এক্সপ্লোর

Madan on Kunal : 'মনে হচ্ছে কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের

West Bengal Politics : রাজ্য় রাজনীতিতে এখন চমকের পর চমক। এবার তেমনই এক চমক দেখা গেল বিধানসভার সামনেও।

আশাবুল হোসেন ও কৃ্ষ্ণেন্দু অধিকারী, কলকাতা : এবার বিধানসভা চত্বরে চমক দিলেন মদন মিত্র। 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক। এনিয়ে মদন মিত্রকে কটাক্ষ করতে ছাড়েননি কুণাল ঘোষ। পাল্টা জবাব দিয়েছেন মদন মিত্রও।

রাজ্য় রাজনীতিতে এখন চমকের পর চমক। এবার তেমনই এক চমক দেখা গেল বিধানসভার সামনেও। বুধবার 'ঋতব্রত-তৃণমূল'-এ নাম লেখানো মদন মিত্রকে শুক্রবারই দেখা গেল 'কালীঘাট-তৃণমূল'-এর বিধায়কদের কর্মসূচিতে। দুই পক্ষের কথোপকথনও উস্কে দিল জল্পনা। 'কালীঘাট তৃণমূল'-এর সদস্য ও বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, "মদনদা, শারীরিকভাবে (ফিজিক্যালি) হয়তো ওই দিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করেন রেপিস্ট কে? মদনদার মন অন্য দিকে পড়ে আছে, কাপুরুষের মতো ED দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিস দিয়েছে, ফলে আমরা চাই, মদনদা ভাল থাকুক, ২-৪ দিন যা মন চায়, প্রাণ চায় বলুক, আমরা একুটু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা  লোক ওদের মধ্যে রইল।"

তখন মদন মিত্র হেসে বলেন, "আমি চাই, শোভনদা (উপস্থিত শোভনদেব চট্টোপাধ্যায়) আগামী ১০ বছর বিরোধিতা, বিরোধী আসনে বসুক।" তখন বারুইপুর পশ্চিম -এর বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় ('কালীঘাট তৃণমূল') বলেন, "১০ বছর বিরোধী আসনে বসবেন না...। ... সরকারি আসন এসে যাবে।" বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ('কালীঘাট তৃণমূল') বলেন, "১০ বছর বিরোধী আসনে বসব ? এটা কী বললি? আবার আসিব ফিরে... ।" মদন মিত্র তখন বলেন, "একদম, একদম।"

স্ত্রী এবং দুই ছেলেকে ED তলব করার পরই, বুধবার বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে পৌঁছে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী মদন মিত্র। বুধবার তিনি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি এবং চারপাশে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না। এত নিয়ম কানুন, এত সবকিছু মেনে চলা পোষাচ্ছিল না।" 

কিন্তু, এর ২ দিনের মধ্যেই ফের 'কালীঘাট-তৃণমূল' এর কর্মসূচিতে কেন ? জল্পনার আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছে দু'পক্ষই। কুণাল ঘোষ বলেন, "ED-র চিঠি গেছে, বৌদিকে এবং ছেলেদের টার্গেট করে। ওঁকে ক্য়াম্প বদল করতে হয়েছে। ভাল তো, আমাদের একজন লোক যদি ওদিকে থাকেন খবরাখবরও পাওয়া যাবে। এই বিপদটা কাটিয়ে নিন। তারপরে আবার মদনদা মদনদার খেলা শুরু করে দেবে।" অন্যদিকে, মদন মিত্র বলেন, "আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুণাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছেন, না অন্য় কিছু করতে চাইছেন, বুঝতে পারিনি। আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি।" কে কোনদিকে? কে কার পাশে? রহস্য থেকেই যাচ্ছে।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Case: 'সব ব্য়াটা অ্য়ারেস্ট হবে', অভয়া কাণ্ডে এই ৩ জনের নামে BNS-এর কোন কোন ধারায় মামলা ? মুখ খুললেন সুকান্ত মজুমদার
'সব ব্য়াটা অ্য়ারেস্ট হবে', অভয়া কাণ্ডে এই ৩ জনের নামে BNS-এর কোন কোন ধারায় মামলা ? মুখ খুললেন সুকান্ত মজুমদার
Nepal Flash Flood: অ্যাম্বুল্যান্সকে পাশ কাটাতে গিয়ে পথ বদল, তাতেই প্রাণ বাঁচল ২১ জনের! ভয়ঙ্কর অভিজ্ঞতা নেপালের পর্যটকদের
অ্যাম্বুল্যান্সকে পাশ কাটাতে গিয়ে পথ বদল, তাতেই প্রাণ বাঁচল ২১ জনের! ভয়ঙ্কর অভিজ্ঞতা নেপালের পর্যটকদের
Kolkata News Update: স্টেশনে এসে জানতে পারেন, একের পর এক ট্রেন বাতিল! রেললাইনে ধসের জেরে চূড়ান্ত যাত্রী হয়রানি
স্টেশনে এসে জানতে পারেন, একের পর এক ট্রেন বাতিল! রেললাইনে ধসের জেরে চূড়ান্ত যাত্রী হয়রানি
Landslide on Railway Track: লাইনে ধস, ব্যাহত রেল পরিষেবা! বাসের টিকিটের জন্য হাহাকার ধর্মতলায়, দামও বাড়ল কয়েক গুণ
লাইনে ধস, ব্যাহত রেল পরিষেবা! বাসের টিকিটের জন্য হাহাকার ধর্মতলায়, দামও বাড়ল কয়েক গুণ
Advertisement

ভিডিও

Jadavpur University News | যাদবপুর ক্যাম্পাসের ভিতরে ABVP-র মিছিল, বাইরে প্রতিবাদ এসএফআই-এর। বিজয়গড়ে মিছিল বাম ছাত্র সংগঠনের।
Suvendu Adhikari on Jadavpur University | দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK? যাদবপুর নিয়ে ফের মন্তব্য মুখ্যমন্ত্রীর
Train Cancelled | উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেন বাতিল। বাতিল আজ রাতের শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
Nepal Flash Flood | নেপাল বিপর্যয়ের ৮ দিন পার। মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও নিখোঁজ বহু মানুষ
Suvendu on Jadavpur University | রাষ্ট্রবিরোধী স্লোগান উঠলে, কেন সহ্য করতে হবে? দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget