এক্সপ্লোর

Madhyamgram Fire: মধ্যমগ্রাম স্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১

West Bengal News: মধ্যমগ্রাম উড়ালপুলের নিচে সোদপুর বারাসাত রোডে পরপর লাগোয়া দোকান রয়েছে। সেই লাগোয়া দোকানগুলিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে একটি রেস্তরাঁয় আগুন লাগে বলে জানা যায়।

Madhyamgram Fire: মধ্যমগ্রাম স্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লাগার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আজ অর্থাৎ বুধবার দুপুরবেলা নাগাদ মধ্যমগ্রাম স্টেশনের কাছে আগুন লাগে। চোখের নিমেষে আগুনে পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান। জানা যাচ্ছে, প্রথমে একটি রেস্তরাঁয় আগুন লাগে। সেখান থেকে পাশের একটি মিষ্টির দোকান ও পরপর লাগোয়া দোকানে আগুন লেগে যায়।  

জানা যাচ্ছে, মধ্যমগ্রাম স্টেশনের (Madhyamgram Station) কাছে আগুন লাগার ঘটনা খুব কম সময়ের মধ্যেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের চেহারা নেয়। ভয়ে, আতঙ্কে এলাকায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে চারপাশ। আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, কয়েক মুহূর্তের মধ্যেই বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন।

জানা যাচ্ছে, মধ্যমগ্রামের আগুনের ওই স্তূপ থেকে একটি অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত সেই ব্যক্তির পরিচয় জানা যায়নি বলে খবর। মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় আজ দুপুরবেলা যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তা খুব কম সময়েই ভয়াবহতার আকার নেয়। জনবহুল হওয়ায় তাড়াহুড়ো পড়ে যায় এলাকাজুড়ে। 

মধ্যমগ্রাম উড়ালপুলের নিচে সোদপুর বারাসাত রোডে পরপর লাগোয়া দোকান রয়েছে। সেই লাগোয়া দোকানগুলিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে একটি রেস্তরাঁয় আগুন লাগে বলে জানা যায়। সেখান থেকে পাশের মিষ্টির দোকান ও তারপর লাগোয়া দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখার দাপটে সেখানে উপস্থিত মানুষের মধ্যে অত্যন্ত ভীতির সঞ্চার হয়। বাজার এলাকা হওয়ায় দিনের প্রতিটি সময়েই সেখানে লোকের আনাগোনা থেকে থাকে। তারপর এটি স্টেশন সংলগ্ন হওয়ায় কাছেই রেললাইন। এই রেললাইনের পাশেই রয়েছে বস্তি যেখানে প্রচুর মানুষের বসবাস। যদি সেই এলাকায় আগুন ছড়িয়ে যায় - এই চিন্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে উপস্থিত সকলের মধ্যে। বড় ক্ষয়ক্ষতির আশঙ্কায় সকলের মুখেই চিন্তার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। 

এদিকে, ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। পুলিশ সূত্রে খবর, কিছুক্ষণ আগে ধ্বংসস্তূপ থেকে একটি অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। আগুন লাগার ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। চিকিৎসার জন্য তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget