এক্সপ্লোর

Malda: অটো-বাসের মুখোমুখি সংঘর্ষ, ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু মা-মেয়ের

অবরোধের জেরে প্রবল যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

করুণাময় সিংহ, মালদা: বেসরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন মা ও মেয়ে। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে চাঁচলের বীরস্থলে ৮১ নম্বর জাতীয় সড়কে। এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। অবরোধের জেরে প্রবল যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সেতারা বিবি (৩২) ও মেয়ের নাম শাহনওয়াজ খাতুন(৬)। তাদের বাড়ি চাঁচলের বাশিলহাটে। অটোর আরও ৫জন যাত্রী গুরুতর জখম হয়েছেন। সকলেই  চাঁচলের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়েই হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন চাঁচলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন অটোতে করে মেয়েকে নিয়ে বাপের বাড়ি গঙ্গাদেবী এলাকায় যাচ্ছিলেন মা সেতারা বিবি। ওই সময় বীরস্থলে মালদহ থেকে চাঁচলমুখী একটি বেসরকারি বাস প্রচন্ড গতিতে এসে অটোটিকে ধাক্কা মারে। বেসরকারি বাসের ধাক্কায় অটো থেকে ছিটকে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে অবরোধের জেরে প্রবল যানজট শুরু হয়। 

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অটোটি রাস্তার বাম দিকে থাকলেও বাসটি প্রচন্ড গতিতে এসে অটোটিকে ধাক্কা মারে। চাঁচল হাসপাতালে ভর্তি অটোর এক যাত্রী সায়েরা বানু বলেন, ডাক্তার দেখাতে সামসি যাওয়ার জন্য অটোতে উঠেছিলাম। বীরস্থলে আচমকাই বাসের ধাক্কায় ছিটকে পড়ি। তারপর আর কিছু মনে ছিল না। হাসপাতালে চিকিৎসা চলছে গুরুতর জখম আরও দুই জনের। 

এদিকে, মুর্শিদাবাদের নবগ্রামে জাতীয় সড়কে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ম্যাটাডোর চালক-সহ চারজনের। আহত আরও ২ জন। শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নবগ্রামের পুনিয়া থেকে বহরমপুরে যাওয়ার জন্য ম্যাটাডোরে উঠছিলেন কয়েকজন শ্রমিক। আচমকাই পিছন থেকে এসে ধাক্কা মারে ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ম্যাটাডোর চালক-সহ ৪ জনের। এরপরই জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সেখানে যান নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। তাঁর আশ্বাস ঘণ্টাখানেক পর অবরোধ ওঠে।

সেরা শিরোনাম

Taratala Building Collapsed: তারাতলায় হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মান গোডাউন, কীভাবে হল এমন দুর্ঘটনা? গাফিলতি কার? কী বলছেন নির্মাণ বিশেষজ্ঞরা
তারাতলায় হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মান গোডাউন, কীভাবে হল এমন দুর্ঘটনা? গাফিলতি কার? কী বলছেন নির্মাণ বিশেষজ্ঞরা
West Bengal News Today Live Updates: তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ, ৫ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে আটকে বহু
তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ, ৫ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে আটকে বহু
Taratala Building Collapsed: তারাতলায় গোডাউন ভেঙে ৫ জনের মৃত্যু, গ্রেফতার ৩, চলছে উদ্ধারকাজ
তারাতলায় গোডাউন ভেঙে ৫ জনের মৃত্যু, গ্রেফতার ৩, চলছে উদ্ধারকাজ
Abhishek Banerjee : কণ্ঠস্বরের নমুনা চাই! ফের অভিষেকের বাড়িতে সিআইডি, কবে হাজিরার নির্দেশ ?
কণ্ঠস্বরের নমুনা চাই! ফের অভিষেকের বাড়িতে সিআইডি, কবে হাজিরার নির্দেশ ?

ভিডিও

Taratala News: তারাতলার বিপর্যয়স্থলে চিহ্নিত ৩টি পয়েন্ট, টানেল করে চালানো হচ্ছে উদ্ধারকাজ
Taratala News:
Taratala News:
Suvendu Adhikari on Taratala Incident:
Taratala News: তারাতলায় বিপর্যয়, SSKM-এ দিশেহারা পরিজনেরা, কী ছবি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
India-Iran Relations: আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
Taratala Godown Collapse : আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
Crime News: মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
ICC Ranking: ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
Shoaib Akhtar: শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
China-Bangladesh Relations: চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
Kolkata Underconstruction Buildings: কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
Embed widget