এক্সপ্লোর

Malda: নেতার দিকে তেড়ে গেলেন কর্মীরা, পঞ্চায়েতের প্রার্থী বাছাই ঘিরে কোন্দল

Panchayat Election: মালদার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের শিবমন্দির এলাকায় গতকাল এই ঘটনা ঘটে।

অভিজিৎ চৌধুরী ও করুণাময় সিংহ, মালদা: এবার পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই ঘিরেও প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। ব্লক নেতৃত্বের সামনেই দুই পক্ষের বচসা বাধে। নেতাদের দিকে তেড়েও যান কর্মীরা। মালদার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের শিবমন্দির এলাকায় গতকাল এই ঘটনা ঘটে।

তৃণমূলের বুথ কমিটির বৈঠকে ঝামেলা তৈরি হয়। সেখানে নেতাদের সামনেই দুপক্ষের বচসা বাঁধে। একে অপরের দিকে তেড়ে যান। পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের বুথ কমিটির বৈঠক চলাকালীন উত্তেজনা ছড়ায়। বিজেপির দাবি, শাসকদলে অনুশাসন নেই, তা এই ঘটনাতেই স্পষ্ট। তৃণমূল সাফাই দিয়েছে, দল বড় হচ্ছে, তাই অনেকেই প্রার্থী হতে চাইছে। 

বারবার গোষ্ঠীকোন্দল:
আর কদিন পরেই পঞ্চায়েত ভোট। তার আগে একাধিক দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে শাসক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের। এই পরিস্থিতিতে ভোটের আগে দল গোছানোর কাজ শুরু করেছে তৃণমূল। কিন্তু তার আগেই বিভিন্ন জেলায় সামনে এসেছে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি। কখনও কোচবিহার, কখনও উত্তরবঙ্গের অন্য কোনও জেলা। আবার কখনও বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনার মতো দক্ষিণবঙ্গের জেলা- তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি নতুন নয়। গত পঞ্চায়েত ভোটের সময়েও প্রকাশ্যে এসেছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের এমন ছবি। 

দলের মধ্যে কোন্দল থাকলে তা প্রার্থী বাছাইয়ের সময় বাইরে চলে আসে। এমন ঘটনা বারবার দেখা গিয়েছে। এবার মালদাতেও তেমনটাই দেখা গেল। নানা সময়ে মালদা তৃণমূলের অন্দরের কোন্দল সামনে এসেছে। পঞ্চায়েত ভোটের আগে তা সামাল দেওয়া না গেলে সমস্যায় পড়তে পারে শাসক দল, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।


হাওড়ার (Howrh) বাঁকরা মন্ডলপাড়া এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Clash) এবং মারামারি। জখম কয়েকজন। বাঁকড়া এক নম্বর পঞ্চায়েত প্রধান আখতার হোসেন মোল্লা ও পঞ্চায়েত সদস্য আব্দুল সামাদ গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়েছিল। ভাঙড় একদা শক্ত ঘাঁটি, এখন কার্যত তৃণমূলের গলার কাঁটা। সেখানে লাগাতার অশান্তি, গত বিধানসভা নির্বাচনে আইএসএফের নৌশাদ সিদ্দিকির-এর কাছে পরাজয়। সব কিছুর নেপথ্য়ে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে, তৃণমূলের তীব্র কোন্দলের তত্ত্ব। এই প্রেক্ষাপটেই আগামী পঞ্চায়েত ভোটের আগে, ভাঙড়ে সংগঠনের হাল ফেরাতে, গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া বার্তা দিল তৃণমূল নেতৃত্ব। ভাঙড় বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হল ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার হাতে। সম্প্রতি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির ভবানীপুরের বাড়ি লাগোয়া পার্টি অফিসে ডাকা হয় ভাঙড়ের তৃণমূল নেতাদের। ভাঙড়ের যে দুই নেতার মধ্যে বিবাদ বারবার শিরোনামে উঠে এসেছে সেই আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদকে এদিন পাশাপাশি হেঁটে বৈঠকে ঢুকতে দেখা যায়। এদিন সওকত মোল্লা বলেন, 'গোষ্ঠীদ্বন্দ্ব রোধে কড়া পদক্ষেপ করা হবে, একত্রিত করা হবে, বুথ ভিত্তিক রিপোর্ট জমা দেওয়া হবে।' এবিষয়ে আরাবুল ইসলাম বলেন, “দল যা বলবে, সেইভাবে চলবে।' 

আরও পড়ুন: নৈহাটিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় গ্রেফতার পুরপ্রধানের ছেলে-সহ ২

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Case : 'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?
'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?
News Live Updates: গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
বারুইপুরে গিয়ে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের দাদাকে চাকরির চিঠি দিলেন মুখ্যমন্ত্রী , নিয়োগ সিভিক ভলান্টিয়ার হিসেবে
বারুইপুরে গিয়ে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের দাদাকে চাকরির চিঠি দিলেন মুখ্যমন্ত্রী , নিয়োগ সিভিক ভলান্টিয়ার হিসেবে
Sebaashray scam : 'সেবার' আড়ালে দুর্নীতি ও লোক ঠকানোর খেলা! 'সেবাশ্রয়ে'র ওষুধও..., এ কোন অভিযোগ ?
'সেবার' আড়ালে দুর্নীতি ও লোক ঠকানোর খেলা! 'সেবাশ্রয়ে'র ওষুধও..., এ কোন অভিযোগ ?

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget