এক্সপ্লোর

Malbazar Disaster : মানিকের মতোই নদীতে ঝাঁপ আরও দুই মহম্মদের, সাক্ষাৎ মৃত্যু থেকে রক্ষা অনেককে

Jalpaiguri News : 'ভয় তো একটু পাচ্ছিল কিন্তু ৮-১০ জনকে উদ্ধার করতে পেরে ভাল লেগেছে। তবে অনেককেই তো বাঁচাতে পারিনি।'

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : বুধবারের পর শনিবার। ফের হড়পা বান জলপাইগুড়ির মাল নদীতে। দেখতে আপাতনিরীহ নদীই ফের একবার ফুঁসে উঠল। এরকমই বিধ্বংসী জলের তোড়ে বুধবার দশমীর রাতে জলপাইগুড়ির (Jalpaiguri) মাল নদীতে হড়পা বানে কার্যত খড়-কুটোর মতো ভেসে গিয়ে মৃত্যু হয় ৮ জনের।

ত্রাতা আরও দুই মহম্মদ

প্রবল জলের তোড়ে ভেসে যাওয়ার মানুষকে বাঁচাতে মহম্মদ মানিকের মতোই নদীতে ঝাঁপ দেন মেটলি ব্লকের শালবাড়ি এলাকার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি মহম্মদ তরিফুল ও তাঁর ভাগ্নে স্কুল পড়ুয়া মহম্মদ ফরিদুল। প্রাণের ঝুঁকি নিয়ে ঝাঁপ প্রসঙ্গে মহম্মদ তরিফুল ইসলাম বলেছেন, 'হঠাৎ দেখি পিঁপড়ের মতো মানুষ ভেসে যাচ্ছে। সেটা দেখে আমি ও ভাগ্নে ঝাঁপ দিই। ভয় পাইনি বললে ভুল হবে, কিন্তু অনেক মানুষ যেভাবে ভেসে যাচ্ছেন সেটা দেখে নিজেদের আটকে রাখতে পারিনি। শিশু, মহিলা, বয়স্ক সকলে ছিল।' আর স্কুল পড়ুয়া মহম্মদ ফরিদুল ইসলাম বলেছেন, 'নদীর যে পাড়ে আমরা দাঁড়িয়ে ছিলাম, সেখানে প্রায় শ'তিনেক মানুষ দাঁড়িয়ে ছিলেন, কিন্তু কেউ নদীতে ঝাঁপ দেয়নি। কিন্তু আমরা আর দেখে থাকতে পারিনি। ভয় তো একটু পাচ্ছিল কিন্তু ৮-১০ জনকে উদ্ধার করতে পেরে ভাল লেগেছে। তবে অনেককেই তো বাঁচাতে পারিনি।'

বিপর্যয়ের জন্য দায়ী কে? 

দশমীর রাতের এই ভয়াবহ বিপর্যয়ের জন্য দায়ী কে? প্রকৃতি না মানুষ? এ’নিয়েই যখন চাপানউতোর চলছে। তখন, কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল করা নিয়ে প্রশ্ন তুলে ফের উত্তরবঙ্গের বঞ্চনা বিতর্ক উস্কে দিল বিজেপি। 

'সরকারি টাকায় মোচ্ছব'

কার্নিভাল আয়োজন ঘিরে রাজ্য সরকারকে আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, 'বাবুঘাটে বা কলকাতার কোনও ঘাটে এই দুর্ঘটনা ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালের আয়োজন করতেন না। উত্তরবঙ্গে হয়েছে বলেই নাচন-কোদন করবে। সরকারি টাকায় মোচ্ছব। মালবাজারের ঘটনার পর এই কার্নিভালের কী প্রয়োজন ছিল? এটা উত্তরবঙ্গ বলেই করেছে, এই জন্যই তো উত্তরবঙ্গের মানুষ আলাদা রাজ্য চায়। আলাদা থাকতে চায়। কেন্দ্রশাসিত অঞ্চল চায়। কোনও সংবেদনশীলতা নেই! উত্তরবঙ্গের কেউ সরকারি টাকায় মুখ্যমন্ত্রীর এই নাচন-কোদন দেখতে যাবেন না।'

প্রসঙ্গত, মালবাজারে মর্মান্তিক দুর্ঘটনার জেরে জলপাইগুড়িতে গতকাল পুজো কার্নিভাল বাতিল করা হয়। যদিও রাজ্যের বাকি জেলায় গতকাল দুর্গাপুজোর কার্নিভাল হয়েছে।

আরও পড়ুন- 'মমতার পুলিশ বিক্ষোভকারীদের সরিয়েছে’, ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget