এক্সপ্লোর

Malda : ১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, রহস্যজনকভাবে মৃত বিজেপি কর্মীর বাড়িতে জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারপার্সন

BJP : গাজোলে বিডিও অফিসে গিয়ে জেলা পুলিশ ও বিডিও-র সঙ্গে বৈঠক করেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারপার্সন। জেলাশাসক ও পুলিশ কমিশনার না আসায় ক্ষোভপ্রকাশ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

করুণাময় সিংহ, মালদা : মালদার গাজোলে (Gajole) মৃত বিজেপি (BJP) কর্মী ধনঞ্জয় সরকারের বাড়িতে জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারপার্সন অরুণ হালদার। মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। এরপর গাজোলে বিডিও অফিসে (BDO Office) গিয়ে জেলা পুলিশ ও বিডিও-র সঙ্গে বৈঠক করেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারপার্সন। জেলাশাসক ও পুলিশ কমিশনার না আসায় ক্ষোভপ্রকাশ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

রাজনৈতিক চাপানউতোর

এদিকে, গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মণের সঙ্গে মৃতের বাড়ি যাওয়ায় জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারপার্সনের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলেছে তৃণমূল। এর মধ্যে রাজনীতি নেই, পাল্টা দাবি গেরুয়া শিবিরের। তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে আদালতে মামলা চলাকালীনই অভিযোগকারী বিজেপি কর্মী ধনঞ্জয় সরকারের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। প্রধানের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।

তুলেছিলেন দুর্নীতির অভিযোগ

তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বিজেপি কর্মী ধনঞ্জয় সরকার। সেই অভিযোগ গড়ায় আদালত পর্যন্ত। যা নিয়ে মামলা এখনও চলছে!

এই অবস্থায়, অভিযোগকারী বিজেপি কর্মী ধনঞ্জয়ের রহস্যমৃত্যু ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গাজোলে। এবার বিচার চেয়ে, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতিরাজ মন্ত্রকে চিঠি লিখেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। 

খুনের অভিযোগ

নিহত বিজেপি কর্মীর পরিবারের দাবি, মাস ছয়েক আগে, তৃণমূল নেতা ও বৈরগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান, সুবোধ সরকারের বিরুদ্ধে ১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলেন বিজেপি কর্মী ধনঞ্জয়। এর কয়েক মাস বাদে একটি আমবাগান থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। হাইকোর্টের দ্বারস্থ হওয়ারও সিদ্ধান্ত নিয়েছে তারা। মৃত বিজেপি কর্মীর ছেলে পরিতোষ সরকার বলেছেন, শনিবার লিখিত অভিযোগ করি, কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হল না। আমরা আতঙ্কে আছি। এদিকে, মৃত বিজেপি কর্মীর ভাই বলেছেন, সর্বস্তরের বিজেপি কর্মীরা আমাদের পাশে আছে। পুলিশ প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব।

মৃত্যুর পর ৭ দিন পার হয়ে গিয়েছে। পরিবারের প্রশ্ন এখন একটাই, দোষীদের গ্রেফতারির জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে? 

আরও পড়ুন- বগটুইয়ে ভাদু শেখ খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget