এক্সপ্লোর

Madan Mitra: 'গুলি করলে কে বাঁচাবে'? সৌগতর পর এবার হুমকি ফোন পেলেন মদন

Jayanta Singh: এবিপি আনন্দে সেই নিয়ে মুখ খুললেন মদন। জানালেন, আতঙ্কে রয়েছেন তিনি।

কলকাতা: সৌগত রায়ের পর এবার মদন মিত্র হুমকি ফোন পেলেন। তৃণমূল সাংসদের পর এবার তৃণমূল বিধায়ককে হুমকি ফোন। মাঝরাতে মদনের কাছে ফোন আসে বলে জানা গিয়েছে। ফোনে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বলা হয়, "গুলি করলে কে বাঁচাবে?" এবিপি আনন্দে সেই নিয়ে মুখ খুললেন মদন। জানালেন, এর নেপথ্যে অর্জুন সিংহ থাকতে পারে বলেও। (Madan Mitra)

এর আগে, মাঝরাতে ৩.৩০ নাগাদ সৌগতর কাছে হুমকি ফোন আসে বলে জানা যায়। জয়ন্ত সিংহকে না ছাড়ালে গুলি করা হবে বলে হুমকি দেওয়া হয় তাঁকে। সেই রেশ কাটতে না কাটতেই এবার হুমকি ফোন এল মদনের কাছে। মদনের বক্তব্য, "হঠাৎ ১২টা বেজে ১৯-এ ফোন আসে। আমি সব ফোন ধরি। সাধারণত আমি ১২টায় ঘুমাই না। আরও পরেি ঘুমাই। ঘুম আসে না। ঘুমের ওষুধ খেতে হয়। আমি অসুস্থ।" (Jayanta Singh)

মদন বলেন, "ফোন ধরে হ্যালো বললাম। ওপার থেকে বলল, 'তোকে গুলি করলে কে বাঁচাবে? তুই গুলি খাওয়ার জন্য তৈরি হ।' আমি প্রশ্ন করলাম, কে বলছেন? কিন্তু আমার কথা শুনছিল না। বোঝা যাচ্ছিল, পানশালা বা মদের ঠেক থেকে ফোন করছিল। আশেপাশে অনেকে ছিল। পরিষ্কার বাংলা ভাষায় কথা বলে।" তবে মদনের দাবি, যে ভাষায় তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল, "সুপারি'র কথা বলছিল, তাতে বোঝা যাচ্ছিল, এর নেপথ্যে অর্জুন সিংহের মতো লোকেরা রয়েছে। 

আরও পড়ুন: Mamata Banerjee: অম্বানির বিয়েতে অতিথি মমতা, আজই মুম্বইয়ে, কাল যোগ দেবেন অনুষ্ঠানে

মদন জানিয়েছেন, হুমকি দিয়ে তাঁর সঙ্গে ৪৬ সেকেন্ড কথা বলা হয়। ফোনে বলা হয়, "তুই আর বাঁচবি না। তোকে মেরে দেব। কামারহাটি কাণ্ডে তুই মুখ খুলেছিস, তুই গুন্ডাগের বিরুদ্ধে।" মদন জানিয়েছেন, তিনি আর কথা না বাড়িয়ে ফোন রেখে দেন। তিনি রেকর্ড করতে জানেন না। ভেভেছিলেন আবার হয়ত ফোন আসবে। তার পর সারা রাত ফোন আসেনি। সকাল ৭টা বেজে ৩৮ মিনিটে আবারও ফোন আসে। কিন্তু ধরতে পারেননি কাজের ব্যস্ততায়। থানায় অভিযোগ জানাতে চলেছেন মদন। এই ফোন পেয়ে উদ্বিগ্ন হলেও মদন বলেন, "যদি জিজ্ঞেস করে আমি ভয় পেয়েছি বা গুরুত্ব দিচ্ছি কি না, সেরকম কোনও ব্যাপার নয়। এসব গুন্ডাদের আমরা চিনি।"

মদনের দাবি, সৌগতকে যে ফোন করেন, তাঁর টাওয়ারের লোকেশন ট্র্যাক করলেই সব পরিষ্কার হয়ে যাবে। জয়ন্ত জেলে রয়েছেন। সেখান থেকে ফোন আসার সম্ভাবনা কম। তাই সৌগতকে ফোন করার পরই তাঁকে ফোন করল কে, জানতে হবে বলে বক্তব্য মদনের। মদনের দাবি, কামারহাটির বহু জায়গার গুন্ডারা অর্জুন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছে, কামারহাটিতে বিজেপি-র একটি নিউক্লিয়াস তৈরির প্রয়াস চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
Weather Alert: ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget