এক্সপ্লোর

Madan Mitra: 'বিজেপিকে নিয়ে বাম-কংগ্রেস বাড়াবাড়ি করলে আস্তিন গুটিয়ে দেব', হুঁশিয়ারি মদনের

North 24 Parganas: কামারহাটিতে একটি মিছিল থেকে মদন বাম-কংগ্রেস-বিজেপির আঁতাঁতের অভিযোগ করেন

কামারহাটি, উত্তর ২৪ পরগনা: ফের হুঁশিয়ারি মদন মিত্রের। কামারহাটিতে মিছিল থেকে কড়া বার্তা তৃণমূল বিধায়কের।

কী বললেন মদন:
এদিন কামারহাটিতে একটি মিছিল থেকে মদন বাম-কংগ্রেস-বিজেপির আঁতাঁতের অভিযোগ করেন। তিনি বলেন, 'বিজেপিকে নিয়ে বাম-কংগ্রেস বাড়াবাড়ি করলে আস্তিন গুটিয়ে দেব। বেশি বাড়াবাড়ি করলে ঘরে ঢুকিয়ে দেব।'


এর আগে সাগরদিঘির উপ নির্বাচনে তৃণমূলের হার নিয়েও বিস্ফোরক হয়েছিলেন মদন মিত্র। তিনি বলেছিলেন, 'দলের মধ্যে অন্তর্ঘাতের একটা চক্রান্ত আছে। যে যত বড় নেতাই হোক না কেন, দল রেয়াত করবে না', প্রত্যেকের গতিবিধির ওপর নজর রাখা উচিত, ফের বিস্ফোরক মদন। তৃণমূল নেতা বলেন, 'ঘোড়ার গাড়ি চড়ে এসে তুমি রাজা হতে পারো, নেতা হতে পারবে না... মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগ্রামের পথ দিয়ে নবান্নে বসেছেন, গোটা তৃণমূলে তো সেই রোদের দাবদাহ সহ্য করে এমএলএ-এমপি হয়নি অনেকে। সরাসরি কারও নাম করলেন না। কিন্তু, সাগরদিঘির ভোটে তৃণমূলের হারের পর ফের বিস্ফোরণ ঘটালেন মদন মিত্র। নাম না করে, কার দিকে ইঙ্গিত করলেন তিনি? সেই জল্পনা জোরাল হয়েছে। তবে এখানেই শেষ নয়। সাগরদিঘিতে ভরাডুবির জন্য কার্যত দলের একাংশের দিকে আঙুলও তুলেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। মদনের কথায়, 'একটানা দালালি যারা করেছে, তারা তো বেসুরো বাজবে। দলের মধ্যে নজরদারি করতে হবে। এখন বিধানসভার ফ্লোরে গিয়ে দেখুন কোন কোন বিধায়কের মুখে গোঁফের রেখায় হাসি দেখা যাচ্ছে।' 

এর আগে নিয়োগ দুর্নীতি নিয়েও মুখ খুলেছিলেন মদন মিত্র। কুন্তল ঘোষ, গোপাল দলপতি প্রসঙ্গ নিয়ে যখন রাজ্য তোলপাড়। তখনও মুখ খুলেছিলেন মদন। তিনি বলেন, 'কুন্তল বলছে সব টাকা দলপতিকে দিয়েছে, তার পর কালীঘাটের কাকু। এঁদের সূচ দিয়ে কে ঢুকিয়ে দিল দলে? তৃণমূল অবস্থান স্পষ্ট করুক।' দলের উদ্দেশেই অবস্থান স্পষ্ট করার জন্য় কার্যত চ্য়ালেঞ্জ ছুড়লেন মদন। তাঁর বক্তব্য, "কুন্তলকে দলের দায়িত্বের চিঠি কে দিয়েছে? কার নির্দেশে চিঠি দেওয়া হয়েছে? একজন নেতা তো বলুক! তৃণমূল করেন, না করেন না! তাহলে আমরা পার্টির ছেলেদের বলতে পারি! মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এমন চলবে! এটা মানা যাচ্ছে না। যে সব নাম উঠে আসছে তৃণমূল করে বলে, এত পচা লোকজন তৃণমূল করে? ছিঃ...কারা এদের নেতা? কে ঢোকাচ্ছে? এটা খোঁজা হোক। কারা তৃণমূল করছে? একটা মিটিং ডাকা হোক।

আরও পড়ুন: পুকুরের জল থেকে উদ্ধার কয়েক কোটির টাকা মূল্যের সোনার বিস্কুট

সেরা শিরোনাম

Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget