এক্সপ্লোর

Naihati Clash:নৈহাটিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় গ্রেফতার পুরপ্রধানের ছেলে-সহ ২

North 24 Parganas:নৈহাটিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় গ্রেফতার পুরপ্রধানের ছেলে। স্থানীয়দের দাবি, ধৃত এক জন যুব তৃণমূল নেতা।  এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে দুপক্ষের সংঘর্ষে মোট ৫ জন জখম হয়েছেন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নৈহাটিতে (Naihati) তৃণমূল-বিজেপি সংঘর্ষের (TMC BJP Clash) ঘটনায় গ্রেফতার পুরপ্রধানের ছেলে (Son Of Municipality Chairman Arrested)। স্থানীয়দের দাবি, ধৃত এক জন যুব তৃণমূল নেতা।  এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে দুপক্ষের সংঘর্ষে মোট ৫ জন জখম হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ২টি গাড়ি ভাঙচুর করা হয়। গুরুতর জখম বিজেপি নেত্রী শম্পা সরকারের স্বামী।

যা জানা গেল...
ধৃতের নাম অভিজিৎ চট্টোপাধ্যায়। তিনি নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে। তা ছাড়াও আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনায় বিজেপির তরফে অভিযোগ দায়ের করা হয় নৈহাটি থানায়। তাতে দাবি করা হয়, অভিজিতের নেতৃত্বে শম্পা সরকারের স্বামী সৌমেন সরকারের উপর হামলা করা হয়েছিল। হামলার জেরে গুরুতর জখম সৌমেনকে প্রথম নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে সেখান থেকে কল্যাণী জেএনএম হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। ঘটনার সূত্রপাত গত কাল রাতে। অভিযোগ, অভিজিৎ বাইকে করে ফিরছিলেন। সেই সময়ই তাঁর সঙ্গে বচসা শুরু করেন বিজেপি নেতারা। অভিজিতের দাবি, তখন তাঁর উপরই হামলা চালায় বিজেপি। যদিও অন্য কথা বলছেন বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, অভিজিতের নেতৃত্বে হামলা চলে সৌমেন সরকারের উপর। উপস্থিতি বিজেপি কর্মীরা তাঁকে বাঁচাতে গেলে তাঁদের উপরও আক্রমণ চলে। ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন জখম হন। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ এখনও টহল দিচ্ছে। প্রসঙ্গত, জানুয়ারির শেষাশেষিও খবরে আসে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। সেবার তপ্ত হয়ে ওঠে কুলতলির মৈপীঠ।

কী ঘটেছিল কুলতলিতে?
কুলতলির মৈপীঠের ঘটনায় জখম হন দু'দলের ৫ কর্মী-সমর্থক। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আনে বিজেপি। পাল্টা বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করে তৃণমূল। বিজেপির কর্মী-সমর্থকরা মৈপীঠ কুলতলি থানার অন্তর্গত শনিবারের বাজারে একটি সমাবেশ উপলক্ষ্য়ে জড়ো হয়েছিলেন। সেখানে গণ্ডগোলের আভাস ছিল বলে পুলিশ সূত্রে খবর। সেই জন্য় আগে থেকেই পৌঁছে যান তাঁরা। সরিয়ে দেওয়া হয় বিজেপির সমাবেশ। অভিযোগ, যখন তাঁরা বাড়ি ফিরে যাচ্ছিলেন তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায়। কিন্তু কেন? নেপথ্যের কারণ কী? খুঁজে দেখতে শুরু করে পুলিশ। উল্লেখ্য হালে, সমবায় নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল এগরায়। উদ্ধবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ঘিরে উত্তেজনা ছড়ায়। তার আগে গত বছর মার্চে হোলি খেলা ঘিরে অর্জুন সিংহের বাড়ির সামনে উত্তেজনা ছড়িয়েছিল। জগদ্দলের মেঘনা মোড়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষে ৪ জন আহত হন। জগদ্দলে সংঘর্ষের ঘটনায় ৩ জন গ্রেফতারও হয়েছিলেন। তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে সদলবলে হামলার অভিযোগ ওঠে। হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূল। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তার পর, গত নভেম্বরে, ডেঙ্গি নিয়ে বিজেপির পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে নৈহাটি পুরসভার সামনে। রক্তাক্ত হন মহিলা বিজেপি কর্মী। পুলিশের সামনেই ঝরে রক্ত। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করে বিজেপি। দলের মহিলা কর্মীদের উপরেও হামলা করা হয় বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, 'জবাব দিয়েছে সাধারণ মানুষ'। 

আরও পড়ুন:জেল থেকেও হুমকি গ্যাংস্টারের, চরম পরিণতির হুঁশিয়ারি, সলমনের নিরাপত্তা বাড়ানোর ভাবনা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget