এক্সপ্লোর

Jadavpur University Agitaion : 'সবাই নির্বাচন চাইলেও হচ্ছে না কেন?' ছাত্রভোটের দাবিতে ফের উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়

Election : ঠিক কোন কারণে নির্বাচন হচ্ছে না, সেটাই জানতে চান পড়ুয়ারা।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ছাত্র সংসদ নির্বাচনের (Student Election) দাবিতে ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন একত্র হয়ে বিক্ষোভ দেখায়। তাঁদের দাবি, দ্রুত করাতে হবে ছাত্র সংসদ নির্বাচন। পাশাপাশি তাঁদের প্রশ্ন, সবাই যখন ভোট চাইছেন, তাহলে কোন অদৃশ্য কারণে নির্বাচন হচ্ছে না।

ছাত্রদের কী দাবি ?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পড়ুয়াদের দাবি, তিন বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনায় জানিয়েছে, তারা নির্বাচনের পক্ষে। প্রকাশ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও দাবি করেছেন, তিনি নির্বাচন চান। আর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তো দীর্ঘদিন ধরে ভোটের দাবি রাখছেনই, তাহলে ঠিক কোন কারণে নির্বাচন হচ্ছে না, সেটাই জানতে চান তাঁরা।

বিক্ষোভ মিছিল করে গিয়ে ইসি-র কাছে ঠিক কোন কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে না, সেটাই তাঁরা জানতে চাইবেন বলেই দাবি জানিয়েছেন পড়ুয়ারা। পাশাপাশি তাঁদের দাবি, নির্দিষ্ট কোনও উত্তর না পেলে তীব্রতা বাড়বে তাঁদের আন্দোলনের। বড়সড় আন্দোলনের পথে তাঁরা হাঁটবেন কি না, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানার পরই তাঁরা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন পড়ুয়ারা। পাশাপাশি জানা যাচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদও অবিলম্বে ছাত্র সংসদ ভোটের পক্ষে দাবি জানিয়েছে।

ক্রমাগত চলছে বিক্ষোভ

ছাত্র সংসদের নির্বাচনের দাবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুদিন ধরেই চলছে বিক্ষোভ-আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের (West Bengal Governor CV Ananda Bose) উপস্থিতিতে তীব্র বিক্ষোভ দেখিয়ে নির্বাচনের দাবি জানিয়েছিল পড়ুয়ারা। যাতে ছাত্রছাত্রীদের দাবিপূরণের বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়, সে বিষয়েও পরামর্শ দিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যের রাজ্যপাল। সমস্যা থাকলে সমাধানও আছে, বিক্ষোভকারীদের প্রতিনিধিদের কথা বলে জানান রাজ্যপাল। 

 

দীর্ঘদিন আন্দোলন চললেও, সঙ্গে বিভিন্ন পক্ষ দ্রুত নির্বাচনের পক্ষে সওয়াল করলেও ভোটের দিনক্ষণ স্থির হচ্ছে না কেন, জানতেই বিক্ষোভ পড়ুয়াদের। রাজ্যপালের সামনে বিক্ষোভ থেকে একাধিকবার বিক্ষোভ, পড়ুয়াদের মিছিল আগেও হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোট নিয়ে অবশ্য কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। তার জেরেই ফের একবার আন্দোলনে পড়ুয়ারা। 

আরও পড়ুন- 'লাইফ ইনসিওরেন্স উঠিয়ে দেবে, বিমার টাকা পাবেন কিনা সন্দেহ রয়েছে', বাজেটের পর দিনই হুঁশিয়ারি মমতার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Humayun Kabir:
" পুরোপুরি AI ভিডিও", তৃণমূলের আনা অভিযোগ অস্বীকার হুমায়ুনের, "প্রমাণ না করতে পারলে মমতা, অভিষেক, ববি, কুণালের বিরুদ্ধে...", পাল্টা হুঁশিয়ারি
News Live Updates: 'এই নির্বাচন নারীদের সুরক্ষার জন্য, মা-বোনেদের সম্মান রক্ষা করতে হবে', সিউড়ির সভা থেকে মোদি
'এই নির্বাচন নারীদের সুরক্ষার জন্য, মা-বোনেদের সম্মান রক্ষা করতে হবে', সিউড়ির সভা থেকে মোদি
PM Modi Bengal Rally LIVE: নির্বাচনী প্রচারে সিউড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
নির্বাচনী প্রচারে সিউড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Purulia Cash Recovery: নাকা চেকিংয়ের উদ্ধার নগদ ৯০ হাজার টাকা, নিয়ম জানতেন না বলছেন ওই ঠিকাদার!
নাকা চেকিংয়ের উদ্ধার নগদ ৯০ হাজার টাকা, নিয়ম জানতেন না বলছেন ওই ঠিকাদার!

ভিডিও

Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ২ | দেব বনাম স্বরূপ বিশ্বাস, অনির্বাণের 'ব্যান' নিয়ে সাংবাদিক বৈঠকেই প্রকাশ্যে মতানৈক্য
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ১ | SIRএ ডিলিট ৯০লক্ষ,ভোটে অ্যাডভান্টেজ কার? | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ২: 'আজই যাবতীয় বিচারাধীন নামের নিষ্পত্তি', নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Embed widget