এক্সপ্লোর

Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজির মদন মিত্রর বড় ছেলে, ঠিক কী অভিযোগ ?

ED Summons Madan Mitra's Eldest Son : পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা দিলেন মদন মিত্রর বড় ছেলে স্বরূপ মিত্র। সুজিত বসুর পর পুর নিয়োগ দুর্নীতিতে এবার নজরে মদন মিত্রর পরিবার।

কলকাতা : পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED'র তলব। ED দফতরে হাজিরা মদন মিত্রর বড় ছেলে স্বরূপের। ব্যাঙ্কের নথি নিয়ে আসতে বলা হয় স্বরূপকে। বড় ছেলে স্বরূপের পাশাপাশি মদন মিত্রর স্ত্রী অর্চনা মিত্রকেও তলব করেছে ইডি। গতকালই ED-তে হাজিরা দেন মদন মিত্রর ছোট ছেলে শুভরূপ। প্রায় ৯ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বের হন তিনি। বের হওয়ার পর ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি শুভরূপ মিত্র।

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ED-র স্ক্যানারে মদন মিত্রর (Madan Mitra) পরিবার। এই মামলায় আগেই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আগামীকাল, অর্থাৎ বুধবার সেই তলব অনুযায়ী CGO কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন মদন মিত্রর ছোট ছেলে শুভরূপ মিত্র। প্রায় ৯ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বাইরে বেরোন তিনি। এবার বৃহস্পতিবার এই একই মামলায় ED দফতরে কামারহাটির বিধায়কের বড় ছেলে স্বরূপ মিত্র। পাশাপাশি, হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী অর্চনা মিত্রও। হাজিরা দিতে আসার সময় নিজেদের ব্যাঙ্কের নথি নিয়ে আসতে বলা হয়েছিল মদন মিত্রর বড় ছেলে স্বরূপ মিত্রকেও।                      

আরও পড়ুন - পুর নিয়োগ দুর্নীতি মামলার স্ক্যানারে এবার মদন মিত্রের পরিবার! কে কে জড়িত ?

মদন মিত্রকেও তলব              

দুই ছেলে ও স্ত্রী অর্চনা মিত্রকে তলব করেছে ED. এবার অন্যদিকে এই পুর নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই কামারহাটির তৃণমূল বিধায়ককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেদিন সকাল ১১টায় তাঁকে তলব করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। সঠিক সময়ে হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, গত জুন মাসে তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভবানীপুর এবং কালীঘাটের বাড়িতেও যান ইডির আধিকারিকেরা। কলকাতা সহ মোট সাতটি জায়গায় তল্লাশি চালায়। মদন মিত্রের বাড়ি ছাড়াও দক্ষিণেশ্বর, সন্তোষপুর, জোকা এবং বেলেঘাটাতেও তল্লাশি চালিয়েছিল ইডি। এর আগে সুজিত বসু এবং তাঁর পুত্র সমুদ্র বসুর বিরুদ্ধে আদালতে যে চার্জশিট জমা দেয় তদন্তকারী সংস্থা, তাতে উল্লেখ ছিল, দক্ষিণ দমদম পুরসভায় চাকরিপ্রাপকদের নাম বেআইনি ভাবে সুপারিশ করার অভিযোগ উঠেছে সুজিতের বিরুদ্ধে। কমবেশি ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে। প্রায় ২৫০ কোটির লেনদেন হয়েছে, কেনা হয়েছিল বিপুল সম্পত্তি।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
Advertisement

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget