এক্সপ্লোর

Malda Crime: মানিকচকে গোপনে অভিযান, আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ১

Malda Police found Arms : মদন মিত্রের প্রতিশ্রুতির পর মালদায় আগ্নেয়াস্ত্র উদ্ধার। যদিও বোমাবাজি থামানো গেল না জগদ্দলে।

করুণাময় সিংহ,মালদাঃ চারটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তারের এক (Malda Arms Case)। মানিকচক থানার গোপালপুর এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ গোপালপুরের বালুটোলা এলাকায় অভিযান চালায়। তৈমুর শেখ ও মনসুর আলীর বাড়িতে অভিযান চালানো হয়। তৈমুর শেখের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দুটি মাস্কেট, একটি ওয়ান শাটার পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ।

আরও পড়ুন, কীভাবে হল চাকরি ? নীলাদ্রীশেখরের মেয়েকে আড়াই ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ সিআইডি-র

 মানিকচক থানার গোপালপুর এলাকায়,  গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ অভিযান চালায়। মনসুর আলীর বাড়িতে অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। তৈমুর শেখকে গ্রেফতার করেছে মানিকচক থানার পুলিশ। ফেরার মনসুর আলী। কি কারনে আগ্নেয়াস্ত্রগুলি মজুদ করা হয়েছিল খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ (Manikchak Police Station)। রাজ্যে একের পর এক তল্লাশিতে পর পর বোমা-আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে।প্রসঙ্গত, বাসন্তীর খেরিয়াতে গতকালই বালতি ভর্তি বোমা উদ্ধার হয়েছে। চটের ব্যাগ সরাতে বালতির মধ্যে বেশ কয়েকটি বোমা  দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাসন্তী থানায় খবর দেওয়া হয়। বোমাগুলি নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে আসেন সিআইডি-র অফিসারেরা।   বাড়ির সামনে একটি বালতিতে  একটি চটের ব্যাগ ঢাকা অবস্থায় দেখতে পায় আফতাবের পরিবারের সদস্যরা। চটের ব্যাগ সরাতে বালতির মধ্যে বেশ কয়েকটি বোমা  দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাসন্তী থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ওই বালতি ভর্তি বোমা উদ্ধার করে।বোমাগুলি নিষ্ক্রিয় করতে সিআইডি বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তবে কে বা কারা এই বালতি ভর্তি বোমা রেখে গেল তা তদন্ত করে দেখছে পুলিশ।

সম্প্রতি পানিহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, দুর্গাপুজো আসছে, জগন্নাথের রথেরও পুজো গেল। একটু বোমা-গুলি না থাকলে তো...সরকার দেখছে। অনেকদিন ধরে জমে ছিল, সরকার দেখছে, ধরে ফেলছে। অনেক জায়গায় জমা, খুঁজে বের করা হচ্ছে। ৭২ ঘণ্টা পরে আর বোমা পাওয়া যাবে না।' বাংলার বুকে এখনও যেখানে বোমা লুকিয়ে আছে, সব জায়গা থেকে আগামী ৭২ ঘন্টার মধ্যে খুঁজে বর করা হবে বলে জানান তিনি। এমনকি তিনি বলেন, 'ভাটাপাড়াতেও আর বোমা পড়বে না।' কারণ ভোটের আগে থেকে একাধিকবার বোম পড়ার ঘটনা ঘটেছে ভাটপাড়ায়। ভাড়াবাড়ির নিচতলা থেকেও বোমার স্টক প্রকাশ্যে এসেছে। বাংলার বিতর্কের কেন্দ্রবিন্দু এই ভাটপাড়াতে আর বোমার আওয়াজ শুনতে পাওয়া যাবে না, বলেই এদিন হাসি মুখে কঠিন প্রতিশ্রুতি দিয়েছেন মদন মিত্র। পানিহাটির বিধায়কের প্রতিশ্রুতির পর পর দুই দিনই জেলা থেকে বোমা উদ্ধারের পাশাপাশি উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। যদিও ভাটপাড়ার জগদ্দলে এর পরেও শ্রমিককে খুন এবং বোমাবাজির অভিযোগে সুর কাটল শাসকদলের বলে চাপানউতোর রাজনৈতিক মহলে।

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget