এক্সপ্লোর

Madan Mitra: ‘তাড়ালেও তৃণমূল ছাড়ব না, সিনেমায় চলে যাব’, দলের শো-কজের জবাবে বার্তা মদনের

Madan Mitra Remarks: দলের প্রতি আনুগত্য রেখেই তৃণমূল নেতা বলেন, তাঁকে তাড়ালেও তিনি দল ছাড়বেন না, প্রয়োজনে সিনেমায় চলে যাবেন।

কলকাতা: মদন মিত্রের গতকালের বক্তব্যের প্রেক্ষিতে কড়া ব্যবস্থা নিচ্ছে দল, এমনকী শো-কজও করা হচ্ছে মদন মিত্রকে (Madan Mitra)। এই প্রেক্ষিতে এদিন সাফ বার্তা জানিয়ে দিলেন কামারহাটির বিধায়ক। দলের প্রতি আনুগত্য রেখেই তৃণমূল নেতা বলেন, তাঁকে তাড়ালেও তিনি দল ছাড়বেন না, প্রয়োজনে সিনেমায় চলে যাবেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও নিজের মতামত জানিয়ে দেন তিনি।

কী বলেছেন তৃণমূল নেতা?  

  • ‘আমি কোনও অন্যায় করিনি, পাপ করিনি’
  • ‘দল শোকজ করলে উত্তর দেব’
  • ‘মানুষ যদি বলে অন্যায় করেছি, তাহলে ক্ষমা চাইব’
  • ‘বলছে অভিষেক পদত্যাগ করবে, অভিষেকের পাপ কী ?’
  • ‘আমার হৃদয়ে অভিষেক, নয়নে মমতা’
  • ‘তাড়ালে তৃণমূল ছাড়ব না, সিনেমায় চলে যাব’
  • ‘এক ব্যক্তি এক পদ শুনেছি’
  • ‘এই নীতি সবাই মেনে চলছেন’
  • ‘আমি অভিষেক অনুগামী নই’
  • ‘রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগদান করল কটুকথা বলল কল্যাণ’
  • ‘অভিষেক আমার ছোট ভাইয়ের মতো, কোলে নিয়ে ঘুরতাম’
  • ‘মমতা যদি বলেন এক ব্যক্তি সব পদ, তাই মেনে নেব’
  • ‘তার আগে প্রমাণ দিতে হবে আমার জন্য কটা ভোট নষ্ট হয়েছে ?’
  • ‘সৌগত রায় প্রকাশ্যে আইপ্যাক নিয়ে বলেছেন, আমি বলিনি’

পাশাপাশি তিনি এও বলেন, "আমার বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই। প্রমাণ করতে হবে আমি নির্বাচনের টাকা চুরি করেছি। আমি এক ব্যক্তি এক পদে বিশ্বাস করি না। আমাকে তাড়িয়ে দিতেই পারে।" 

প্রসঙ্গত, গতকাল সকালে বিস্ফোরক মন্তব্যের পর রাতেই ক্ষমা চেয়ে নেন মদন মিত্র । ফেসবুক লাইভে (Facebook Live) বললেন, তিনি লজ্জিত। প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে টানলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) তুলনা। ফেসবুক লাইভে এসে গতকাল রাতে মদন মিত্র বলেন, 'সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেন, পৃথিবীতে আমার কাছে সবথেকে সুন্দর ও পবিত্র কে। আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরের নাম বলি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই আমার মুখ থেকে বেরিয়ে গেছে কেউ মোটা, কেউ গোটা, কেউ সোঁটা। দয়া করে আমি আমার সমস্ত নেতৃত্বের কাছে করজোরে ক্ষমা চাইছি। মদন মিত্র কেন মুখ দিয়ে বাজে ভাষা বের করবে! আমি লজ্জিত।' এদিন ফেসবুক লাইভে এসে মদন মিত্র জানান যে তাঁর বাড়ি থেকেও তাঁকে 'ভর্ৎসনা' করা হয়েছে। তিনি বলেন, 'বাড়ি থেকে আমাকে বলেছে আমার রাজনীতি (Politics) ছেড়ে দেওয়া উচিত।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ শুভেন্দু অধিকারীর- এবার মূল অভিযুক্তর নাম প্রকাশ? কে সে?
২১ জুলাইয়ের রিপোর্ট পেশ শুভেন্দু অধিকারীর- এবার মূল অভিযুক্তর নাম প্রকাশ? কে সে?
West Bengal News Live: রাজ্যেই অভিষেকের চিকিৎসার পক্ষে আদালত, সরকারকে কী নির্দেশ দেওয়া হল?
রাজ্যেই অভিষেকের চিকিৎসার পক্ষে আদালত, সরকারকে কী নির্দেশ দেওয়া হল?
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
News Live : 'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget