এক্সপ্লোর

Madan Mitra: হাতে ছবি এঁকে দিয়েছে নাতি, আদ্যা মা-র ভরসায় অস্ত্রোপচার করাতে যাচ্ছেন মদন মিত্র

অস্ত্রোপচার করানোর আগে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কামারহাটির বিধায়ক। তাঁর হাতে ছিল আদ্যা মা। দেখা যায় মদন মিত্রর হাতে নানা ছবি আঁকা।

কলকাতা: আদ্যা মা-র ভরসায় অস্ত্রোপচার (Operation) করাতে যাচ্ছেন। নাতি হাতে এঁকে দিয়েছে ছবি। প্রায় বুজে আসা গলায় এদিন মদন মিত্র (Madan Mitra) বলেন, "অপারেশন করার পর আজ আইসিসিইউ-তে রাখবে। আগামীকাল বসবে মেডিক্যাল বোর্ড। তারপর সিদ্ধান্ত নেবে। জেনারেল অ্যানাস্থেসিয়া হবে।'' অস্ত্রোপচার করানোর আগে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কামারহাটির বিধায়ক। তাঁর হাতে ছিল আদ্যা মা। দেখা যায় মদন মিত্রর হাতে নানা ছবি আঁকা। জানালেন গতকাল রাতে নাতি এসে হাতে এঁকে দিয়েছে ছবি।

মঙ্গলবার রাতে আচমকাই অসুস্থ বোধ করায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল ১১টা নাগাদ চিকিৎসক অরুণাভ সেনগুপ্তর নেতৃত্বে ৮ সদস্যে মেডিক্যাল টিম বৈঠকে বসে। সিদ্ধান্ত হয়, অপারেশন করতেই হবে।  হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল সকালে সকালে মদন মিত্রর রক্তের নমুনা সংগ্রহ করা হয়। একইসঙ্গে করোনা পরীক্ষার জন্যও নমুনা সংগ্রহ করা হয়।  গতকাল দুপুর ১টা নাগাদ মদন মিত্রকে ইনস্টিটিউট অব অটো রাইনো ল্যারিঙ্গোলজিতে নিয়ে যাওয়া হয়। টিউমারের অবস্থান জানার জন্য করা হয় অপটিক্যাল ফাইবার ল্যারিঙ্গোস্কোপি। এসএসকেএম সূত্রে জানা যায়, নভেম্বর মাসেই মদন মিত্রর ভোকাল কর্ড বা স্বরযন্ত্রে টিউমার ধরা পড়ে। কিন্তু, সেসময় নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় অপারেশন করাননি তিনি। মদন মিত্রর অন্যান্য শারীরিক পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক রয়েছে।

গতকাল মদন মিত্র জানান, “ডাক্তাররা টেস্ট করে বলল টিউমারটা বড় হয়ে গেছে। আমার তো আর ঘরে বসে থাকার বিষয় না। অপারেশন করতে পারিনি তখন। প্যালপিটিশন আছে। অপারেশন তো, অ্যানাস্থেসিয়া করবে। একটু তো চিন্তা আছেই। ’’

মঙ্গলবারই  তৃণমূলের সাংগঠনিক বৈঠকে দলীয় শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর হুঁশিয়ারি প্রথমে সতর্ক করা হবে। তারপর শোকজ। না শুনলে সাসপেন্ডের পথে হাঁটবে দল। পাশাপাশি নাম না করে মদন মিত্রকে কড়া বার্তা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, 'উল্টোপাল্টা বলে ভাইরাল হলাম। এসব দল সহ্য করবে না। এটাই শেষ সুযোগ। বেরিয়ে যেতে চাইলে যেতে পারেন।' যে প্রসঙ্গে জানতে চাওয়া হলে মদন মিত্র জানান, 'পার্থ দা তো আমাকে গতকালই বলব। তবে ঠিক কী ভুল করছি সেটাই বুঝতে পারছি না। সেটা জানালে শুধরে নিতে সুবিধা হয়।' যার উত্তরে চেনা মেজাজে মদন মিত্র বলেছিলেন, 'কেউ কেউ চাইছে বটে তবে তাদের বলে রাখি আমি শুভেন্দু অধিকারী নই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
Weather Alert: ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget