এক্সপ্লোর

Madan Mitra: 'মমতার থেকে বড় বন্ধু বিজেপির আর কেউ নেই', সেটিং তত্ত্ব নিয়ে ফের বিস্ফোরক মদন মিত্র

TMC News: মদন মিত্র বলেছেন, 'বিজেপির সঙ্গে সেটিং করার এই তত্ত্বটা পশ্চিমবঙ্গে যিনি এনেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।'

কলকাতা : 'এত দুর্নীতির পরেও কিছু হবে না, কারণ সেটিং আছে।' এবার বিজেপির সঙ্গে কালীঘাট-তৃণমূলের আঁতাঁতের অভিযোগ তুললেন মদন মিত্র। পাল্টা জবাব দিয়েছে কালীঘাট-তৃণমূল। 'মমতার থেকে বড় বন্ধু বিজেপির আর কেউ নেই', বলেছেন ঋতব্রত তৃণমূলে যোগ দেওয়া কামারহাটির বিধায়ক মদন মিত্র। তৃণমূলের কোন শিবিরের সঙ্গে বিজেপির সেটিং চলছে? কালীঘাট তৃণমূলের সঙ্গে, না কি ঋতব্রত তৃণমূলের সঙ্গে? এই নিয়ে দাবি, পাল্টা দাবির মধ্য়েই বিস্ফোরক অভিযোগ করলেন, একদা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অত্য়ন্ত ঘনিষ্ঠ, বর্তমানে ঋতব্রত শিবিরের বিধায়ক মদন মিত্র। 

কেউ বলছেন 'মমতাদির সঙ্গেই আছি', অনেকে মাপছেন জল, পুরভোটের আগে প্রাক্তন কাউন্সিলররা কী ভাবছেন ? 

মদন মিত্র বলেছেন, 'বিজেপির সঙ্গে সেটিং করার এই তত্ত্বটা পশ্চিমবঙ্গে যিনি এনেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিচ্ছু করবে না বিজেপি। আমি মদন মিত্র বলছি, বিজেপি মমতাকে বাঁচিয়ে রাখবে। তার কারণ, মমতার থেকে বড় বন্ধু বিজেপির আর কেউ নেই।' এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা নিয়েও চাঞ্চল্যকর দাবি করেছিলেন মদন মিত্র। বিদেশ যেতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপির সঙ্গে সেটিং করতে রাজি ছিলেন বলেন দাবি করেন মদন মিত্র। ফের মুখ খুললেন তিনি। 

BJP-র সঙ্গে সেটিং? পুরভোটের আগে 'কালীঘাট-TMC' বনাম 'ঋতব্রত-TMC', কী অভিযোগে নিশানা একে অন্যকে 

মদন বলেছেন, 'চোখের সামনে যে জোচ্চুরি, যে মিথ্যা এবং প্রতি মুহূর্তে একটা কাল্পনিক বাতাবরণ তৈরি করে। উপরে কুস্তি আর রাতে দোস্তি বিজেপির সঙ্গে, এটা দেখতে দেখতে আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ১৫ বছর ক্ষমতায় না থাকতেন, বিজেপি আরও ৫০ বছর ক্ষমতায় আসত না। বিজেপির যদি সত্যি কেউ চিফ ইলেকশন এজেন্ট থাকে ভারতবর্ষে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।' সব মিলিয়ে ফের একবার মদন মিত্রের বিস্ফোরক দাবি ঘিরে সরগরম রাজনীতি। 

এর আগে ঋতব্রত-তৃণমূল শিবিরের উদ্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, আপনারা ফিরে আসুন। আমি এক ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। এরপর ২১ জুলাইয়ের ঋতব্রত-তৃণমূলের মঞ্চ থেকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন মদন মিত্র। তিনি বলেন, 'অভিষেক এটা ঠিক ডায়মন্ড হারবারে চমকেছিস। তোর চমকানিতে সিপিএম চমকাতে পারে। এই সভাকে চমকাবার ক্ষমতা তোর নেই। তাই এই মঞ্চ থেকে ও এক ঘণ্টা সময় দিয়েছে, আমি ২ ঘণ্টা সময় দিয়ে গেলাম। ২ ঘণ্টার মধ্যে তুই এসে, এই জনসভায় এসে বল, আমি আমার অন্যায় স্বীকার করছি, আমার ভুল স্বীকার করছি। আমার জন্য এই গোটা পার্টিটা শেষ হয়ে গেছে। আমি আমার এই পাপ থেকে মুক্ত হতে চাই। প্রকাশ্য সমাবেশে আমি ক্ষমা চেয়ে বলছি, আমায় ক্ষমা কর।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Akhruzzaman Attacks Kalyan: ‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ
‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
ABVP vs SFI : বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
South Dinajpur : তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
Advertisement

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
MS Dhoni Retirement: আইপিএলেও আর দেখা যাবে না ধোনিকে, ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা স্ত্রী সাক্ষীর
আইপিএলেও আর দেখা যাবে না ধোনিকে, ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা স্ত্রী সাক্ষীর
Embed widget