এক্সপ্লোর

Malda Apple Mango : দেখতে আপেলের মতো, আসলে আম! মালদায় সাড়া ফেলল 'অ্যাপল ম্যাঙ্গো', কেমন দেখতে, কী কী গুণ?

মালদার আমচাষে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে এক বিশেষ জাতের আম ‘অ্যাপেল ম্যাঙ্গো’ বা ‘রুমানি’। দেখতে অনেকটাই কাশ্মীরি আপেলের মতো হওয়ায় প্রথম দেখায় অনেকেই একে আপেল বলে ভুল করছেন।

 

অভিজিৎ চৌধুরী , মালদা  : দেখতে আপেলের মতো, আসলে আম! মালদায় নজর কাড়ছে ‘অ্যাপেল ম্যাঙ্গো’। মালদার আমচাষে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে এক বিশেষ জাতের আম ‘অ্যাপেল ম্যাঙ্গো’ বা ‘রুমানি’। দেখতে অনেকটাই কাশ্মীরি আপেলের মতো হওয়ায় প্রথম দেখায় অনেকেই একে আপেল বলে ভুল করছেন।

মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের (কেভিকে) ক্যাম্পাসে এই প্রজাতির একটি গাছে চলতি মরশুমে ভালো ফলন হয়েছে, যা ইতিমধ্যেই চাষিদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 

কোথায় ফলে এই আম ? 

এই আমের মূল চাষ দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে হলেও, মালদার আবহাওয়া ও মাটিতেও এটি সফলভাবে বেড়ে উঠতে পারে বলে জানাচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা। কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী দুষ্মন্ত কুমার রাঘবের মতে, স্বাদ ও আকৃতিতে ভিন্ন হওয়ায় বাজারে এই আমের আলাদা চাহিদা তৈরি হতে পারে। ফলে প্রচলিত জাতের তুলনায় চাষিরা বেশি দাম পাওয়ার সুযোগও পেতে পারেন। তিনি জানান, অ্যাপেল ম্যাঙ্গোর পরিচর্যা অন্যান্য আমগাছের মতোই। আমের মরশুমে মুকুল আসে এবং স্বাভাবিক নিয়মেই ফলন হয়। তাই অতিরিক্ত পরিচর্যার প্রয়োজন পড়ে না।

কৃষি বিজ্ঞানীদের মতে, প্রচলিত আমের পাশাপাশি এই ধরনের উচ্চমূল্যের নতুন জাতের চাষ করলে কৃষকদের আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে। এই লক্ষ্যেই মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রে অ্যাপেল ম্যাঙ্গোর চাষ, পরিচর্যা ও ফলন বৃদ্ধির কৌশল নিয়ে নিয়মিত প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে।

কেমন দেখতে? পুষ্টিগুণই বা কেমন?

অ্যাপেল ম্যাঙ্গোর সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হল এর চেহারা। কাঁচা অবস্থায় ফলটির খোসায় আপেলের মতো লালচে আভা দেখা যায়, আর পাকলে তা সোনালি-হলুদ রঙ ধারণ করে। মাঝারি থেকে বড় আকারের এই আম সাধারণত গোলাকার বা হালকা ডিম্বাকৃতির হয়। শুধু আকর্ষণীয় চেহারাই নয়, পুষ্টিগুণেও এটি সমৃদ্ধ। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, খাদ্যআঁশ (ফাইবার), পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। দক্ষিণ আফ্রিকা-সহ বিভিন্ন গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এই জাতের আমের চাষ বহুদিন ধরেই হলেও, বর্তমানে পশ্চিমবঙ্গের মালদহ জেলায় পরীক্ষামূলক চাষে আশাব্যঞ্জক ফল মিলেছে। ফলে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে এই আমের চাষের সম্ভাবনাও উজ্জ্বল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক বাজারেও মালদার আমের কদর

মালদার আমের সুনাম এখন আর শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা ক্রমশ বাড়ছে। জেলার 'সুফল' প্রকল্পের মাধ্যমে প্রতিবছর ইউরোপ ও পশ্চিম এশিয়ার একাধিক দেশে উল্লেখযোগ্য পরিমাণ আম রপ্তানি করা হয়। একই সঙ্গে মালদার ঐতিহ্যবাহী আমবাগান ও বিখ্যাত আমের টানে প্রতিবছর বহু দেশি-বিদেশি পর্যটক এখানে ম্যাঙ্গো ট্যুরিজম-এর অভিজ্ঞতা নিতে আসেন। ফলে আমচাষের পাশাপাশি কৃষিভিত্তিক পর্যটনও মালদার অর্থনীতিতে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিচ্ছে।

আরও পড়ু ন ২১ জুলাই শুভেন্দুর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল' এখন 'আফশোস' করছেন ফিরহাদ ! 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Debjit On Kunal Ghosh: BJP-র বিরুদ্ধে হামলার অভিযোগে সরব কুণাল, কী প্রতিক্রিয়া রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিতের ?
BJP-র বিরুদ্ধে হামলার অভিযোগে সরব কুণাল, কী প্রতিক্রিয়া রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিতের ?
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Kunal Ghosh Car Attack: কুণাল ঘোষের গাড়িতে হাতুড়ি ও রিভলভার নিয়ে 'হামলা', ‘ফলো’ করা হচ্ছিল বিধায়কের বাড়ির সামনে থেকেই, ফুলবাগান মোড় আসতেই..
কুণাল ঘোষের গাড়িতে হাতুড়ি ও রিভলভার নিয়ে 'হামলা', ‘ফলো’ করা হচ্ছিল বিধায়কের বাড়ির সামনে থেকেই, ফুলবাগান মোড় আসতেই..
CM Suvendu Adhikari: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়,
জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, "SIR-এর সিদ্ধান্ত CEC-র একার ছিল না..", কমিশনের বিবৃতির ছবি দেখিয়ে এবার বড় দাবি মুখ্যমন্ত্রীর
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
Bank Strike : সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
Big Boss Bangla: 'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
Embed widget