এক্সপ্লোর

Malda News : হাঁড়িতে ভাত ফেলেই হয়েছিল পালাতে, মেয়ের বিয়ের সব টাকা-গয়না লুঠ,কেঁদে আকুল ঘরছাড়ারা

বিড়ি বেঁধে তিল তিল করে জমানো টাকা, অল্প অল্প করে গড়িয়ে রাখা মেয়ের বিয়ের গয়না....আর কিচ্ছু নেই। গোছানো ঘর গেরস্থালি ফেলে তাঁদের ঠিকানা এখন ত্রাণ শিবির।

শিবাশিস মৌলিক, মালদা : এক কাপড়ে ভিটেমাটি ছেড়ে মালদার ত্রাণ শিবিরে আশ্রয়। ঠিক কীভাবে নেমে এসেছিল দুর্বৃত্তদের আক্রমণ? সেদিনের কথা মনে করলেই এখনও তাঁদের চোখে মুখে সেই আতঙ্ক। ভয়ে চোখে জল। পাড়ার এই মানুষগুলোকেই ডাকতেন 'দাদা, কাকা, জ্যাঠা ' বলে। কিন্তু রাতারাতি কেমন বদলে গেল মানুষগুলো। অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হল বাড়িতে। তাণ্ডব চালালো বাড়িতে। উনুনে ফুটছিল ভাত। পড়ে রইল। দোকানে বিড়ি বেঁধে তিল তিল করে জমানো টাকা, অল্প অল্প করে গড়িয়ে রাখা মেয়ের বিয়ের গয়না....আর কিচ্ছু নেই। গোছানো ঘর গেরস্থালি ফেলে তাঁদের ঠিকানা এখন ত্রাণ শিবির। কেউ বলতে পারছেন না, ফিরে যেতে পারবেন কবে। কীভাবেই বা দেবেন মেয়ের বিয়ে, ফিরে গেলেও আবার যে আক্রান্ত হবেন না, তাই বা বলতে পারে কী কেউ?

ওয়াকফ-অশান্তি ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠা মুর্শিদাবাদ থেকে রাতারাতি ভিটেমাটি ছাড়তে হয়েছে বহু মানুষকে! নিজেভূমে পরবাসী! দুষ্কৃতীদের সীমাহীন অত্যাচার সহ্য করতে না পেরে সামশেরগঞ্জ থানার বেতবনা গ্রাম থেকে নদী পেরিয়ে মালদার বৈষ্ণবনগরে চলে আসতে বাধ্য হয়েছে। বৈষ্ণবনগরের পারলালপুর হাইস্কুলের ত্রাণশিবির। এখানে আশ্রয় নিয়েছেন সামশেরগঞ্জের বেদবনা গ্রামের প্রামাণিক পরিবার।  এক পরিবারে ১৫ জন সদস্য। সকলেই এখন এই ত্রাণশিবিরে।  ডুকরে উঠে বললেন, ভাত রান্নার সময় হামলা হয়েছিল...ওই অবস্থাতেই রান্না ফেলে ঘর ছেড়ে পালাতে হয়েছে প্রাণ বাঁচানোর তাগিদে।

৩ মেয়ে নিয়ে ৯ জনের সংসার বনবাসী মণ্ডলের। পেশায় বিড়ি শ্রমিক,  মেয়ের বিয়ের জন্য জমানো দেড় লক্ষ টাকার জিনিস লুঠ হয়ে গেছে! সেই কথা মনে করলেই কেঁদে ফেলছেন মাঝবয়সী এই মহিলা। মুর্শিদাবাদের বেতবনারই বাসিন্দা কালীচারণ প্রামাণিক, তৃপ্তি প্রামাণিকরা। প্রাণ বাঁচাতে মালদায় পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন স্কুলের ক্যাম্পে। তাঁদের বাড়িও ভাঙচুর হয়েছে! সোনাদানা সব শেষ! 

ওয়াকফ-বিরোধী বিক্ষোভের নামে মুর্শিদাবাদে ভাঙচুর করা হয়েছে দোকান। লুঠপাট চালানো হয়েছে শপিং মলে। যার সঙ্গে বাংলাদেশের তুলনা টেনেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিতে গিয়ে, তৃণমূলের মুখেও উঠে এসেছে বাংলাদেশের প্রসঙ্গ। শাসক-বিরোধী বাগযুদ্ধে বাংলাদেশের প্রসঙ্গ, মনে করিয়ে দিয়েছে সেদেশের কিছুদিন আগের ছবি। সম্প্রতি গাজার উপর ইজরায়েলি হামলার প্রতিবাদের নামে সিলেটে কেএফসি-র বিপণীতে ঢুকে ভাঙচুর এবং সেখানকার খাবার লুঠ করে প্রতিবাদকারীরা। কিন্তু এ ছবি বাংলায় কেন? জবাব দেবে কে?

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget