এক্সপ্লোর

Malda News: ভুয়ো জাতি শংসাপত্র দেখিয়ে চাকরি! মালদায় ধৃত প্রাথমিক শিক্ষিকা

primary Teacher Arrested: মালদার মানিকচক থেকে এই ঘটনা সামনে এসেছেন। ওই শিক্ষিকা মানিকচক এলাকারই বাসিন্দা।

করুণাময় সিংহ, মালদা: নিয়োগে দুর্নীতির ভূরি ভূরি অভিযোগ। যোগ্য প্রার্থীদের ছাপিয়ে, টাকার বিনিময়ে অযোগ্য়দের চাকরি পাওয়ার তথ্য উঠে আসছে। আদালতের নির্দেশে তাঁদের অনেকের চাকরি বাতিলও হয়েছে। সেই আবহেই মালদায় গ্রেফতার হলেন প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা (Malda News)। ভয়ো জাতি শংসাপত্র (Fake Caste Certificate) দেখিয়ে তিনি চাকরি হস্তগত করেন বলে অভিযোগ (Primary Teacher Arrested)। 

২০২১ সালে হরিশচন্দ্রপুর বর্নাহি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে যোগ দেন

মালদার মানিকচক থেকে এই ঘটনা সামনে এসেছেন। ওই শিক্ষিকা মানিকচক এলাকারই বাসিন্দা। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ভুয়ো জাতি শংসাপত্র দেখিয়ে দেড় বছর আগে চাকরি পান চাঁপা। ২০২১ সালে হরিশচন্দ্রপুর বর্নাহি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে যোগ দেন। গত দেড় বছর দিব্যি চাকরি করে যাচ্ছিলেন তিনি। 

আরও পড়ুন: Mamata-Salman Meet: ফিশফ্রাই-মিষ্টিতে আপ্যায়ন, নিজের আঁকা ছবিও সলমনকে উপহার মুখ্যমন্ত্রীর

 ২০২২ সালে চাঁপার নিযুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। আদালতের নির্দেশে মহকুমা শাসকের তদারকিতে শুরু হয় তদন্ত। ততেই ওই শিক্ষিকার জাতি শংসাপত্র জাল বলে প্রমাণিত হয়। এর পর চাঁপার নামে মানিকচক থানায় এফআইআর দায়ের করেন মহকুমা শাসক। শনিবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে স্কুল অথবা জেলা প্রশাসনের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

প্রেসিডেন্সি জেলে গিয়ে অয়নকে জেরা করলেন সিবিআই আধিকারিকরা

অন্য দিকে, পুর-নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন শীলকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করলেন সিবিআই অফিসাররা। সূত্রের খবর, শনিবার প্রায় তিন ঘণ্টা জেরা করা হয় তাঁকে সিবিআই সূত্রে দাবি, অধিকাংশ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন অয়ন। তাই সেক্ষেত্রে অয়নকে নিজেদের হেফাজতে নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে সূত্রের খবর।

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় অয়নের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ইডি-ও। অয়নকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করার জন্য কয়েক দিন আগে আদালতে আবেদন জানায় সিবিআই। অয়নের বিরুদ্ধে রাজ্যের অন্তত ৬০টি পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রি করে ৪০ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। 

স্কুলে নিয়োগে দুর্নীতি নিয়ে এ যাবৎ ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে। তাতে নাম জড়িয়েছে শাসকদলের নেতাদের। সেই আবহে তৃণমূলের শিক্ষা সেলে রদবদল ঘটানো হল। প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হলেন সৌমেন রায়। কার্যকরী সভাপতি পলাশ সাধুখাঁ। তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হলেন প্রীতম কুমার হালদার এবং কার্যকরী সভাপতি হলেন বিজন সরকার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপি  ছেড়ে তৃণমূলে আসেন সৌমেন। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
Kolkata News: ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
Koustav Bagchi: 'মোটা গাছের গুঁড়িতে বেঁধে....' কাদের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী?
'মোটা গাছের গুঁড়িতে বেঁধে....' কাদের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী?

ভিডিও

Farakka Landslide: নিউ ফরাক্কা জংশনের কাছে লাইনে ধস, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি, শুরু ট্রায়াল রান
Pakistan Spy Arrested: পিংলায় পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA
Jadavpur BJP Attacks: যাদবপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Kerala Road Accident: কেরলে পথ দুর্ঘটনা, ৮ জনের মৃত্যু
Kaustav Bagchi: ব্যারাকপুরে অবৈধ নির্মাণ রুখলেন কৌস্তভ বাগচী, অভিযুক্তদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget