এক্সপ্লোর

Junior Doctors Strike: আমরণ অনশনের দ্বিতীয় দিন, বায়ো টয়লেটেও 'আপত্তি' পুলিশের

Kolkata News: রাতে ধর্মতলার ধর্নামঞ্চেই ঘুমোন অনশনকারীরা। ছিলেন অন্য জুনিয়র ডাক্তাররা।

কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে ১০ দফা দাবি আদায়ে ধর্মতলার ধর্নামঞ্চে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের আজ দ্বিতীয় দিন। ধর্মতলায় পুলিশ বায়ো টয়লেট বসাতে দিচ্ছে না বলে অভিযোগ। 

আমরণ অনশনের আজ দ্বিতীয় দিন: কলকাতা পুলিশের জয়েন্ট CP-কে গতকাল মেল করে ধর্মতলায় মেট্রো চ্যানেলের কাছে তাঁদের ধর্নামঞ্চের পাশে দুটি বায়ো টয়লেট বসানোর অনুমতি চান জুনিয়র ডাক্তাররা। বলা হয়, শুধুমাত্র অনশনকারীরাই ওই বায়ো টয়লেট ব্যবহার করবেন। অভিযোগ, পুলিশের তরফে সেই অনুমতি মেলেনি। এমনকী, ধর্মতলায় পুলিশের দুটি মোবাইল টয়লেটও ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে অনশন মঞ্চে ক্ষোভ উগরে দিলেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের দাবি, পুলিশ তাঁদের সুলভ শৌচাগার ব্যবহার করতে বলে। জুনিয়র ডাক্তারদের প্রশ্ন, এই পরিস্থিতিতে কোনও অনশনকারী অসুস্থ হয়ে পড়লে তার দায় কে নেবে।

গতকাল রাত থেকে অনশনে বসেছেন SSKM হাসপাতালের অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা মেডিক্যাল কলেজের অনুষ্টুপ মুখোপাধ্যায়, তনয়া পাঁজা, স্নিগ্ধা হাজরা, NRS মেডিক্যাল কলেজের পুলস্ত্য আচার্য ও যাদবপুরের KPC মেডিক্যাল কলেজের সায়ন্তনী ঘোষ হাজরা। রাতে ধর্মতলার ধর্নামঞ্চেই ঘুমোন অনশনকারীরা। ছিলেন অন্য জুনিয়র ডাক্তাররা। অভিনয় জগতের কয়েকজনও হাজির হন ধর্নামঞ্চে। অন্যদিকে, পুজোর আগে আজ শেষ রবিবার। জুনিয়র ডাক্তারদের ধর্না-অবস্থানের জন্য ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তার একটা বড় অংশ ব্যারিকেড দিয়ে ঘেরা। ফলে একদিকে আন্দোলনের চাপ, আরেক দিকে যানজটের মোকাবিলা, তৃতীয়ার দিন পুলিশের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।                                                

হাসপাতালে ড্রাগচক্র, যৌন হেনস্থা, পরীক্ষায় পাস না করানো,  হস্টেল থেকে বের করে দেওয়ার হুমকি, ভুরি ভুরি অভিযোগ। থ্রেট কালচারের অভিযোগে আর জি কর মেডিক্যাল থেকে বহিষ্কৃত ১০ জন চিকিৎসক। এই ১০ জন হলেন চিকিৎসক  আশিস পাণ্ডে, সৌরভ পাল, অভিষেক সেন, আয়ুশ্রী থাপা, নির্জন বাগচী, সারিফ হাসান, নীলাগ্নি দেবনাথ, অমরেন্দ্র সিং, সৎপাল সিং ও তনভির আহমেদ কাজি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: থ্রেট কালচারে কড়া পদক্ষেপ, ১০জনকে আর জি কর থেকে বহিষ্কারের সিদ্ধান্ত

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget