এক্সপ্লোর

Saltlake Fire: সল্টলেকে বিধ্বংসী আগুন, মুহূ্র্মুহু বিস্ফোরণের শব্দে তীব্র আতঙ্কে এলাকাবাসীরা

Fire at Saltlake: ঘনবসতি এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয়দের মধ্যে। 

রঞ্জিত সাউ, কলকাতা: সল্টলেকে বিধ্বংসী আগুন। সন্ধে সাড়ে ৭ টা নাগাদ ফাল্গুনী আবাসন সংলগ্ন ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূ্র্মুহু বিস্ফোরণের শব্দে তীব্র আতঙ্কে এলাকাবাসীরা। পুড়ে ছাই প্রায় ৫০ টি ঘর। ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন। ঘনবসতি এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয়দের মধ্যে। সন্ধে ৭টায় আগুন লাগার ২ ঘণ্টা পরেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন যাতে ছড়িয়ে না পড়ে এর জন্য বিদ্যুৎবিচ্ছিন্ন করা হল গোটা এলাকা।                                                                                               

এদিকে, অগ্নিকাণ্ডের মধ্যে বিস্ফোরণের শব্দ হতে থাকে। ঝুপড়িবাসীদের পাঠানো হল স্থানীয় কমিউনিটি হলে । ইতিমধ্যেই আগুনের গ্রাসে গিয়েছে শতাধিক ঝুপড়ি। ঘন ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। এই ঘটনার জেরে আশ্রয়হারা হয়েছেন অনেকেই। আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। ওই এলাকায় গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসুও।  


রাত ৮ টা ৪০ নাগাদ ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী। ঝুপড়িবাসীদের নতুন করে ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।  দমকলমন্ত্রী বলেন, 'কী থেকে আগুন বোঝা যাচ্ছে না। বস্তিতে সিলিন্ডার ছিল। ১২ টার মতো সিলিন্ডার বার করা হয়েছে। বস্তিতে শ খানেকের মতো বাড়ি ছিল। ক্যাজুয়ালিটি নেই। অনেক সিলিন্ডার ব্লাস্ট করেছে'। 

সংকীর্ণ জায়গা হওয়ায় আগুন নেভানোর কাজে সমস্যার মুখে পড়তে হয় দমকলকর্মীদের। তাঁদের সঙ্গে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারাও। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, 'অনেক সিলিন্ডার ফেটেছে, আমরা অনেককে সরিয়েছি। তাঁদের ফাল্গুনী বাজারে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেব। মাথার ছাদের ব্যবস্থাও করা হবে'। 

দমকলের কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তারপর পোড়া ছাই ঘেঁটে শেষ সম্বল উদ্ধারের চেষ্টা করেন ক্ষতিগ্রস্তরা। কিন্তু কী ভাবে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল? শর্ট সার্কিট? রান্নার সিলিন্ডার থেকে বিপত্তি? আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে দমকল।                                         

সেরা শিরোনাম

West Bengal Live Updates: বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ, আগামী ১০ দিন রাজ্যে নেই কোনও বিরোধী দলনেতা
বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ, আগামী ১০ দিন রাজ্যে নেই কোনও বিরোধী দলনেতা
Leader of the Opposition: স্পিকারের দেওয়া নির্দেশ খারিজ হাইকোর্টের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর 'বিরোধী দলনেতা' নন, ১০ দিনের মধ্যে বাছতে হবে অন্য কাউকে
স্পিকারের দেওয়া নির্দেশ খারিজ হাইকোর্টের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর 'বিরোধী দলনেতা' নন, ১০ দিনের মধ্যে বাছতে হবে অন্য কাউকে
Kolkata Dengue Statistics: গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
West Bengal: ৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget