এক্সপ্লোর

Money Recovery: বাড়িতে লুকিয়ে টাকার পাহাড়! পুলিশি অভিযানে পর্দাফাঁস

Malda:এক ব্যবসায়ীর বাড়ি থেকে বহু পরিমাণ নগদ উদ্ধার হয়েছে

করুণাময় সিংহ, মালদা: ফের রাজ্যে টাকার পাহাড়। এবার সীমান্তবর্তী জেলা মালদায়- (Malda)। মালদা জেলার কালিয়াচকে লক্ষ লক্ষ টাকার হদিশ মিলল। এক ব্যবসায়ীর বাড়ি থেকে বহু পরিমাণ নগদ উদ্ধার (Money Recovery) হয়েছে। যার মোট মূল্য ৩৩ লক্ষ টাকা। পুলিশি অভিযানে এই টাকা উদ্ধার হয়।

কীভাবে এল এই টাকা:
পুলিশ সূত্রের দাবি, এই টাকার সঙ্গে মাদক কারবারের যোগ রয়েছে। ওই ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী ও তাঁর ভাইকে। ওই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়ে তদন্ত করছে পুলিশ (West Bengal Police)।

মালদায় ফের উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। যা যা টাকা উদ্ধার হয়েছে সবই ১০০ টাকার এবং ৫০০ টাকার  নোটের বান্ডিল। কোথা থেকে এল এত টাকা? নেপথ্যে কী? পঞ্চায়েত ভোটের মুখে, কেন এত টাকা মজুত করে রাখা হল? এমনই প্রশ্ন এখন মাথাচাড়া দিচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার, মালদার কালিয়াচকের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা । পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৩৩ লক্ষ। পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হওয়া এই টাকার সঙ্গে মাদক কারবারের যোগ রয়েছে। মাদক বিক্রি করে এই টাকা জমা করা হয়েছিল। এই টাকা দিয়ে ফের মাদক কেনা হত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এর পাশাপাশি, এই মাদক কোথায় বিক্রি করা হয়েছে? এর পেছনে আর কারা জড়িত রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যবসায়ী জসিমুদ্দিন আহমেদ ও তাঁর ভাইকে গ্রেফতার করা হয়েছে। কালিয়াচকে টাকা উদ্ধারের ঘটনায় রাজু ওরফে ইব্রাহিম নামে এক যুবককে খুঁজছে কালিয়াচক থানার পুলিশ। এর আগেও রাজুর নামে মাদক মামলায় ওয়ারেন্ট ছিল। জসীমউদ্দীন আহমেদের নিকট আত্মীয় এই রাজু। কালিয়াচক থানার শ্রীরামপুর এলাকার বাসিন্দা রাজু। কালিয়াচকে টাকা উদ্ধারের ঘটনায় ধৃত দুই জনের ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ মালদা জেলা আদালতের।

গত বছরেও উদ্ধার টাকা:
মালদার কালিয়াচকেই একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৩৭ লক্ষ ৯৯ হাজার টাকা! কালিয়াচকের গঙ্গানারায়ণপুরে এসটিএফের অভিযানে উদ্ধার হয়েছিল টাকা। গত বছরের ফেব্রুয়ারি মাসে রয়্যাল শেখ নাম এক যুবককে মাদক -সহ গ্রেফতার করেছিল সিআইডি। এসটিএফ সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকা মাদক কারবারি রয়েল শেখেরই। রয়্যাল শেখের স্ত্রী ফতেমা বিবিকে অভিযুক্ত করে মামলা শুরু পুলিশের। পুলিশের হাত থেকে বাঁচতে টাকা ভিন রাজ্যের শ্রমিকের বাড়িতে রাখা ছিল, এমনটাই দাবি এসটিএফের।  

আরও পড়ুন: 'সবাই নির্বাচন চাইলেও হচ্ছে না কেন?' ছাত্রভোটের দাবিতে ফের উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget