এক্সপ্লোর

Recruitment Corruption: কীভাবে হল চাকরি ? নীলাদ্রিশেখরের মেয়েকে আড়াই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ সিআইডি-র

CID Interrogation AIIMS Case: চাকরির নিয়োগে কী কী নথি জমা, কীভাবে হল চাকরি, কত টাকা বেতন ? বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখরের মেয়েকে  প্রায় আড়াই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল সিআইডি।

কানকাটা, বাঁকুড়াঃ  বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখরের ( BJP Leader Niladrishekhar) মেয়েকে দীর্ঘ সময় ধরে  জিজ্ঞাসাবাদ করে সিআইডি (CID Interrogation)। এই মামলায় (AIIMS Recruitment Corruption Case) চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের পর এবার নীলাদ্রিশেখরের মেয়েকে প্রশ্নের মুখে দাঁড় করায় সিআইডি (CID)। শুক্রবার আইনজীবীর উপস্থিতিতে নীলাদ্রিশেখর দানা-র মেয়ে মৈত্রেয়ী দানাকে প্রশ্ন করা হয়।  প্রায় আড়াই ঘন্টা ধরে চলে এই জিজ্ঞাসাবাদ। 

আরও পড়ুন, হেলমেট পরে রাতভর ব্যাঙ্কে আত্মগোপন, গয়না চুরির ঘটনায় গ্রেফতার ব্যাঙ্কেরই কর্মী

কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির অভিযোগে এই মামলায় আগেই বিজেপি বিধায়কের বাড়িতে নোটিস পাঠিয়েছিল সিআইডি। সেই মতোই শুক্রবার দুপুর ১ নাগাদ নীলাদ্রিশেখরের বাড়িতে বাঁকুড়ার সদর থানার পুলিশকে নিয়ে পৌঁছয় সিআইডি-র তদন্তকারী অফিসারেরা। দীর্ঘ দুই ঘন্টার এই জিজ্ঞাসাবাদে উঠে আসে একাধিক প্রশ্ন। কী করে কম নম্বর  পেয়েও এই চাকরি হল মৈত্রেয়ীর ? তা নিয়ে প্রশ্ন উঠে ওঠে। চাকরির নিয়োগের সময় কী কী নথি জমা দিয়েছেন মৈত্রেয়ী, কীভাবে এই চাকরি হয়েছে, কত টাকা বেতন মিলছে, একের পর এক প্রশ্ন করেন সিআইডির অফিসারেরা। মূলত কল্য়াণী এইমসে বেআইনি নিয়োগের অভিযোগের জেরেই বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখরের বাড়িতে আসেন তদন্তকারী অফিসারেরা। যদিও  এই মামলায় ইতিমধ্যেই চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকেও জিজ্ঞাসাবাদ করেন সিআইডি-র অফিসারেরা। এদিকে এই তলবের পর রীতিমত হুমকিও দিয়েছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা, বলে অভিযোগ উঠে আসে। 

প্রসঙ্গত, একদিকে যখন শিক্ষক নিয়ে নিয়ে তোলপাড় রাজ্য। একের পর এক শিক্ষক নিয়োগ মামলায় অভিযোগে নাম জড়িয়েছে রাজ্যের শাসকদলের শীর্ষ নের্তৃত্ব। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী প্রত্যেকেই সিবিআই-র তলবে জেরবার। সম্প্রতি কিছু দিন আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতি নাম জড়িয়ে সিবিআই তদন্তের পর কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে রাজ্যের মন্ত্রীর মেয়ে অঙ্কিতার। ববিতা সরকারের অভিযোগে, কম নাম্বার পেয়েও অঙ্কিতার চাকরি পাওয়ার ঘটনা ফাঁস হতেই বড় সিদ্ধান্ত জানায় হাইকোর্টের বিচারপতি। এদিকে  কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলাতেও অনেকটাই যেনও সেই ছায়াই এসে পড়েছে। এখানে নম্বর কম পেয়েও চাকরি পাওয়া অভিযোগ উঠেছে। যদিও প্রেক্ষাপট আলাদা হলে কয়লাপাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র তলবে সাড়া দিয়ে গতবছর দিল্লিতে যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'এটা পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা।' একদিকে রাজ্যে শিক্ষক দুর্নীতি মামলায় তদন্তে রয়েছে সিবিআই, আর তখন এইমসে নিয়োগ দুর্নীতি তদন্তে সিআইডি। এহেন পরিস্থিতিতে কেন্দ্র-রাজ্যের সংঘাত ক্রমশ বেড়েই চলেছে, বলে চাপানউতোর রাজনৈতিক মহলে। 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget