের, আহতও হয়েছেন অনেকজন। ঘটনাটি ঘটে কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জের (TufanGung) জাতীয় সড়কের পাশে থাকা মারুগঞ্জ বাজারে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজন। ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ, চলছে উদ্ধারকাজ। মত্ত অবস্থায় ডাম্পারের চালককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: Train Cancellation: আজ ৫ জোড়া ট্রেন বাতিল কাটোয়া-ব্যান্ডেলে, ভোগান্তির শিকার বহু যাত্রী

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল পাঁচটা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি (Accident) ঘটে। তুফানগঞ্জের দিক থেকে কোচবিহারের দিকে যাওয়া একটি বেপরোয়া ডাম্পার হঠাৎই মারুগঞ্জে ভিড়ে ঠাসা বাজারে ঢুকে পড়ে। ঘটনাস্থলে বেশ কয়েকটি দোকান দুমড়ে মুচড়ে দিয়ে এগিয়ে যায় ডাম্পারটি। যে ঘটনার জেরে ৪ জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। কোচবিহার এমজিএম হাসপাতাল ও তুফানগঞ্জ হাসপাতালে দেহগুলো পৌঁছয়। মৃতদের মধ্যে রয়েছে একটি শিশুও। ঘটনার জেরে ১০ জন মতো আহত হয়েছেন বলেই খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা স্থানীয়দের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget