এক্সপ্লোর

Mamata Banerjee: "বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে তৃণমূলই ক্ষমতায় ফিরবে,'' আশাবাদী মমতা

TMC: যখন বঙ্গ দখলের লক্ষ্য়ে ফের একবার ঝাঁপাচ্ছে বিজেপি তখন সোমবার, তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে এই দাবিই করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

কলকাতা: দিল্লি বিধানসভা ভোটের ফলে ফুটছে বঙ্গ রাজনীতির আঁচ। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলছেন, দিল্লিতে ভাই গেছে, এবার বাংলায় দিদিভাই যাবে। তখন তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে সোমবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় দাবি করলেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে, দুই-তৃতীয়াংশ সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে তৃণমূলই ক্ষমতায় ফিরবে। 

২০২৬-এর বিধানসভা নির্বাচনে, দুই-তৃতীয়াংশ সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে তৃণমূলই ক্ষমতায় ফিরবে। প্রায় তিন দশক পর দিল্লি জিতে, যখন বঙ্গ দখলের লক্ষ্য়ে ফের একবার ঝাঁপাচ্ছে বিজেপি তখন সোমবার, তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে এই দাবিই করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। যা নিয়ে পাল্টা খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, "মমতা ব্য়ানার্জি সব প্রেডিকশন লাগে না। মমতা ব্য়ানার্জির স্বপ্ন সবসময় পূরণ হয়, তা নয়। উনি স্বপ্ন দেখতে পারেন। তাঁর লোকেদের ধরে রাখার চেষ্টা করতে পারেন। কিন্তু, বাস্তব খুব কঠিন। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সব ইচ্ছা পূরণ হয়নি।''


বিহার বহু আগেই বিজেপির ঝুলিতে এসেছে। তারপর থেকেই তাদের লক্ষ্য় ছিল বাংলা ও ওড়িশা। ইতিমধ্য়েই বিজেপির কলিঙ্গ জয়ের স্বপ্ন পূরণ হয়েছে। একদা দিল্লি বিধানসভায় কার্যত অপরাজেয় কেজরিওয়ালের দলকে এবার যমুনায় ছুড়ে ফেলে দিয়েছে তারা। এবার বিজেপির নজর ফের বঙ্গের দিকে। বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলছেন, "দেখুন ভাই গেছে এবার দিদিভাই যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যখনই দিল্লি আসতেন, ওঁর (মমতা বন্দ্যোপাধ্য়ায়) সফরসূচি শেষ হত না অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা না করে।এবং অরবিন্দ কেজরিওয়াল বলেওছিলেন যে আমি তো ওঁর( মমতা বন্দ্যোপাধ্য়ায়) পরামর্শেই চলেছি। ওঁনার(মমতা বন্দ্যোপাধ্য়ায়) নির্দেশেই চলেছি। আর বিভিন্ন সময় আপ আর তৃণমূলের মধ্যে যে ভালবাসা সেটা তো সর্বজনবিদিত। এবার প্রচারেও এসেছিল তৃণমূল কংগ্রেস। সেইজন্যই বলছি, ভাই গেছে। এবার সময় দিদিভাইয়ের। দিদিভাইও যাবেন।''

আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে দিল্লির যুদ্ধের ফল যেন এখনই বাংলার যুদ্ধের দামামা বাজিয়ে দিল। এনিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "ও তো দিবাস্বপ্ন সবসময় দেখে। সে ২০১৯-এ দেখেছে। ২০২১-তে তো চলেই গেছিল। ওদের তো একটা লিস্ট বেরিয়ে গেছিল কে মুখ্যমন্ত্রী হবে, কে উপমুখ্যমন্ত্রী হবে, কে অর্থমন্ত্রী হবে তার তো লিস্ট বেরিয়ে গেছিল। স্বপ্ন তো ওরা সবসময় দেখে। চিন্তা করোনা কোনও। একদম বলে দিচ্ছি ৩০ পেরোবে না। ৩০-এর উপর পেরোনোর কোনও জায়গাই নেই। বিজেপির থেকে বিরোধী দলনেতাও আসবে না। অত সহজ নয়, ভাই চলে গেলে দিদি চলে যাবে। ভাই তো বিজেপিতে অনেকদিন আগেই চলে গেছে। শুভেন্দু ভাই। তাই বলে কি দিদি চলে গেছে?''

আরও পড়ুন: Mamata Banerjee:দলের রাশ কার হাতে? পরিষদীয় দলের বৈঠকে স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget