এক্সপ্লোর

Maha Kumbh Missing Case: কুম্ভ স্নান করতে গিয়ে নিখোঁজ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মল্লারপুরের পরিবার

Birbhum News: উত্তরপ্রদেশ সরকার অসহযোগিতা করছে। থানায় থানায় ঘুরতে হচ্ছে, কিন্তু কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: কুম্ভ স্নান করতে গিয়ে নিখোঁজ মল্লারপুরের বাসিন্দা। উত্তরপ্রদেশ সরকার কোনও সহযোগিতা করছে না অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার। রামপুরহাট মহকুমা শাসকের হাতে তুলে দিলেন অভিযোগ পত্র।

উত্তরপ্রদেশ সরকার অসহযোগিতা করছে। থানায় থানায় ঘুরতে হচ্ছে, কিন্তু কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এবার কুম্ভে হারিয়ে যাওয়া স্বামীকে ফিরে পেতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন স্ত্রী। স্বামীর ছবি নিয়ে রামপুরহাট মহকুমা শাসকের কাছে অভিযোগ পত্র জমা দিলেন স্ত্রী মঞ্জু রাউত। মহকুমা শাসক তাঁদের অভিযোগ পত্র মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২২ ফেব্রুয়ারি প্রায় ৩০০ জন  বীরভূমের মল্লারপুর থেকে কুম্ভস্নানের জন্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজ গিয়েছিলেন। সেখানে গ্রামের অনান্য বাসিন্দাদের সঙ্গে ছিলেম বামাপদ রাউত (৫১)। ২৪ ফেব্রুয়ারি বিকেলে কুম্ভস্নান ঘাটের ৪ নম্বর সেক্টরে পৌঁছে যান। সন্ধের দিকে ত্রিবেণী সঙ্গম ঘাটে একই সঙ্গে সকলে স্নান করেন। ফেরার সময় গ্রামের লোকজন তাঁকে আর দেখতে পাননি। বাবার নিখোঁজের খবর পেয়ে ছেলে বাপি রাউত ২৬ ফেব্রুয়ারি সকালে প্রয়াগরাজ পৌঁছে যায়। ওইদিন বাপি সংশ্লিষ্ট দারাগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন। কিন্তু এখনও পর্যন্ত তাঁর বাবার কোন খোঁজ মেলেনি। উত্তরপ্রদেশের পুলিশের কোন সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ।

গত মাসে কুম্ভ যাওয়ার পথে ঝাড়খন্ডের ধানবাদের জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাংলার ৬ জন পুণ্যার্থীর। তাদের মধ্যে পশ্চিম মেদিনীপুর গড়বেতায় বাড়ি ৩ জনের। বাকি ৩ জন হুগলির গোঘাটের বাসিন্দা। মৃতদের মধ্যে ছিল দুই নাবালক ও নাবালিকা। আশঙ্কাজনক অবস্থায় ধানবাদের হাসপাতালে ভর্তি করা হয় আরও ৩ জনকে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে হুগলির গোঘাটে আত্মীয় পিয়ালী সাহার বাড়ি যান প্রণব সাহা ও শ্যামলী সাহা। কামারপুকুর থেকে দুটো গাড়িতে চড়েন মোট ১৮ জন। রাত ২টো নাগাদ ঝাড়খন্ডে ঢোকে গাড়ি। ধানবাদের রাজগঞ্জ থানা এলাকার দুলুড়ি মোড়ে একটি দাঁড়িয়ে থাকা লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁদের গাড়িটি। পিছন থেকে অন্য আরেকটি গাড়ি ধাক্কা মারে কুম্ভযাত্রীদের গাড়িতে। পুণ্যার্থীদের আরেকটি গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে অন্যদিকে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ৪ জনের। বাকিদের ধানবাদের হাসপাতালে নিয়ে গেলে, মৃত বলে ঘোষণা করা হয় আরও ২ জনকে।

আরও পড়ুন: Babul Supriyo: "কোনও আদর্শ নেই গুন্ডামি করেছে ৩৪ বছর'' বামেদের নিশানা বাবুলের

সেরা শিরোনাম

Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো

ভিডিও

Gyanesh Kumar:
INDI Jote: জ্ঞানেশকাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের আঁচ, রাষ্ট্রপতির ভবনে যাবেন INDI জোটের ১০ নেতা
PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget