এক্সপ্লোর

Malda News: কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে আবাস-দুর্নীতি নিয়ে অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

কেন্দ্রীয় প্রকল্পগুলির ব্য়াপারে খোঁজখবর নিতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল। বর্তমানে মালদায় রয়েছেন তিনি। 

করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) ইংরেজবাজারে (English Bazar) খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে আবাস যোজনা (Awas Yojana) নিয়ে অভিযোগ জানালেন গ্রামবাসীরা। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো না মেনে রাজনীতি করছেন, অভিযোগ করেছে তৃণমূল। মানুষ ক্ষোভের কথা জানাতে এসেছেন, প্রতিক্রিয়া কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর। 

খোঁজখবর নিতে রাজ্যে: কেন্দ্রীয় প্রকল্পগুলির ব্য়াপারে খোঁজখবর নিতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল। বর্তমানে মালদায় রয়েছেন তিনি। বুধবার উত্তর চণ্ডীপুর ও হীরানন্দপুর পঞ্চায়েত এলাকায় গেলে, গঙ্গার ভাঙন, ১০০ দিনের টাকা না পাওয়ার অভিযোগ তুলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। 

বৃহস্পতিবার, ইংরেজবাজারে BSF ক্যাম্পে তাঁর কাছে আবাস যোজনায় দুর্নীতি নিয়ে অভিযোগ জানালেন গোপালপুর, কেষ্টপুরের বাসিন্দারা। এদিন ইংরেজবাজারে BSF ক্যাম্পে একটি বৈঠকে যান কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল। বৈঠকের কথা জানতে পেরে আগেই সেখানে জড়ো হন গ্রামবাসীরা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মালদায় এসে রাজনীতি করছেন বলে আক্রমণে করেছে তৃণমূল। 

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় আবাস যোজনায় ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গরিবদের বঞ্চিত করে, পাকা বাড়ি থাকা সত্ত্বে আত্মীয়-ঘনিষ্ঠদের সুবিধা পাইয়ে দেওয়ার। কোথাও আবার নাম জড়িয়েছে বিজেপির। এবার মালদায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সামনেই  ঘর না পাওয়ার অভিযোগ জানালেন বঞ্চিতরা। 

নন্দীগ্রামে বিক্ষোভ: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির (Awas Yojana Scam) অভিযোগ উঠেছে সর্বত্র। কিছুদিন আগে বিক্ষোভের মুখে পড়েন বিডিও। আবাস-অসন্তোষে নন্দীগ্রামের দাউদপুরে বিডিও-কে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী। আবাস তালিকা খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিডিও। নন্দীগ্রাম (Nandigram) ১ নম্বর এলাকার বিডিও-কে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসী। প্রায় আধঘণ্টা পর পুলিশ গিয়ে উদ্ধার করে বিডিও-কে।

আজ যাঁরা বিক্ষোভ দেখান, তাঁদের হাতে কোনও রাজনৈতিক দলের ঝান্ডা ছিল না। বিক্ষোভকারী স্থানীয়দের বক্তব্য, তাঁরা ঘর পাওযার যোগ্য। দীর্ঘদিন আবেদন করেও কেন তাঁরা ঘর পাবেন না ? অথচ যাঁরা পেয়ে যাচ্ছেন, তাঁরা এক-দুবার নয়, তিন বার ধরে পেয়েছেন। সেই থেকেই মূলত ক্ষোভ তাঁদের। এনিয়ে প্রশাসনের তরফে আশ্বাসের পর বিক্ষোভমুক্ত হন বিডিও।

সরব বিজেপি নেতা-

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, বিডিও-র জন্য খারাপ লাগছে। কারণ, দোষ করলেন যাঁরা, পাপ করলেন যাঁরা, আর পাপের শাস্তি ঘাড়ে নিতে হল বিডিও-কে। কারণ, বিডিও-র তো একটা বাড়ি দেওয়ারও ক্ষমতা নেই। তৃণমূলের নেতারা যা যা বিডিও-কে শিখিয়ে দিয়েছেন, বিডিও তাই তাই করেছেন। এখন তৃণমূলের সেই পাপ বিডিও-র ঘাড়ে আসছে। অতএব গ্রামবাসীর এই বিডিও ঘেরাও থেকে যে প্রমাণ আমরা পেলাম, তাতে একটা জিনিস পরিষ্কার যে চরম দুর্নীতি এই আবাস যোজনাকে কেন্দ্র করে হয়েছে। ইদানীং যত দুর্নীতি হয়েছে, যদি মোট দুর্নীতির হিসেব করা যায়, তবে এটা বিশাল বড় দুর্নীতি। সেইজন্য আবাস যোজনার দুর্নীতির সিবিআই তদন্ত দরকার। কারণ, যেভাবে মানুষ বঞ্চনার শিকার হয়েছেন, তার একটা নিদর্শন আমরা নন্দীগ্রামে বিডিও ঘেরাও থেকে দেখলাম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
Tulu Mondal : টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
BJP West Bengal: দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget