এক্সপ্লোর

Train Cancellation: আজ ৫ জোড়া ট্রেন বাতিল কাটোয়া-ব্যান্ডেলে, ভোগান্তির শিকার বহু যাত্রী

Indian Railway: কাটোয়া থেকে ত্রিবেণী যাওয়ার ট্রেন বন্ধ থাকায় অপেক্ষা ছাড়া গতি নেই যাত্রীদের। অন্যদিকে কালনা স্টেশনেও একই ছবি।

রানা দাস, কালনা: নবদ্বীপ স্টেশনে (Nabadwip Station) ফুট ওভারব্রিজ তৈরির জন্য আজ কাটোয়া (Katwa)-ব্যান্ডেল (Bandel) রুটে ৫ জোড়া স্পেশাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল (Eastern Railway)। ট্রেন বন্ধের কথা জানা না থাকায় ভোগান্তির শিকার বহু যাত্রী। 

মালদা (Malda), মুর্শিদাবাদ (Murshidabad) থেকে যাত্রীরা এসেছেন হাওড়া (Howarh) যাওয়ার উদ্দেশে। কাটোয়া থেকে ত্রিবেণী যাওয়ার ট্রেন বন্ধ থাকায় অপেক্ষা ছাড়া গতি নেই যাত্রীদের। অন্যদিকে কালনা স্টেশনেও একই ছবি। সমস্যায় পড়তে হচ্ছে বহু যাত্রীকে। 

পূর্ব রেল আগেই ঘোষণা করেছিল, আজ ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত কাটোয়ার ওপর দিয়ে কোনও ট্রেন যাবে না। দুপুর ৩টের আগে ত্রিবেণী থেকে কোনও ট্রেন কাটোয়ায় ঢুকবে না। রবিবার কাটোয়া-ব্যান্ডেল রুটে প্রথম ট্রেন চলবে দুপুর ১টায়। ত্রিবেণী থেকে কাটোয়া লোকাল ছাড়বে দুপুর ৩টে ১০-এ। সোমবার দুপুর ৩টের পর থেকে কাটোয়া-ব্যান্ডেল লাইনে রেলের পুরনো সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে।                                              

আরও পড়ুন, স্বপ্নের উড়ান! গুগলে প্রায় দেড় কোটি টাকার চাকরি পেলেন কৃষ্ণনগরের দেবর্ষি

সংস্কারের চূড়ান্ত পর্যায়ের কাজের জন্য বন্ধ ব্যান্ডেল জংশন। দ্বিতীয় দিনেও ভোগান্তির শিকার ট্রেনযাত্রীরা। এরই মধ্যে আজ নবদ্বীপ স্টেশনে ফুটব্রিজের কাজের জন্য বাতিল করা হয়েছে ৫ জোড়া স্পেশাল ট্রেন। সংস্কারের কারণে ট্রেন পরিষেবা বন্ধ থাকার প্রভাব পড়েছে ব্যান্ডেল-কাটোয়া শাখাতেও। কাটোয়া থেকে ত্রিবেণী পর্যন্ত ১১ জোড়া স্পেশাল ট্রেন চালু করা হয়েছে ৩ দিনের জন্য। 

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, "ব্যান্ডেলে এশিয়ার সবচেয়ে বড় ইন্টারলকিংয়ের কাজ চলছে। তার জন্যই সমস্যা। তাও আমরা কম সময় নিয়েছি। শনি, রবিবার রাখা হয়েছে মাঝখানে। এর বেশি স্পেশাল ট্রেন দেওয়া সম্ভব ছিল না। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। ৭২ ঘণ্টার যে সময়সীমা রাখা হয়েছে তার বেশ কিছুটা আগেই কাজ শেষ করে দেওয়ার  চেষ্টা চলছে, যদি না কোনও প্রাকৃতিক দুর্যোগ ঝড়-বৃষ্টি ঘটে।" 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Debraj Chakraborty: দেবরাজকে টানা জিজ্ঞাসাবাদ STF-এর,
দেবরাজকে টানা জিজ্ঞাসাবাদ STF-এর, "অভিষেকেরও ঘনিষ্ঠ হওয়ার সুবাদে.."
Sougata On Chandrima: 'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর,
'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর, " লোকে যদি মনে না রাখে.."
Toy Train: দার্জিলিংয়ের টয় ট্রেনের ১৪৫ বছর, রং-তুলিতে সেজে উঠল ইউনেস্কো হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে
দার্জিলিংয়ের টয় ট্রেনের ১৪৫ বছর, রং-তুলিতে সেজে উঠল ইউনেস্কো হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget