এক্সপ্লোর

Madan Mitra Update: মদন মিত্রকে শো-কজ করল তৃণমূল

Madan Mitra Update: মদন মিত্রের গতকালের বক্তব্যের প্রেক্ষিতে কড়া ব্যবস্থা নিচ্ছে দল। তাঁকে শো-কজ করা হচ্ছে।

আশাবুল হোসেন, কলকাতা: লজ্জিত বলে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। তবুও ছাড় মিলল না! মদন মিত্রের গতকালের বক্তব্যের প্রেক্ষিতে কড়া ব্যবস্থা নিচ্ছে দল। তাঁকে শো-কজ করা হচ্ছে। শো-কজের উত্তরে সন্তুষ্ট না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে খবর তৃণমূল সূত্রে। 

গতকাল সকালে বিস্ফোরক মন্তব্যের পর রাতেই ক্ষমা চেয়ে নেন মদন মিত্র (Madan Mitra)। ফেসবুক লাইভে (Facebook Live) বললেন, তিনি লজ্জিত। প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে টানলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) তুলনা।

ফেসবুক লাইভে এসে গতকাল রাতে মদন মিত্র বলেন, 'সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেন, পৃথিবীতে আমার কাছে সবথেকে সুন্দর ও পবিত্র কে। আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরের নাম বলি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই আমার মুখ থেকে বেরিয়ে গেছে কেউ মোটা, কেউ গোটা, কেউ সোঁটা। দয়া করে আমি আমার সমস্ত নেতৃত্বের কাছে করজোরে ক্ষমা চাইছি। মদন মিত্র কেন মুখ দিয়ে বাজে ভাষা বের করবে! আমি লজ্জিত।'

এদিন ফেসবুক লাইভে এসে মদন মিত্র জানান যে তাঁর বাড়ি থেকেও তাঁকে 'ভর্ৎসনা' করা হয়েছে। তিনি বলেন, 'বাড়ি থেকে আমাকে বলেছে আমার রাজনীতি (Politics) ছেড়ে দেওয়া উচিত।'

আরও পড়ুন: Bidhannagar: কাল বিধাননগর পুরভোট, সকাল থেকে পুলিশের নাকা চেকিং

শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পরেও গতকাল ফের বিস্ফোরক মন্তব্য করেন মদন মিত্র। দুর্গাপুরে দলীয় কর্মসূচিতে ভরা সভায় দাঁড়িয়ে তাঁকে বলতে শোনা যায়, 'ফেসবুকে সুব্রত বক্সী লিখেছেন মমতা ছাড়া কারও ছবি নয়। মমতা (Mamata Banerjee) ছাড়া আর কারও ছবি থাকবে না কেন? যারা যুব তৃণমূল করে, তারা তো অভিষেকের ছবি দেবেই। প্রতি মুহূর্তে দলে এত পরিবর্তন হচ্ছে।'

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, 'আমি ফ্রি থাকলে শেলি, কিটস, রবীন্দ্রনাথ, শরত্‍চন্দ্রের লেখা পড়ি। আমি সৌগত রায়ের লেখা পড়ি না। আমার অভিষেকের মুখ ভাল লাগে। দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেকের মুখই ভাল। বাকিরা কেউ গোটা, কেউ মোটা, কেউ সোঁটা, কেউ সরু'।

সেরা শিরোনাম

West Bengal News Live : বিজেপির সঙ্গেই আছে রেজিনগর, উপনির্বাচনের পর দাবি মুখ্যমন্ত্রীর
বিজেপির সঙ্গেই আছে রেজিনগর, উপনির্বাচনের পর দাবি মুখ্যমন্ত্রীর
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget