এক্সপ্লোর

Malda: দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ, তৃণমূলে গোষ্ঠীকোন্দল অব্যাহত মালদায়

তৃণমূল পরিচালিত গ্রামপঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে, দলীয় পতাকা হাতে স্লোগান দিচ্ছেন তৃণমূল কর্মীরাই।

করুণাময় সিংহ, মালদা: খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা ঘুরে যাওয়ার পরেও, মালদায় তৃণমূলের ঘরোয়া কোন্দল মেটার কোনও লক্ষণই নেই! ইংরেজবাজার ব্লক তৃণমূলের সভানেত্রী ও কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মধ্যে সংঘাত চলছেই। দুর্নীতি ইস্যুতে একে অপরকে নিশানা করছে দুই শিবির। চলছে বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ।

দুর্নীতি ইস্যুতে একে অপরকে নিশানা: তৃণমূল পরিচালিত গ্রামপঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে, দলীয় পতাকা হাতে স্লোগান দিচ্ছেন তৃণমূল কর্মীরাই। শনিবার এই দৃশ্য দেখা গেল মালদার ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় থাকতে তৃণমূলের অন্দরে যে ক্ষোভ দেখা গিয়েছিল, দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক মালদা ছাড়ার পরেও, সেই ক্ষোভ-বিক্ষোভ চলছে। যাকে কেন্দ্র করে মালদা তৃণমূলের অন্দরে এত টানাপোড়েন, তিনি হলেন ইংরেজবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রতিভা সিংহ। মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ পদে রয়েছেন প্রতিভা। দলের ব্লক সভানেত্রী ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহকে টিকিট না দেওয়ার দাবিতে, বৃহস্পতিবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের গাড়ি থামিয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

তার ২৪ ঘণ্টার মধ্যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় থাকাকালীনই, ব্লক সভানেত্রীর অপসারণ চেয়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে তৃণমূলেরই একাংশ। তৃণমূল পরিচালিত কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের অনুগামীরা দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে শুক্রবার ঠিক যে জায়গায় বিক্ষোভ দেখিয়েছিলেন, শনিবার ঠিক সেই জায়গাতেই পাল্টা বিক্ষোভ দেখান তৃণমূল নেত্রী প্রতিভা সিংয়ের অনুগামীরা। দুর্নীতি ইস্যুতে কাঠগড়ায় তুললেন দলেরই পঞ্চায়েতের উপপ্রধানকে।

কাজিগ্রাম অঞ্চলের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক জাকির শেখ  বলেন, “প্রতিভা সিংকে বদনাম করার জন্য এই চক্রান্ত চলছে। উপপ্রধান পঞ্চায়েতে টাকা লুঠ করেছেন। এখন তাঁর অনুগামীরা এসব নাটক করছেন, তাঁকে টিকিট দেওয়া যাবে না।’’ দুর্নীতির অভিযোগ উড়িয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন উপপ্রধান। কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহিদ ইসলাম বলেন, “বুথ সভাপতির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ব্লক সভানেত্রী টাকার বিনিময়ে সব কিছু করছেন। এখানে কোনও গোষ্ঠীকোন্দল নেই। দলটাকে ধ্বংস করছেন প্রতিভা সিং।’’                                               

আরও পড়ুন: Do You Know: জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
West Bengal News Live: ৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
BJP News: বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান
বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget