এক্সপ্লোর

Malda News: ভোট প্রচারে বাধা এবং হুমকি দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, কাঠগড়ায় তৃণমূল

Municipal Election 2022:বিজেপি প্রার্থীর অভিযোগ ওই ওয়ার্ডের কামারপাড়া এলাকায় যখন তিনি প্রচার করেছিলেন সেই সময় তাঁকে প্রচারে বাধা দেওয়া হয়।তৃণমূলের বাইক বাহিনী তাঁকে প্রচারে বাধা দেয় বলে অভিযোগ।

করুণাময় সিংহ, ইংরেজবাজার: ভোট প্রচারে বাধা এবং হুমকি দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর (BJP)। মালদার (Malda) ইংরেজবাজারে তৃণমূলের (TMC) বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করলেন ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সঞ্জয় শর্মা। তাঁর আরও অভিযোগ, প্রচারে বেরিয়ে প্রতি পদে বাধা পাচ্ছেন তিনি।

বিজেপি (BJP) প্রার্থীর অভিযোগ ওই ওয়ার্ডের কামারপাড়া এলাকায় যখন তিনি প্রচার করেছিলেন সেই সময় তাঁকে প্রচারে বাধা দেওয়া হয়। তৃণমূলের বাইক বাহিনী তাঁকে প্রচারে বাধা দেয় বলে অভিযোগ। এমনকি হুমকিও দেওয়া হয়। এই ঘটনার লিখিত অভিযোগ ইংরেজবাজার থানায় দায়ের করেছেন বিজেপি প্রার্থী। তিনি বলেন, তাঁকে হুমকি দিয়ে কোন লাভ হবে না। অবাক এবং শান্তিপূর্ণ ভোট করার জন্য পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করতে হবে বলেও তিনি জানান।

অসার অভিযোগ, পাল্টা তৃণমূল। ইংরেজবাজার পুরসভা ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাকলি চৌধুরী বলেন, “এই ওয়ার্ডে আমি ঘরের মেয়ে। দীর্ঘ  কয়েক বছর ধরে কাউন্সিলর আছি। উনি একা একা প্রচার করছেন সঙ্গে কোনও লোক নেই। সঙ্গে কোন লোক না পেয়ে এসব ভিত্তিহীন অভিযোগ করছেন তিনি।‘’ এই বিষয়ে মালদা সদরের মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো বলেন, ঘটনায় পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে রাজ্য নির্বাচন কমিশন ও প্রশাসন তৎপর। 

অন্যদিকে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী অমিত মাহাতোকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের দাবি, পুরভোটে একটি বুথের দায়িত্বে থাকা তাদের ওই কর্মীকে একা পেয়ে শাসক দলের কর্মীরা লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করেন। বহরমপুর শহরে আবার ছেঁড়া হল তৃণমূল প্রার্থীদের ফ্লেক্স, মোছা হল দেওয়াল লিখন। শাসক দলের দাবি, সোমবার রাতে ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অপর্ণা শর্মার ফ্লেক্স ছেঁড়া হয়। মুছে দেওয়া হয় ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ববিতা ভল্লার সমর্থনে লেখা দেওয়াল। দু’টি ক্ষেত্রেই অভিযোগের তির কংগ্রেসের দিকে।

আরও পড়ুন: Municipal Election 2022: আগামী পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের আদালতে আবেদন বিজেপির

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget