এক্সপ্লোর

Ganges Erosion: গঙ্গা ভাঙনে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ, ফারাক্কা ব্যারেজের GM-কে ঘেরাও করল তৃণমূল

Farakka Barrage News: গঙ্গার ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়ায় এবং এই বিষয়ে স্মারকলিপি জমা দিতে যাওয়ার সময় সহযোগিতা না করার ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল বিধায়করা।

করুণাময় সিংহ, ফারাক্কা: ফারাক্কা ব্য়ারেজের (Farakka Barrage) ছাড়া জলের জেরে গঙ্গার ভাঙনের (Ganges Erosion) ফলে প্রচুর জমি জলের তলায় চলে গেছে। বারবার এই নিয়ে আবেদন করা সত্ত্বেও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। এর প্রতিবাদে মঙ্গলবার ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার-কে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মালদা (Malda) ও মুর্শিদাবাদ (Murshidabad) জেলা তৃণমূল কংগ্রেসের (TMC)  নেতা ও কর্মীরা। উপস্থিত ছিলেন  মালদা এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তৃণমূল কংগ্রেস বিধায়করা। 

আরও পড়ুন: Nabanna Abhijan: 'তাণ্ডব ছাড়া আর কী বিশেষণ ব্যবহার করা যায় জানি না' নবান্ন অভিযান নিয়ে মন্তব্য পুলিশকর্তার

তৃণমূলের অভিযোগ, প্রতিবছর গঙ্গা ভাঙন রোধের দাবি নিয়ে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষক আবেদন জানালেও কোনওরকম কাজ হয় না। তাই মঙ্গলবার প্রথমে এই ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা দিতে এসেছিলেন মালদা ও মুর্শিদাবাদ জেলার সমস্ত তৃণমূল বিধায়করা। তাঁদের সঙ্গে ছিলেন দুই জেলার তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। কিন্তু, স্মারকলিপি জমা দিতে এসে কোনওরকম সহযোগিতা না পাওয়ায় অভিযোগে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার-কে ঘেরাও করে অবস্থান ও বিক্ষোভ করলেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা। বিষয়টি কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারের অফিসে।

আরও পড়ুন: Nabanna Abhijan: 'ছাত্র সমাজে' প্রকৃত ছাত্র নেই, বিশেষ গোষ্ঠীর ইন্ধনেই দিনভর অশান্তি, নবান্ন অভিযান নিয়ে দাবি পুলিশের

প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিবছর ফারাক্কা ব্যারেজের জল ছাড়ার ফলে মালদা ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী বিভিন্ন জায়গায় ভাঙন হয়। এর ফলে এখনও পর্যন্ত বহু মানুষের বাড়ি-ঘর থেকে জমি-জায়গা সমস্ত জলের তলায় চলে গেছে। এই নিয়ে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় বারবার আবেদন জানিয়েও কোনও কাজ হয়নি। বরং প্রতিবারই বর্ষার সময়ে ফারাক্কা ব্যারেজের ছাড়া জলে আরও মানুষের জমি তলিয়ে গেছে। এই বিষয় নিয়ে এর আগেও তৃণমূল এবং সিপিএমের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে আবেদন ও অভিযোগ জানানো হলেও ভাঙন রোধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকী সর্বশ্রান্ত হওয়া মানুষরা কোনও ক্ষতিপূরণও পাননি বলে অভিযোগ। সূত্রের খবর, এখনও পর্যন্ত মালদা ও মুর্শিদাবাদের ৫০টির বেশি গ্রাম গঙ্গার ভাঙনের ফলে জলের তলায় তলিয়ে গেছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Suvendu Adhikari: রাষ্ট্রপতি শাসন জারি হোক রাজ্যে, নতুন করে ভোট হোক, রাজ্যপালের কাছে আর্জি শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget