এক্সপ্লোর

Makar Sankranti 2025:মকর সংক্রান্তিতে মনখারাপ নয়, রসনাতৃপ্তিতে বাড়িতেই পৌঁছে যাবে পিঠে ভর্তি কন্টেনার

Kolkata News: সময়ের বড় অভাব। তাই বাঙালির সাধের পিঠেপুলি অনেককেই বাড়িতে নয় দোকান থেকেই কিনে খেতে হয়।

জয়ন্ত পাল, দমদম: সময় এগিয়েছে বেড়েছে ব্যস্ততা। কিন্তু ঐতিহ্য ভোলেনি বাঙালি। আর নতুন প্রজন্মের কাছে সেই ঐতিহ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ দমদমে। মকর সংক্রান্তিতে তৈরি হচ্ছে পাঁচ রকমের পিঠে। যা পৌঁছে যাবে দমদম এলাকার বাড়িতে বাড়িতে। 

সময়ের বড় অভাব। তাই বাঙালির সাধের পিঠেপুলি অনেককেই বাড়িতে নয় দোকান থেকেই কিনে খেতে হয়। এবার তাঁদের জন্যই খুশির খবর ৷ যদিও দমদমের মানুষই সেই সুখ উপভোগ করতে পারবেন। তাঁদের জন্যই আজ মকর সংক্রান্তিতে তৈরি হচ্ছে পাঁচ রকমের পিঠে। রীতিকে মাথায় রেখে দমদম তৈরি হচ্ছে পাঁচ রকমের পিঠেপুলি। প্রায় একশো জন মিলে তৈরি করছেন সেই পিঠে। যা পৌঁছে যাবে দমদমের মানুষের বাড়ি বাড়ি। দমদম দাগা কলোনিতে তৈরি হচ্ছে সেই পিঠে পুলি।

পিঠে তৈরির উপকরণে থাকছে প্রায় ২৬ হাজার নারকেল, ৪০০ কেজি চালের গুঁড়ো, ৪০০ কেজি ময়দা, ২ হাজার লিটার দুধ। এই পিঠে আগামীকাল পয়লা মাঘ পৌঁছে যাবে দমদমের প্রায় ৩ হাজার বাড়িতে। আজ মকর সংক্রান্তিতে আচার মেনে যা তৈরি করছে প্রায় ৫০জন মহিলা ও ৫০জন পুরুষ। কেউ নারকেল ফাটাচ্ছে তো কেউ পিঠে বানাতে ব্যস্ত, আবার কেউ নারকেলের পুর বানাচ্ছেন। কেউ এসেছেন বনগাঁ কেউ বা রানাঘাট আবার কেউ অশোকনগর আবার কেউ নদিয়া আবার কেউ ডায়মন্ড হাবরার থেকে এসেছে। এই পিঠেই পাঁচটি কন্টেনারে করে সমস্ত মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। সেই পাঁচ রকম কন্টেনারে থাকছে পাটিসাপ্টা, চুষি পিঠে, দুধ পুলি, বকুল পিঠে, রস ভরা। উদ্যোক্তারার জানাচ্ছেন, বাঙালিদের পুরনো রীতিকে বয়ে নিয়ে যেতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

এদিকে মঙ্গলবার সকাল ৬টা ৫৮ মিনিট থেকে বুধবার সকাল ৬টা ৫৮ মিনিট পর্যন্ত সাগরে স্নানের মাহেন্দ্রক্ষণ। পুণ্যলাভের আশায় সেই নির্ঘণ্ট মেনে স্নান করলেন লাখ লাখ তীর্থযাত্রী, তাঁদের মধ্যে যেমন এরাজ্যের বাসিন্দারা আছেন, তেমনই ছিলেন ভিন রাজ্যের বহু বাসিন্দা ও বিদেশি পর্যটকও।  স্নান সেরে কপিল মুনির আশ্রমে পুজো দেন তাঁরা। এদিন সাগরে পুণ্যস্নান সারেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু ও রথীন ঘোষ। রাজ্য সরকার সূত্রে খবর, মকর সংক্রান্তি উপলক্ষ্যে এখনও পর্যন্ত ৮৫ লক্ষ পুণ্যার্থী এসেছেন গঙ্গাসাগরে।

আরও পড়ুন: Makar Sankranti 2025: ভোর থেকে পুণ্যার্থীদের লাইন, বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণে মকর সংক্রান্তির পুণ্যস্নান

সেরা শিরোনাম

West Bengal News Live : আজ নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
আজ নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget