এক্সপ্লোর

Babul Supriyo: "কোনও আদর্শ নেই গুন্ডামি করেছে ৩৪ বছর'' বামেদের নিশানা বাবুলের

Jadavpur University: গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে যেভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন হুবহু সেই পরিস্থিতির মুখে পড়েছিলেন তিনি।

কলকাতা: যাদবপুরে নিজের ওপর হামলার প্রসঙ্গ টেনে, শনিবারের ঘটনা নিয়ে বামেদের নিশানা করলেন তৃণমূল বিধায়ক ও পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁকেও কীভাবে হেনস্থা করা হয়েছিল, এদিন সে প্রসঙ্গও টেনে আনেন পর্যটনমন্ত্রী। 

মাঝে ৬ বছরের ব্যবধান। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে যেভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন হুবহু সেই পরিস্থিতির মুখে পড়েছিলেন তিনি। যাদবপুরকাণ্ডে এবার বামপন্থীদের তীব্র আক্রমণ করলেন বাবুল সুপ্রিয়। যিনি তখন মোদি মন্ত্রিসভার সদস্য় ছিলেন, আর এখন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্ত্রিসভায় পর্যটন মন্ত্রী। এদিন বাবুল সুপ্রিয় বলেন, "SFI, বাম, অতি বাম যাদের কোনও আদর্শ নেই গুন্ডামি করেছে ৩৪ বছর ধরে তারা গুন্ডামি করেছে আজও করছে। আর সুজনবাবু উল্টোপাল্টা বকছেন। কী ওঁর জনভিত্তি আছে বলুন তো? একটা কোথাও ভোটে জিততে পারেন উনি? কেন মানুষ ওঁর কথা শুনবে?''

২০১৯ সালের ১৯ শে সেপ্টেম্বর ABVP-র একটি অনুষ্ঠানে যোগ দিতে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেছিলেন, তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়। ক্যাম্পাসে ঢোকার পর পরই, পড়ুয়াদের একাংশ তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান তোলে দেখানো হয় কালো পতাকা। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। খুলে নেওয়া হয় বাবুল সুপ্রিয়র চশমা, চুলের মুঠি ধরে টান, ধাক্কা পর্যন্ত মারা হয়। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড় পৌঁছেছিলেন বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে। তৃণমূল বিধায়ক বলেন, "পেট্রোলের যে ট্যাঙ্কের যে কভার ছিল সেটা ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল এবং তার মধ্যে দেশলাই কাঠি ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল। ওই SFI, বাম, অতি বাম যাদের কোনও আদর্শ নেই গুন্ডামি করেছে ৩৪ বছর ধরে তারা গুন্ডামি করেছে আজও করছে। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ তো হবেই।''

শনিবার প্রথমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা, ভাঙচুর। তারপর শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় ছাত্রের জখম হওয়ার ঘটনায় তেতে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ব্রাত্য বসুর গ্রেফতারি ও পদত্যাগ চেয়ে গতকাল রাজ্যজুড়ে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ডেকেছিল SFI. সেই কর্মসূচি ঘিরেও অশান্তির ছবি দেখা যায় জেলায় জেলায়। চড়, কিল, ঘুষি, লাথি...বাদ যায়নি কিছুই। বিভিন্ন জেলার একাধিক কলেজে ধুন্ধুমার বেধে যায়। কোথাও SFI, কোথাও AIDSO-র সঙ্গে সংঘর্ষে জড়ান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। একাধিক কলেজে ওঠে বহিরাগত তাণ্ডবের অভিযোগ। যাদবপুরকাণ্ডের পর এদিন ফের পথে নামে SFI। হামলার অভিযোগ তুলে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে কলকাতা-সহ জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি নেয় সিপিএমের ছাত্র সংগঠন। 

আরও পড়ুন: Biswabangla University Chaos: নিয়োগ নিয়ে সংঘাত, চাকরি-তালিকা তরজায় উত্তপ্ত বিশ্ব বাংলা বিশ্ববিদ্য়ালয়

সেরা শিরোনাম

Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget