এক্সপ্লোর

Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?

ED Summons Madan Mitra's Wife : পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে পৌঁছলেন মদন মিত্রর স্ত্রী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও কোনও প্রশ্নের উত্তর দেননি মদন পত্নী। করলেন হাতজোড়।

কলকাতা : পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব। সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে পৌঁছলেন মদন মিত্রর স্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন ছোট ছেলে শুভরূপও। গতকালই ED দফতরে হাজিরা মদন মিত্রর বড় ছেলে স্বরূপের। ইতিমধ্যে ED দফতরে হাজিরা দিয়েছেন মদন মিত্রর ছোট ছেলে শুভরূপও। গত ২২ তারিখ তাঁকে প্রায় ৯ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এবার ED-র নজরে মদন মিত্রর স্ত্রী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও কোনও প্রশ্নের উত্তর দেননি মদন পত্নী। হাতজোড় করে লিফ্‌টে উঠে যান।

বৃহস্পতিবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED'র তলবে ED দফতরে হাজিরা দিয়েছিলেন মদন মিত্রর বড় ছেলে স্বরূপ মিত্র। ব্যাঙ্কের নথি নিয়ে আসতে বলা হয় স্বরূপকে। বড় ছেলে স্বরূপের পাশাপাশি আজ মদন মিত্রর স্ত্রী অর্চনা মিত্রকেও তলব করল ইডি। ইতিমধ্যেই তিনি হাজির দেন সিজিও কমপ্লেক্সে। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে যান তিনি। সঙ্গে ছিলেন ছোট ছেলে শুভরূপ। বুধবার ED দফতরে  হাজিরা দিয়েছিলেন মদন মিত্রর ছোট ছেলে শুভরূপ। প্রায় ৯ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বের হন তিনি। বের হওয়ার পর ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি শুভরূপ মিত্র। এই সপ্তাহে পর পর তিন দিন মদন মিত্রর পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

উল্লেখ্য, গত জুন মাসে তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভবানীপুর এবং কালীঘাটের বাড়িতেও যান ইডির আধিকারিকেরা। কলকাতা সহ মোট সাতটি জায়গায় তল্লাশি চালায়। মদন মিত্রের বাড়ি ছাড়াও দক্ষিণেশ্বর, সন্তোষপুর, জোকা এবং বেলেঘাটাতেও তল্লাশি চালিয়েছিল ইডি। এর আগে সুজিত বসু এবং তাঁর পুত্র সমুদ্র বসুর বিরুদ্ধে আদালতে যে চার্জশিট জমা দেয় তদন্তকারী সংস্থা, তাতে উল্লেখ ছিল, দক্ষিণ দমদম পুরসভায় চাকরিপ্রাপকদের নাম বেআইনি ভাবে সুপারিশ করার অভিযোগ উঠেছে সুজিতের বিরুদ্ধে। কমবেশি ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে। প্রায় ২৫০ কোটির লেনদেন হয়েছে, কেনা হয়েছিল বিপুল সম্পত্তি।

আরও পড়ুন - পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজির মদন মিত্রর বড় ছেলে, ঠিক কী অভিযোগ ?

শুধু ইডিই নয়, গত বছরের অক্টোবরেও পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সেই সময় তাঁর বাড়িতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। গত সপ্তাহে মদনের স্ত্রী এবং দুই পুত্রকে তলব করার পরেই তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দেন মদন মিত্র। তার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে দলের ভাঙ্গন-এর কারণ দেখিয়ে আঙুল তোলেন তিনি।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget