এক্সপ্লোর

Madan Mitra: ‘ওহ লাভলি!’ টলিউডে যাওয়ার রাস্তা পাকা! মিউজিক ভিডিওয় নজর কাড়লেন মদন

Durga Puja 2022: একসময় নিজেই জানিয়েছিলেন, রাজনীতিতে যখন আর প্রয়োজন থাকবে না তাঁর, সিনেমায় চলে যাবেন তিনি। এমন অনেক প্রস্তাবও রয়েছে বলে জানিয়েছিলেন।

কলকাতা: পুজোয় নতুন অ্যালবামে স্বমহিমায় হাজির কামারহাটির তৃণমূল বিধায়ক (TMC) মদন মিত্র (Madan Mitra)। গানের অ্যালবামে বিভিন্ন মুডে দেখে গেল তাঁকে। একেবারে নায়কসুলভ এন্ট্রি থেকে ধুতি-পাঞ্জাবি-উত্তরীয় পরে ধনুচি নাচ, কিছুই বাদ দিলেন না। দেবীবন্দনার গানে আগাগোড়া পরিচিত সেই হাসি ধরে রাখলেন। ট্রেডমার্ক হয়ে ওঠা সানগ্লাসও নামালেন না চোখ থেকে (Durga Puja 2022)। 

গানের ভিডিওয় ধরা দিলেন মদন মিত্র

নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুজোর গানের ওই ভিডিওটি পোস্ট করেছেন  মদন। তাতে গায়িকা চয়নিকার সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। মর্ত্যে মা দুর্গার আবির্ভাব নিয়েই গান বেঁধেছেন চয়নিকা। গানের কথা খানিকটা এমন, "সূর্য উঠেছে, বাংলা জেগেছে, আবারও মা এসেছে, তুমি যে করুণাময়ী, সকলের রক্ষাকালী, জগজ্জননী মা, দুর্গা মা, ধরণী আলো করে এলে তুমি মা..."। বাংলার দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজোর ইউনোস্কের স্বীকৃতিপ্রাপ্তির কথাও রয়েছে গানে। আর গানের শেষে রয়েছে মদনের সেই বিখ্যাত উক্তি, 'ওহ লাভলি!'

ওই গানটি গাওয়ার পাশাপাশি, মদনের সঙ্গে ভিডিওতে আগাগোড়া দেখা গিয়েছে চয়নিকাকে। খোঁপায় জড়ানো ফুল, লাল বেনারসীতে অবনদ্য দেখিয়েছে তাঁকে। আর তাঁর পাশেই ঘিয়ে রংয়ের পাঞ্জাবি, ধুতি, এবং লাল উত্তরীয় গলায় দেখা গিয়েছে মদনকে। গলায় ছিল লাল উত্তরীয়। 

আরও পড়ুন: Durga Puja 2022: ‘ঘুরপথে কর্পোরেট অনুদান ক্ষমতাশালীদের পকেটে, মার খাচ্ছে ছোট পুজোগুলি,’ অসাম্য নিয়ে সরব খোদ মুখ্যমন্ত্রীর ভাই

ভিডিও দেখলে বোধ হয়, রাতের দিকে শ্যুটিং হয়েছে হয়ত। অথবা ধনুচি নাচ দেখিয়ে রাতের পুজোর পরিবেশই বোঝানো হয়েছে। তবে চোখ থেকে কালো রংয়ের সানগ্লাসটি একবারও নামাননি মদন, যা কি না ইদানীং কালে ট্রেডমার্ক হয়ে উঠেছে তাঁর। 

ওই গানের ভিডিও-য় অভিনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন মদন। পেশাদার না হলেও, ধনুচি নাচেও পা মিলিয়েছেন তিনি। তাঁকে এবং তাঁর টিমকে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন গানটির নির্মাতারা। গানটি পোস্ট করে বিশেষ কিছু লেখেননি মদন। সংক্ষেপে শুধু 'মা এসেছে' লিখেই বাক্য শেষ করেন তিনি।

মদনকে অভিনন্দন জানিয়েছেন তাঁর অনুরাগীরা

তবে এমন রূপে মদনকে দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। ফেসবুকে বহু মানুষ তাঁর গানের ওই ভিডিওটিতে 'লাইক' দিয়েছেন। অনেকে আবার নিজের অ্যাকাউন্ট থেকে গানের ভিডিওটি রিপোস্ট করেছে। এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৮ হাজার মানুষ ওই ভিডিওটি দেখেছেন। তবে নয়া রূপে মদনকে দেখে মোটেই অবাক নন তাঁর অনুরাগীরা। কারণ মদন চিরকালই 'রঙিন ছেলে' তাঁদের কাছে। মদনেরই ভাষায় 'ওহ্ লাভলি' লিখে তাঁকে অভিনন্দনও জানিয়েছেন অনেকে। 

এই নয়া ভূমিকায় অবতীর্ণ হওয়ার পিছনে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যদিও কিছু জানাননি মদন। তবে তাঁর টলিউড-প্রীতি সম্পর্কে সকলেই কমবেশি অবগত। একসময় নিজেই জানিয়েছিলেন, রাজনীতিতে যখন আর প্রয়োজন থাকবে না তাঁর, সিনেমায় চলে যাবেন তিনি। টলিউড থেকে এমন অনেক প্রস্তাবও রয়েছে বলে জানিয়েছিলেন। সক্রিয় রাজনীতিতে ইদানীং কালে সে ভাবে গুরুত্ব পাচ্ছেন না মদন। নিজেও সে কথা স্বীকার করেছেন তিনি। তাহলে কি সত্যিই বিনোদন জগতের দিকে ঝুঁকছেন তিনি! উত্তর দেবে সময়ই।

সেরা শিরোনাম

West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
CPM News: বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
Durga Puja 2026: চোখ বেঁধে দেবী প্রতিমা তুলে নিল শিশুকন্যা, শুরু হল পুজো! অবাক করা গল্প আড়াইশো বছরের পুরনো এই পুজোর
চোখ বেঁধে দেবী প্রতিমা তুলে নিল শিশুকন্যা, শুরু হল পুজো! অবাক করা গল্প আড়াইশো বছরের পুরনো এই পুজোর

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget