এক্সপ্লোর

ABVP-র পোস্টার ছেঁড়া ও পতাকা মাড়িয়ে দেওয়ার অভিযোগ মালদার সামসি কলেজে, গ্রেফতার TMCP-র ২

ABVP-র অভিযোগের ভিত্তিতে গ্রেফতার কলেজের ২ ছাত্র । ধৃতদের নাম দেবজিৎ সাহা ও অরিজিৎ রবিদাস ।



 সোমক লাহিড়ি, মালদা :  জুতোর নিচে ফেলে ঘষা হল পতাকা। ছিঁড়ে ফেলা গল স্বামী বিবেকানন্দের ছবি দেওয়া পোস্টার । ভাইরাল ভিডিওয় দেখা গেল এমন ছবিই।  মালদায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) পতাকা ছেঁড়া ও  মাড়ানোর অভিযোগে উত্তাল হল মালদহের সামসি কলেজ। ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ভাইরাল ভিডিওয় স্পষ্ট দেখা গিয়েছে, স্বামী বিবেকানন্দের ছবি দেওয়া এবিভিপির পোস্টার ছেঁড়া হয়েছে। পতাকা পদদলিত করার ছবিও ধরা পড়েছে ওই ভিডিওয়। যদিও এবিপি আনন্দ ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি। 

মালদার সামসি কলেজের ওই ঘটনার ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ।  ABVP-র অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল ওই কলেজের দুই পড়ুয়া দেবজিৎ সাহা ওরফে ঋজু ও অরিজিৎ রবিদাসকে। অন্যদিকে, ঘটনার পর থেকে বেপাত্তা মূল অভিযুক্ত তারেক আনোয়ার নামে TMCP-র এক সদস্য। এই ঘটনার পরপরই সোশাল মিডিয়ায় ক্ষমা প্রার্থনা করে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। তাঁর দ্রুত গ্রেফতারির দাবি তুলেছে ABVP । 

উত্তর মালদার ABVP জেলা সংযোজক প্রসূন চৌধুরী বলেন,'তৃণমূল সরকার থাকাকালীন দেখেছি, চাঁচল কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো হয়েছিল। এই অভ্যেস এদের এখনও যায়নি।' অন্যদিকে ক্ষমা চেয়ে অভিযুক্ত তারেক আনোয়ার ভিডিও পোস্ট করে বলেছেন, 'আমি ক্ষমা চাইছি, এগুলো ভুল হয়েছে আমার করা। ক্ষমাপ্রার্থী আমি। ... ABVP-র কাছে ক্ষমা চাইছি, প্রিন্সিপাল স্যরের কাছে ক্ষমা চাইছি।' 

কলেজের পরিচালন সমিতির সভাপতি ও বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলের দাবি, যে কেউ যে কোনও সংগঠন করতে পারে। কিন্তু, কলেজে এ ধরনের অশান্তির ঘটনা  ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে কলেজের প্রাক্তন TMCP সভাপতি প্রসূন রায় বলেছেন, তারেক আনোয়ার বলে কাউকে চেনেন না তিনি। বর্তমানে তাদের সংগঠনের কোনও কমিটি নেই বলে জানান তিনি।  

সম্প্রতি যাদবপুর কাণ্ডের পরে এবিভিপি ও SFI-এর মধ্যে সংঘর্ষ ঘিরে উত্তাল হয়ে ওঠে মেদিনীপুর কলেজ। মাটিতে ফেলে মারা হয় কিল, চড়, ঘুষি। একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলল এবিভিপি ও এসএফআই।  যাদবপুরকাণ্ডের প্রতিবাদে শুক্রবার মেদিনীপুর কলেজে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছিল এসএফআই। অভিযোগ, তখনই সেখানে তাদের ওপর চড়াও হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। দুপক্ষের মধ্যে বেধে যায় সংঘর্ষ । বহিরাগতরা কলেজে ঢুকে মারধর করেছে বলে অভিযোগ তোলে এসএফআই।    

 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Advertisement

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget