এক্সপ্লোর

Malda News: বারবার জুনিয়র ডাক্তারদের বাধার মুখে, অবশেষে কাজ যোগ দিলেন চিকিৎসক অরুণাভ দত্ত চৌধুরী

West Bengal News: আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনে তোলপাড় রাজ্য। নিহত চিকিৎসকের দেহ উদ্ধার হয় চেস্ট মেডিসিন বিভাগে সেমিনার হল থেকে।

করণাময় সিংহ, মালদা: অবশেষে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Malda Medical College) কাজে যোগ দিলেন চিকিৎসক অরুণাভ দত্ত চৌধুরী। তিনি আর জি কর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান। মাসখানেক আগে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগদান করতে এসেও জুনিয়র ডাক্তারদের বিক্ষোভে ফিরতে হয় তাঁকে। শেষমেশ কাজে যোগ দিলেন তিনি।

অবশেষে কাজে যোগ: আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনে তোলপাড় রাজ্য। নিহত চিকিৎসকের দেহ উদ্ধার হয় চেস্ট মেডিসিন বিভাগে সেমিনার হল থেকে। ওই বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধানের মালদা মেডিক্যালে যোগদান নিয়ে আপত্তি তোলেন সংশ্লিষ্ট হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। অবশেষে মালদা মেডিক্যাল কলেজ অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায়ের হস্তক্ষেপে কাজে যোগ দিলেন অরুণাভ দত্ত চৌধুরী। 

আর জি কর কাণ্ডের পর চেস্ট মেডিসিন বিভাগের এই বিভাগীয় প্রধানকে মালদায় বদলির নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর। কিন্তু কাজে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। এই বিষয়ে মালদা মেডিক্যালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানান, "যোগদানের আবেদন নিয়ে এসেছিলেন তিনি। তাঁকে আমরা যোগদান করালাম। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চেস্ট বিভাগের অধ্যাপক হিসাবে তিনি কাজে যোগদান করছেন। এর আগেও অবশ্য তিনি দুইবার যোগদান করতে এসেছিলেন। কিন্তু জুনিয়ার ডাক্তারদের বিক্ষোভের জেরে তিনি যোগদান করতে পারেননি। আমরা এই নিয়ে জুনিয়ার ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। তাঁদের বুঝিয়েছি। সরকারি নির্দেশ অনুযায়ী তিনি এখানে এসেছেন তাঁকে যোগদান করাতেই হবে। এখানে কিছু করার নেই। সেই মতো আজ তিনি যোগদান করেছেন।'' যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি অরুণাভ দত্ত চৌধুরী।

এদিকে আর জি কর-কাণ্ডের ছায়া জয়নগরে। চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর এবার ৯ বছরের বালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর
আড়াইটে নাগাদ জয়নগরে টিউশন পড়তে গিয়ে বাড়ি ফেরেনি নাবালিকা। শুক্রবার রাত সাড়ে ৩টে নাগাদ কুলতলির বাড়ি থেকে এক কিলোমিটার দূরে জলাজমিতে মেলে চতুর্থ শ্রেণির ছাত্রীর দেহ। আজ, রবিবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে জয়নগর রওনা দেবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের প্রতিনিধিদল। দলে রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী, পবিত্র গোস্বামী, সজল বিশ্বাস, কাজলকৃষ্ণ বণিক-সহ সিনিয়র ডাক্তাররা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Junior Doctors Strike: আমরণ অনশনের দ্বিতীয় দিন, বায়ো টয়লেটেও 'আপত্তি' পুলিশের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
New Market Fire: কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, নিউ মার্কেট-অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির আশ্বাস দমকল প্রতিমন্ত্রীর
কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, নিউ মার্কেট-অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির আশ্বাস দমকল প্রতিমন্ত্রীর
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget