এক্সপ্লোর

Maipaith Tiger Fear: ধরা পড়ল রয়্যাল বেঙ্গল, বন দফতরের পাতা খাঁচায় বন্দি পূর্ণবয়স্ক বাঘ

South 24 Parganas রাত ৩টে ২০ নাগাদ ছাগলের টোপে খাঁচাবন্দি হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। 

পার্থপ্রতিম ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা: অবশেষে মৈপীঠে বাঘ-বন্দি। ১৬ ঘণ্টা পর ছাগলের টোপে বন দফতরের খাঁচাবন্দি হল রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের হামলায় গুরুতর জখম বনকর্মী গণেশ শ্যামল SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন। বাঘের কামড়ে তাঁর চোখের ওপর থেকে মাথার ডানদিকে গভীর ক্ষত তৈরি হয়েছে। ডান হাতেও ক্ষত রয়েছে। বন দফতর জানিয়েছে, সুস্থই রয়েছে ১০ বছরের পুুরুষ বাঘটি। স্বাস্থ্য পরীক্ষার পর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

গতকাল সকাল ১১টা নাগাদ মৈপীঠের নগেনাবাদ এলাকায় বাঘের দেখা মেলে। এই নিয়ে হুলস্থুল পড়ে যায় গোটা গ্রামে। এর আগে রবিবার বাঘের পায়ের ছাপ দেখেই গ্রাম লাগোয়া নদী বাঁধ জাল দিয়ে ঘিরে দেয় বন দফতর। গতকাল সকালে তল্লাশি চলাকালীন রয়্যাল বেঙ্গলের দর্শন মেলে। সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে এক বন কর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। তাঁর মাথা কামড়ে ধরে। বেশ কিছুক্ষণ বাঘে-মানুষে লড়াই চলার পর, জঙ্গলের দিকে পালায় বাঘ। অবশেষে রাত ৩টে ২০ নাগাদ ছাগলের টোপে খাঁচাবন্দি হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার।  

ঠিক কী ঘটেছিল? তা বলতে গিয়ে শিউরে উঠছেন স্থানীয়রা। তাঁরা জানাচ্ছেন গাছের নীচে শুয়েছিল বাঘ। আতঙ্কে সজনে গাছের মগডালে চড়ে বসেছিলেন নগেনাবাদের ভীম মণ্ডল। আগেও বাঘ দেখেছেন। কিন্তু এবারের মতো অভিজ্ঞতা কখনও হয়নি ৭২ বছরের প্রৌঢ়ের। গতকাল চাষের জমিতে গেছিলেন ভীম। বন কর্মীরা বাঘকে তাড়া করছেন দেখে, তিনি ভয়ে সজনে গাছে উঠে পড়েন। এরপর গাছে বসেই বাঘের তাণ্ডব দেখেছেন ভীম। প্রৌঢ় জানিয়েছেন, বন কর্মীরা সংখ্যায় ৬ জন ছিলেন। আচমকাই তাঁদের একজনের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ।

সোমবার, সকালে এলাকায় ঘুরে যখন বাঘের অবস্থান জানার চেষ্টা করছেন বনকর্মীরা, তখনই গ্রাম সংলগ্ন চাষের জমিতে দেখা মেলে দক্ষিণরায়ের বাহনের। জঙ্গলের আলো-আঁধারিতে মিশে থাকতে দেখা যায় বাঘকে। কোনও কিছু বুঝে ওঠার আগেই, মুহুর্তের মধ্যে এক অস্থায়ী বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। বাঘের কামড়ে ওই বনকর্মীর চোখের ওপর থেকে মাথার ডানদিকে গভীর ক্ষত তৈরি হয়েছে। তাঁর ডান হাতেও কামড় বসায় বাঘ। আহতের পরিবারের দাবি, প্রতিদিন হাজার টাকার বিনিময়ে কাজ করেন এই বনকর্মীরা। কিনতু, এরকম বিপজ্জনক কাজে এভাবে লাঠি হাতে কেন? পর্যাপ্ত নিরাপত্তার ব্য়বস্থা ছিল না কেন? প্রশ্ন উঠছে। আহত বনকর্মীর দাদা ও প্রত্যক্ষদর্শী মঙ্গল শ্য়ামল বলেন, "হাজার টাকা রোজে কাজ করে। একজন গাছে উঠেছিল। তাঁকে বাঁচাতে গিয়ে বাঘের খপ্পরে।''

আরও পড়ুন: Mamata Banerjee: "বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে তৃণমূলই ক্ষমতায় ফিরবে,'' আশাবাদী মমতা

সেরা শিরোনাম

Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget