এক্সপ্লোর

Madan On Abhishek: "অভিষেকের কাছে আমি বলব, বহু এমন বেআইনি কাজ হয়েছে, যেগুলি আপনি করেছেন", বিস্ফোরক অভিযোগ মদনের

Madan Mitra Attacks Abhishek Banerjee : তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধার কাণ্ডে অভিষেকের পাল্টা মদন মিত্র

কলকাতা: ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের অফিস থেকে উদ্ধার হয়েছে এক কোটিরও বেশি টাকা। যা নিয়ে মুখ্য়মন্ত্রীর মুখে শোনা গেছিল কিংপিনের কথা। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। নিশানা করেছেন পুলিশকে। "IC-র গাড়িতে করে টাকা নিয়ে যাওয়া হয়েছিল, ভিডিও আছে", ছবি পোস্ট করে সোশাল মিডিয়ায় প্রশ্নও তুলেছেন তিনি। এবার এই ইস্যুতে মুখ খুললেন মদন মিত্র।

আরও পড়ুন, ২-৩ ডিগ্রি অবধি তাপমাত্রা নেমে যেতে পারে, কালীপুজোর আগেই বড় আপডেট হাওয়া অফিসের, কী বলছে IMD ?

""অভিষেকের কাছে আমি বলব, বহু এমন বেআইনি কাজ হয়েছে, যেগুলি আপনি করেছেন""

এদিন মদন মিত্র বলেন, ‘আমি নিশ্চিত এবং আমার দৃঢ় বিশ্বাস, এগুলি যদি প্রকৃতভাবে তদন্ত হয়, তাহলে দেখা যাবে, সম্পূর্ণ অভিযোগ মিথ্যে।এবং কোথাও কোনও জায়গায়, কোনওভাবেই বেআইনি …উল্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি বলব, বহু এমন বেআইনি কাজ হয়েছে, যেগুলি আপনি করেছেন। প্রতিমুহূর্তে বলছেন সব কিছুর ভিডিও, সব কিছু ব্যাপার আপনার কাছে আছে, দেখাচ্ছেন না কেন ? প্রমাণ করছেন না কেন ?’

পুলিশকে নিশানা অভিষেকের

এদিন সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেন, 'গত ২ দিন ধরে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আমার অফিস ও বাসভবনের আশেপাশে নজরদারি চালাচ্ছে। তাদের ব্যবহৃত বাইকের রেজিস্ট্রেশন নম্বর নীচে দেওয়া হল। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের পুলিশকর্মী বলে দাবি করে। একজন নির্বাচিত সাংসদের অফিস ও বাসভবনের আশেপাশে রাজ্য পুলিশ কেন নজরদারি চালাচ্ছে? কার নির্দেশে এই নজরদারি চালানো হচ্ছে ও এর উদ্দেশ্যই বা কী? লোকসভার স্পিকার, কলকাতা পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও পশ্চিমবঙ্গ পুলিশের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমি অবিলম্বে একটি পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি। এই ব্যক্তিদের পরিচয় ও তাদের শনাক্ত করা যায়।"

তৃণমূলের অফিস থেকে টাকা উদ্ধার

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের সরিষা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র। বুধবার, এখানেই তৃণমূলের অফিস থেকে উদ্ধার হয় এক কোটিরও বেশি টাকা। থরে থরে এভাবেই সাজানো ছিল টাকার বান্ডিল। কয়েকমাস আগে অবধিও দক্ষিণ ২৪ পরগনা মানেই ছিল তৃণমূলের গড়। আর ডায়মন্ড হারবার তো খোদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের লোকসভা কেন্দ্র। পুলিশ জানিয়েছে, তৃণমূলের অফিসে টাকার হদিশও মিলেছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্তসহায়ক, ধৃত সুমিত রায়কে জেরা করেই। তাৎপর্যপূর্ণভাবে তারপরই মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেছে কিংপিনের কথা।

 

 

Advertisement

সেরা শিরোনাম

Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
Basanti Extortion: ফের তোলাবাজির অভিযোগ, এবার বাসন্তীতে, দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুর-লুঠপাট
ফের তোলাবাজির অভিযোগ, এবার বাসন্তীতে, দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুর-লুঠপাট
West Bengal News Live : রাষ্ট্রবিরোধী শক্তিদের থেকে সতর্ক থাকবেন : মুখ্যমন্ত্রী
রাষ্ট্রবিরোধী শক্তিদের থেকে সতর্ক থাকবেন : মুখ্যমন্ত্রী
Indranil Sen: ইন্দ্রনীল সেনকে সঙ্গে নিয়ে কসবার বাড়িতে তল্লাশি কলকাতা পুলিশের
ইন্দ্রনীল সেনকে সঙ্গে নিয়ে কসবার বাড়িতে তল্লাশি কলকাতা পুলিশের
Advertisement

ভিডিও

Road Accident: কেশপুর চন্দ্রকোণা রাজ্য সড়কে মুগবাসান এলাকায় দুর্ঘটনা
Municipal Election: পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
TMC News: মমতা-তৃণমূলেই তিনি, কমিশনকে ইমেল করে জানালেন শামিম আহমেদ
Saltlake Fire: জিডি আইল্যান্ডে কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকা আগুন
Madan Mitra: সিঙ্গুর আন্দোলন ঐতিহাসিক ভুল ছিল, মন্তব্য মদন মিত্রের | TMC | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget