এক্সপ্লোর

Makar Sankranti 2025: ভোর থেকে পুণ্যার্থীদের লাইন, বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণে মকর সংক্রান্তির পুণ্যস্নান

Birbhum News: প্রয়াগরাজ থেকে গঙ্গাসাগর, ডুব সাগরে পুণ্যস্নান। পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। মাহেন্দ্রক্ষণে সূর্য প্রণাম করতে সামিল হন কোটি কোটি মানুষ।

ভাস্কর মুখোপাধ্যায় বীরভূম: বীরভূমের বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণে মকর সংক্রান্তির পুণ্যস্নান। তবে এখানে স্নানের মজা একটু আলাদা। তার কারণ এখানে পুণ্যার্থীরা স্নান করছেন গরম জলে। গরম জলে মকর সংক্রান্তির পুণ্যস্নানের মজা নিচ্ছেন তাঁরা।

মকর সংক্রান্তির পুণ্যস্নান: আজ মকর সংক্রান্তি। প্রয়াগরাজ থেকে গঙ্গাসাগর, ডুব সাগরে পুণ্যস্নান। পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। মাহেন্দ্রক্ষণে সূর্য প্রণাম করতে সামিল কোটি কোটি মানুষ। শীত উপেক্ষা করেই পুণ্যস্নান। পূণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্তকূল, ধ্যানমগ্ন সন্ন্যাসী, দেশি-বিদেশি অতিথি। সব মিলে মিশে একাকার। বীরভূমের বক্রেশ্বর ৫১ পীঠের অন্যতম সতীপীঠ। তাই ভক্তদের বিশ্বাস, বক্রেশ্বরের স্নান করলে যে আলাদা পুণ্য অর্জন করা যায় ৷ আর সেই কারণেই মঙ্গলবার ভোর থেকে পুণ্যার্থীদের লাইন পড়ে গিয়েছে স্নানের জন্য। স্নানের পর বক্রেশ্বর মন্দিরে পুজো দেন পুণ্যার্থীরা। বক্রেশ্বরে বেশ কয়েকটি উষ্ণ প্রস্রবণ রয়েছে ৷ যার সর্বোচ্চ তাপমাত্রা ১০৪ ডিগ্রি। অন্যদিকে এখানে রয়েছে শীতলকুণ্ডও। বিভিন্ন কুণ্ড থেকে গরমজল পাইপ লাইনের মাধ্যমে নিয়ে এসে স্নানের ঘাট তৈরি করা হয়েছে এখানে। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা স্নানের ঘাট রয়েছে।

এদিকে গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলির মেলা উদ্বোধন হয়েছে। এই মেলা উপলক্ষে অজয় নদের চরে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়। মকরের পুণ্যস্নানের পর পুণ্যার্থীরা রাধাবিনোদের মন্দিরে পুজো দেন। পাশাপাশি হাজার-হাজার বাউল, ফকির মকর সংক্রান্তির দিন সমবেত হন মেলায়। সোমবার সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করে। বিকেলে সেই ভিড় কয়েকগুণ বেড়ে যায়। লক্ষাধিক মানুষের সমাগমে নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রস্তুত জেলা পুলিশ ও প্রশাসন।

অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির ও মেলা প্রাঙ্গণের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরা। এমনকি, ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো প্রশাসন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এবছর মেলা প্রাঙ্গণে ২০০টি সিসি ক্যামেরা ও ১৬টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। ভক্ত ও পুণ্যার্থী, পর্যটকদের সহায়তায় মেলার বিভিন্ন প্রান্তে ৩৩টি পুলিস অ্যাসিস্ট্যান্ট বুথ বসানো হয়েছে। স্নানের ঘাটে পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য তিনটি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রাখা হয়েছে। যানজটে যাতে মেলা অবরুদ্ধ না হয় সেদিকেও সতর্ক প্রশাসন। মেলার বাইরে আটটি পার্কিং ও ২৩টি ড্রপগেট বসিয়েছে ব্লক প্রশাসন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ফায়ার ফাইটিং টিম রাখা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তায় ১৬৩৪জন সিভিক ভলান্টিয়ার, ৭৩৬জন পুলিশকর্মী, ১৭টি অ্যান্টি ক্রাইম টিম ঘুরবে মেলা প্রাঙ্গণে। মহিলাদের নিরাপত্তায় দু'টি উইনার্স টিম থাকছে মেলায়।

আরও পড়ুন: Saline Controversy: জমাট বাঁধছে না রক্ত, ক্ষতিগ্রস্ত ফুসফুস ও কিডনি; কেমন আছেন SSKM-এ চিকিৎসাধীন ৩ প্রসূতি?

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget